Hidden Stories (বাংলা)

দিলীপ-অগ্নিমিত্রা-নিশীথদের হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব, কার দখলে কোন দফতর?

কলকাতা: শপথগ্রহণের ৪৮ ঘণ্টার মধ্যেই নিজের পাঁচ বিশ্বস্ত সেনাপতির মধ্যে দফতর ভাগ করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরই ঘোষিত হল নতুন মন্ত্রীদের তালিকা। দিলীপ ঘোষ থেকে অগ্নিমিত্রা পাল — কার হাতে কোন দফতরের ব্যাটন থাকছে, তা নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে সরকারি সিলমোহর পড়ল এদিন।[TECHTARANGA-POST:8997]মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক স্বচ্ছতা ও গতির কথা মাথায় রেখে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছেন। তালিকায় রয়েছেন - দিলীপ ঘোষ: অভিজ্ঞ এই নেতার কাঁধে দেওয়া হয়েছে পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণিসম্পদ দফতরের দায়িত্ব। গ্রামীণ বাংলার উন্নয়নে তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নবান্ন।[TECHTARANGA-POST:8985]অগ্নিমিত্রা পাল: তাঁর হাতে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর। এর পাশাপাশি তিনি সামলাবেন পুর ও নগরোন্নয়ন দফতরও।নিশীথ প্রামাণিক: প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হয়েছে ক্রীড়া ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্ব। উত্তরবঙ্গের ভূমিপুত্র হিসাবে সেই অঞ্চলের উন্নয়নের ভার তাঁর উপরই ন্যস্ত করেছেন মুখ্যমন্ত্রী।[TECHTARANGA-POST:8966]অশোক কীর্তনিয়া: তিনি সামলাবেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতর।ক্ষুদিরাম টুডু: তাঁর হাতে দেওয়া হয়েছে আদিবাসী উন্নয়ন দফতরের দায়িত্ব।রাজ্য সরকারের সূত্র অনুযায়ী, বর্তমানে এই গুরুত্বপূর্ণ দফতরগুলি বণ্টন করা হলেও বাকি সমস্ত দফতর আপাতত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিজের অধীনেই থাকবে। প্রশাসনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।[TECHTARANGA-POST:8995]সোমবার দুপুর ১২টায় নবান্নে আয়োজিত এই ক্যাবিনেট বৈঠকে পাঁচ মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা-সহ পদস্থ আধিকারিকরা। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, তাঁর সরকার ‘সুশাসন এবং সুরক্ষা’র পথে চলবে। দেশের অন্যান্য বিজেপিশাসিত রাজ্যগুলির মতো বাংলাতেও ‘ডবল ইঞ্জিন সরকার’-এর গতিতে উন্নয়নমূলক কাজ এগোবে বলে দাবি করেছেন তিনি।[TECHTARANGA-POST:8959]মন্ত্রিসভার এই নতুন বিন্যাস আগামী দিনে রাজ্যের প্রশাসনিক কাজে কতটা গতি আনে, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

দিলীপ-অগ্নিমিত্রা-নিশীথদের হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব, কার দখলে কোন দফতর?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার