রাজবীরকে 'ছাগল' বলেই বিপত্তি! মন্তব্য ঘিরেই চড়ল উত্তাপ, মনামীর সঙ্গে ফের ধুন্ধুমার 'বিগ বস বাংলা'য়
ওয়াইল্ড কার্ড হয়ে ‘বিগ বস বাংলা’র ঘরে ঢুকেই যেন খেলার সমীকরণটাই বদলে দিয়েছেন রাজবীর দে। একদিকে আলেকজান্দ্রিয়ার সঙ্গে তাঁর বিশেষ বন্ধুত্ব, অন্যদিকে তনুশ্রী, মনামীদের সঙ্গে লাগাতার বচসা সব মিলিয়ে অভিনেতার উপস্থিতিতে বিগ বসের ঘরে উত্তাপ এখন তুঙ্গে।[TECHTARANGA-POST:12467]নতুন প্রতিযোগী হিসেবে ঢোকার পর থেকেই ঘরের নানা সমীকরণ বুঝে নেওয়ার চেষ্টা করছেন অভিনেতা তথা এই প্রাক্তন ‘রোডিজ’ তারকা। আলেকজান্দ্রিয়াকে সঙ্গে নিয়ে শুরুতেই অন্য প্রতিযোগীদের সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নিয়েছেন তিনি। এরপর থেকেই তাঁর সঙ্গে একাধিক প্রতিযোগীর মতবিরোধ চোখে পড়ছে। সাম্প্রতিক একটি টাস্কেও তার ব্যতিক্রম হল না। টাস্কে গ্রামের মোড়লের ভূমিকায় ছিলেন রাজবীর, তাঁর স্ত্রী সেজেছিলেন আলেকজান্দ্রিয়া। আর ‘বাঘ’-এর চরিত্রে ছিলেন তনুশ্রী। খেলার মাঝেই রাজবীরকে নিশানা করে বেশ কিছু কড়া মন্তব্য করেন তনুশ্রী। বিষয়টি ঘুরে যায় জয়িতার একটি মন্তব্যের দিকেও। নিজের বন্ধুকে রাজবীর সাফ জানিয়ে দেন, মুখ দিয়ে কিছু বললে তার দায়িত্বও নিতে হবে।[TECHTARANGA-POST:12463]এরপর সায়কের একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে রাজবীর বলেন, “সব ক্রিয়ারই প্রতিক্রিয়া থাকে।” সেই বক্তব্যের বিরোধিতা করেন মনামী। রাজবীরের দাবি, মতবিরোধ হলেও তিনি কাউকে গালিগালাজ করেননি। কিন্তু মনামীর পালটা বক্তব্য, সরাসরি গালি না দিলেও তাঁর কথার ধরনেই অনেককে আঘাত করা হয়েছে। অন্যদিকে রাজবীর অভিযোগ আনেন, “আমাকে ছাগল, অভদ্র ছেলে বলা হচ্ছে। বলা হচ্ছে টলিউড-বলিউড ইত্যাদি ইত্যাদি!” কথার মাঝে ‘টলিউড’ প্রসঙ্গ উঠতেই মনামী পাল্টা মনে করিয়ে দেন, এই শব্দটি রাজবীর নিজেই ব্যবহার করেছেন। তাতেই ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।