Hidden Stories (বাংলা)

মাটির তলা থেকে বেরোচ্ছে কালো সোনা! অশোকনগরে শুরু তেল উৎপাদন, তৃণমূলকে কাঠগড়ায় তুলে কী বললেন শমীক?

উত্তর ২৪ পরগনা: দীর্ঘ প্রতীক্ষা ও পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে বাস্তব রূপ নিল অশোকনগরের তৈলপ্রকল্প। বাণিজ্যিকভাবে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল উত্তোলন শুরু হয়ে গেল উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাইগাছি তেলক্ষেত্র থেকে। প্রথম দফায় এখান থেকে প্রায় ১২০০ লিটার অপরিশোধিত তেল শোধনাগারের জন্য পাঠানো হয়েছে হলদিয়ায়। ওএনজিসি সূত্রে জানা গিয়েছে, বর্তমানে এই কূপ থেকে দৈনিক প্রায় ২০ কিউবিক মিটার তেল উৎপাদন হচ্ছে। কূপ থেকে জল মিশ্রিত অবস্থায় ওঠা তেল সেপারেটর ও ইটিপির মাধ্যমে পরিশোধন করে রিফাইনারিতে পাঠানো হচ্ছে এবং আগামী দিনে আরও কয়েকটি কূপ খননের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যা রাজ্যের শিল্প ও অর্থনীতিতে এক নতুন দিগন্ত খুলে দিল।এই ঐতিহাসিক সাফল্যের পরই রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। অশোকনগরের তৈলক্ষেত্র নিয়ে সংসদে ও কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের কাছে দীর্ঘদিন ধরে সওয়াল করে আসা এই নেতা সোশ্যাল মিডিয়ায় লেখেন, এই সাফল্য প্রমাণ করে বাংলায় শিল্পের সম্ভাবনা সবসময়ই ছিল, অভাব ছিল শুধু সঠিক নীতি, দ্রুত সিদ্ধান্ত ও রাজনৈতিক সদিচ্ছার। শাসকদলের প্রশাসনিক লালফিতের ফাঁস ও দেরির কারণেই দীর্ঘদিন ধরে এমন সম্ভাবনাময় প্রকল্প আটকে ছিল এবং রাজ্য বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ হারিয়েছে বলে তিনি অভিযোগ তোলেন। দুর্নীতি ও তোলাবাজি মুক্ত হয়ে রাজ্যে আরও বিনিয়োগ আসুক এবং বাংলার অর্থনীতি শক্তিশালী হোক—এই বার্তাই দিয়েছেন বিজেপি সাংসদ।[TECHTARANGA-POST:12114]হিডেন স্টোরিজ নিউজ

মাটির তলা থেকে বেরোচ্ছে কালো সোনা! অশোকনগরে শুরু তেল উৎপাদন, তৃণমূলকে কাঠগড়ায় তুলে কী বললেন শমীক?