Hidden Stories (বাংলা)

‘চিতাভস্ম’ দেশে ফেরাতে চান নেতাজি-কন্যা! কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: নেতাজি সুভাষচন্দ্র বসুর ‘চিতাভস্ম’ জাপান থেকে ভারতে এনে শেষকৃত্য সম্পন্ন করতে চেয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন তাঁর কন্যা অনিতা বসু পাফ। সুভাষচন্দ্র বসুর চিরন্তন স্মৃতি ও তাঁর ইচ্ছাকে সম্মান জানিয়ে এই আবেদন করা হলে মঙ্গলবার মামলাটির শুনানিতে কেন্দ্রীয় সরকারের বক্তব্য ও অবস্থান জানতে চেয়ে নোটিস জারি করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। অনিতার পক্ষে বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি সওয়াল করে আদালতকে জানান, স্বাধীনতার ৭৮ বছর অতিক্রম করলেও ভারতের এই বীর সন্তানের পার্থিব অবশেষ এখনও বিদেশের মাটিতে ‘নির্বাসিত’ অবস্থায় রয়েছে।জাপানের টোকিওর রেনকোজি মন্দিরে বিগত ৮০ বছরেরও বেশি সময় ধরে সংরক্ষিত রয়েছে নেতাজির চিতাভস্ম। প্রতি বছর ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিবসে তাঁর অবশেষ দেশে ফেরানোর আর্জি জানিয়ে থাকেন জার্মানি নিবাসী অনিতা। যদিও ১৯৪৫ সালের ১৮ অগস্ট বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু নিয়ে নানা মত ও বিতর্ক রয়েছে, তবে অনিতা বসু পাফের মতে একাধিক তদন্ত রিপোর্ট ও নথি এই দুর্ঘটনাকেন্দ্রিক মৃত্যুর সত্যতাকে সমর্থন করে। এমনকি প্রয়োজনে চিতাভস্মের ডিএনএ পরীক্ষার জন্য নিজের নমুনা দিতেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন। রেনকোজি মন্দিরে সাময়িকভাবে রাখা সেই অবশেষ শেষ পর্যন্ত দেশে ফিরিয়ে এনে কন্যা হিসেবে শেষকৃত্য করার অনুমতি তিনি পাবেন কি না, তা এখন সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের জবাবের ওপর নির্ভর করছে।[TECHTARANGA-POST:11602]হিডেন স্টোরিজ নিউজ

‘চিতাভস্ম’ দেশে ফেরাতে চান নেতাজি-কন্যা! কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের