বীরভূম: নানুর দিবসের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে চরম অসৌজন্য ও অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়লেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল বিধায়ক কাজল শেখ। একই সঙ্গে ক্ষোভের মুখে পড়তে হয় নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝীকেও। অভিযোগের তির স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের দিকে। কাজল শেখ ও বিধানচন্দ্র মাঝীকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং তাঁদের উদ্দেশ্যে ‘চোর’ স্লোগান তোলা হয় বলে দাবি। যদিও সেই সময় দুই বিধায়ক মঞ্চে উপস্থিত থাকায় ডিম তাঁদের গায়ে লাগেনি, কিন্তু কাজল শেখের পুরো গাড়িটি ডিমে মাখামাখি হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।ঘটনার সূত্রপাত সোমবার, অর্থাৎ ২৭ জুলাই ঐতিহাসিক ‘নানুর দিবস’ উপলক্ষে। ২০০০ সালের এই দিনে নানুরের সূচপুরে নিহত ১১ জন খেতমজুরের স্মরণে আয়োজিত বাসাপাড়ার শহিদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে গিয়েছিলেন শাসকদলের শীর্ষ নেতারা। শ্রদ্ধা জানাতে গিয়ে এমন অনভিপ্রেত ঘটনা ঘটায় ক্ষোভ উগরে দিয়েছেন কাজল শেখ। হামলাকারীদের ‘সমাজবিরোধী’ আখ্যা দিয়ে তিনি বলেন, "এটা বাংলার কৃষ্টি-কালচার নয়।" অত্যন্ত দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকলেও পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।[TECHTARANGA-POST:11282]হিডেন স্টোরিজ নিউজ