Hidden Stories (বাংলা)

বদ্রীনাথ মন্দিরে প্রণামীর টাকা চুরির অভিযোগে তোলপাড়, সিসিটিভি খতিয়ে দেখে তদন্তে নেমেছে BKTC

 অযোধ্যার রামমন্দিরে প্রণামীর টাকা নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার একই ধরনের অভিযোগ উঠল উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দিরে। মন্দিরের প্রণামীর টাকা চুরির অভিযোগ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ সামনে আসতেই তদন্তের নির্দেশ দিয়েছে বদ্রী-কেদার টেম্পল কমিটি (BKTC)।[TECHTARANGA-POST:10579]জানা গিয়েছে, একটি স্বেচ্ছাসেবী সংস্থা শুক্রবার BKTC-র কার্যনির্বাহী আধিকারিক সোহন সিং রাঙ্গারের কাছে লিখিত অভিযোগ জমা দেয়। অভিযোগে দাবি করা হয়েছে, মন্দির কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদীর ব্যক্তিগত সচিব হিসেবে পরিচিত এক কর্মী প্রণামীর টাকা আত্মসাতের সঙ্গে যুক্ত। [TECHTARANGA-POST:10546]একই সঙ্গে অভিযোগ, বিষয়টি আগেই চেয়ারম্যানের নজরে আনা হলেও তখন কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি। অভিযোগের ভিত্তিতে মন্দির চত্বরে থাকা সিসিটিভি ফুটেজ পরীক্ষা শুরু করেছে BKTC। যদিও প্রাথমিকভাবে জানা গিয়েছে, ফুটেজ খুব স্পষ্ট নয়। তাই অভিযুক্তদের কাছ থেকে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং গোটা ঘটনার তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করা হচ্ছে।'২১ জুলাই কোনও দলের একার নয়, শহিদদের সবাই সম্মান জানাক'—দিলীপ ঘোষতবে চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি তাঁর ব্যক্তিগত সচিব নন। তিনি টেম্পল কমিটির স্থায়ী কর্মী এবং অতীতেও একাধিক চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। [TECHTARANGA-POST:10571]উল্লেখ্য, চলতি চারধাম যাত্রায় এখনও পর্যন্ত বদ্রীনাথ ও কেদারনাথ মন্দির মিলিয়ে প্রায় ৭০ কোটি টাকার অনুদান জমা পড়েছে। প্রতি বছরই বিপুল পরিমাণ প্রণামী আসে এই মন্দিরগুলিতে। সেই প্রেক্ষিতে প্রণামীর টাকা চুরির অভিযোগ মন্দিরের নিরাপত্তা ও আর্থিক স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

বদ্রীনাথ মন্দিরে প্রণামীর টাকা চুরির অভিযোগে তোলপাড়, সিসিটিভি খতিয়ে দেখে তদন্তে নেমেছে BKTC

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার