Hidden Stories (বাংলা)

ফোনের কভারে তেজপাতা রাখলেই টাকা? ভাইরাল টোটকার আসল রহস্য কী!

রান্নায় যে তেজপাতা এতদিন ব্যবহার করতেন, এবার সেই পাতাই নাকি আপনার ভাগ্য ফেরাতে পারে! অন্তত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নতুন ট্রেন্ড এমনই দাবি করছে। অনেকেই এখন ফোনের স্বচ্ছ কভারের ভিতর যত্ন করে রেখে দিচ্ছেন একটি শুকনো তেজপাতা। কেউ বলছেন এতে নাকি টাকা-পয়সার টান বাড়ে, কেউ আবার মনে করছেন জীবনে আসে সৌভাগ্য, দূরে থাকে নেগেটিভ এনার্জি। [TECHTARANGA-POST:12395]কিন্তু ফোনের সঙ্গে তেজপাতার এমন বন্ধুত্ব হল কী করে? এর পিছনে রয়েছে পুরনো কিছু বিশ্বাস। বিভিন্ন সংস্কৃতিতে তেজপাতাকে বহুদিন ধরেই সাফল্য, সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয়েছে। সেই ধারণাকেই নতুনভাবে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে মিশিয়ে দেওয়া হয়েছে। আর ফোন এখন আমাদের জীবনের প্রায় সব গুরুত্বপূর্ণ কাজের সঙ্গী। তাই তেজপাতার নতুন ঠিকানা হিসেবে বেছে নেওয়া হয়েছে স্মার্টফোনকেই। অনলাইনে ছড়িয়ে পড়া নানা পোস্টে দাবি করা হচ্ছে, ফোনের কভারে তেজপাতা রাখলে নাকি অর্থের প্রবাহ বাড়তে পারে। কারও বিশ্বাস, এটি নেতিবাচক শক্তি দূরে রাখে। আবার কেউ কেউ বেশ খানিকটা ‘লাকি চার্ম’-এর মতো করেও ব্যবহার করছেন।[TECHTARANGA-POST:12392]আর ফোনের কভারই বা কেন? তার একটা মজার ব্যাখ্যাও রয়েছে। একসময় সৌভাগ্যের প্রতীক হিসেবে বিভিন্ন জিনিস মানিব্যাগে বা টাকা রাখার জায়গায় রাখা হত। এখন টাকা-পয়সার লেনদেন থেকে শুরু করে ব্যাঙ্কিং সবই যখন ফোনে, তখন সেই ফোনের কভারেই তেজপাতার জায়গা করে নেওয়া হয়েছে। তবে এখানেই রয়েছে আসল টুইস্ট। তেজপাতা ফোনের কভারে রাখলেই যে হঠাৎ ব্যাঙ্ক ব্যালান্স বাড়তে শুরু করবে, এমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। শেষ পর্যন্ত তেজপাতা আপনার ফোনের কভারে থাকুক বা রান্নার হাঁড়িতে, টাকা উপার্জনের জন্য কিন্তু এখনও পরিশ্রমটাই চালিয়ে যেতে হবে। 

ফোনের কভারে তেজপাতা রাখলেই টাকা? ভাইরাল টোটকার আসল রহস্য কী!