কলকাতা: রাজ্যের শাসনভার বদলালেও নিজের লড়াইয়ের স্মৃতি ভুলতে নারাজ নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ রাজকীয় আসন নয়, বরং নিজের লড়াকু দিনগুলোর সাক্ষী থাকা পুরনো চেয়ারটিকেই বেছে নিলেন তিনি। সাধারণত মুখ্যমন্ত্রীর ঘরে যে নির্দিষ্ট আসনে বছরের পর বছর পদাধিকারীরা বসেন, শুভেন্দু অধিকারী সেই প্রথা ভেঙে নিজের সঙ্গে করে নিয়ে এলেন বিরোধী দলনেতা থাকাকালীন তাঁর ব্যবহৃত সেই পরিচিত কাঠের চেয়ারটি। বর্তমানে মুখ্যমন্ত্রীর ঘরে শোভা পাচ্ছে তাঁর সেই পুরনো আসনটিই, যা রাজনৈতিক মহলের মতে— লড়াইয়ের ধারাবাহিকতা বজায় রাখার এক শক্তিশালী প্রতীকী বার্তা।[TECHTARANGA-POST:9035]অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত চেয়ারটি বর্তমানে স্থান পেয়েছে বিধানসভার বিরোধী দলনেতার ঘরে। বর্তমান বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় সেই চেয়ারে বসবেন কি না, তা নিয়ে এখন বিধানসভার অলিন্দে তুঙ্গে গুঞ্জন। সূত্রের খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মৃতিবিজড়িত ওই আসনটিকে সসম্মানে পাশে সরিয়ে রেখে নিজের জন্য নতুন চেয়ারের ব্যবস্থা করতে পারেন তিনি। আসবাবের এই হাতবদল কেবল প্রশাসনিক পরিবর্তন নয়, বরং বাংলার বিধানসভার ইতিহাসে এক বিরল ও ইঙ্গিতপূর্ণ ঘটনার সাক্ষী হয়ে থাকল।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার