জঙ্গি হানার বড়সড় আশঙ্কা? থ্রি-ডি স্ক্যানার ও অত্যাধুনিক অস্ত্রে কালীঘাট মন্দির ঘিরে ফেলল এনএসজি কমান্ডো বাহিনী!
কলকাতা: ইতিমধ্যেই কালীঘাট মন্দিরের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল লালবাজার৷ এমনকি, নতুন আউটপোস্ট তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছিল৷ এবার কালীঘাট মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এল NSG কম্যান্ডোর দল৷সম্ভাব্য জঙ্গি হামলা ও নাশকতার ছক রুখতে সোমবার সপ্তাহের প্রথম দিনেই কালীঘাট চত্বরে হাজির হলো ন্যাশনাল সিকিউরিটি গার্ড তথা এনএসজির বিশেষ দল। কলকাতা পুলিশ, এসটিএফ (STF) এবং কলকাতা পুলিশের স্পেশাল কমান্ডো ইউনিটকে সঙ্গে নিয়ে গোটা মন্দির চত্বরে শুরু হয়েছে বিশেষ নিরাপত্তা মহড়া ও রেইকি। এনএসজি সদর দপ্তরের নির্দেশে সোমবার থেকে আগামী তিন দিন ধরে মন্দির ও সংলগ্ন সংবেদনশীল এলাকায় এই পর্যবেক্ষণ চলবে। এদিন এনএসজির একজন ইউনিট অফিসার, দুইজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডার এবং দশজন ব্ল্যাক ক্যাট কমান্ডো অত্যাধুনিক থার্মাল স্ক্যানার সিস্টেম ব্যবহার করে মন্দিরের ভেতরের ও বাইরের থ্রি-ডি ছবি এবং নিরাপত্তা মানচিত্র তৈরি করেন। একই সঙ্গে মন্দিরের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাপনা ও পরিকাঠামো খতিয়ে দেখতে মন্দির কমিটির সদস্যদের সঙ্গেও কথা বলেন শীর্ষ আধিকারিকরা। কী ভাবে চলছে মন্দির চত্বরের নজরদারি, কোথায় কী ভাবে দেখা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা এই সবকিছুই খতিয়ে দেখেন তাঁরা৷ রেইকির অংশ হিসাবে ভাইটাল ইনস্টলেশনগুলির চলমান অপারেশন দেখা হয়৷ NSG সদর দফতরের নির্দেশ অনুযায়ী, ২৯ SCG, NSG-এর পক্ষ থেকে ২৪ থেকে ২৭ আগস্ট ২০২৬ পর্যন্ত কালীঘাট মন্দিরে এই রেকি পরিচালনা করা হবে।উল্লেখ্য, সাধারণ দর্শনার্থীদের সুরক্ষার পাশাপাশি নাশকতার আশঙ্কা মাথায় রেখে সম্প্রতি দেশের ইতিহাসে প্রথমবার কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য কালীঘাট চত্বরে পৃথক পূর্ণাঙ্গ পুলিশ ফাঁড়ি গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। সেই কড়া পদক্ষেপের রেশ টেনেই এবার এনএসজি-র এই নিশ্ছিদ্র নিরাপত্তা মহড়ায় রীতিমতো হাই-অ্যালার্ট জারি হয়েছে শহরজুড়ে।[TECHTARANGA-POST:11922]হিডেন স্টোরিজ নিউজ