৬১ বছরে নেমে আসবেন ২৫-এর যুবকে! অসাধ্যসাধন করতে কোন কঠোর নিয়মে মেদ ঝরাচ্ছেন আমির খান?
চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে নতুন করে গড়ার খেলায় তিনি যে আজও অপ্রতিদ্বন্দ্বী, তা ফের একবার প্রমাণ করতে চলেছেন আমির খান। বয়স ৬০ পেরোলেও পর্দায় এবার তাঁকে দেখা যাবে একেবারে ২৫ বছরের এক তরতাজা তরুণের ভূমিকায়। পরিচালক আশুতোষ গোয়ারিকরের আসন্ন স্পোর্টস ড্রামা ‘লালকারা’-র হাত ধরে এই মেগা রূপবদলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। এই চরিত্রের জন্য উপযুক্ত শরীর ও ফিটনেস তৈরি করতে বর্তমানে অত্যন্ত কঠোর ডায়েট ও শরীরচর্চার মাধ্যমে বাড়তি মেদ ঝরিয়ে ওজন কমাচ্ছেন অভিনেতা।এর আগেও ‘দঙ্গল’-এ বয়স্ক মহাবীর সিং ফোগত থেকে যুবকের লুক, ‘গজনি’-র সিক্স প্যাক কিংবা ‘পিকে’-র চরিত্রে নিজের শরীর নিয়ে চরম ঝুঁকি নিয়েছিলেন আমির। তবে এবার ষাটোর্ধ্ব বয়সে দাঁড়িয়ে নিজের বয়সের অর্ধেকেরও কম এক তরুণের মতো চটপটে শরীর তৈরি করা তাঁর কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ। অস্কার মনোনীত কালজয়ী ছবি ‘লগন’-এর বহু বছর পর ফের এই ছবির মাধ্যমে এক ফ্রেমে ফিরছেন আমির ও আশুতোষ গোয়ারিকর। পীযূষ গুপ্ত ও নীরজ সিংহের লেখা এই ছবির গল্পে ভারতীয় ক্রিকেটের শুরুর দিকের এক অজানা ইতিহাস, দেশভাগ, বন্ধুত্ব ও দেশপ্রেমের টানটান প্রেক্ষাপট ফুটে উঠবে। সব মিলিয়ে পর্দায় আমির কীভাবে এই যুবকের চরিত্র ফুটিয়ে তোলেন, তা দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা।হিডেন স্টোরিজ নিউজ