Hidden Stories (বাংলা)

শহর পরিষ্কার রাখতে কড়া পদক্ষেপ, নাগরিকদের জন্য নতুন বার্তা সরকারের

শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবার কঠোর অবস্থান নিতে চলেছে রাজ্য সরকার। আগামী ১ সেপ্টেম্বর থেকে রাস্তায় আবর্জনা ফেলা, থুতু ফেলা, প্রকাশ্যে প্রস্রাব করা কিংবা নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করলে জরিমানা করা হবে। বৃহস্পতিবার হাওড়ার শিবপুর রামকৃষ্ণপুর ঘাটে স্বচ্ছতা অভিযানে যোগ দিয়ে এই ঘোষণা করেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।[TECHTARANGA-POST:10057]মন্ত্রী জানান, ১৫ জুন থেকে শুরু হয়েছে ছয় দিনের বিশেষ স্বচ্ছতা অভিযান। ২০ জুন পর্যন্ত চলা এই কর্মসূচিতে রাস্তা, পার্ক, পুকুর, খাল ও নদীর পাড় পরিষ্কার করার পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য, পরিচ্ছন্নতার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, নাগরিকদেরও। তাঁর কথায়, দীর্ঘদিন ধরেই শহরের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা। বহু জায়গায় নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারও বন্ধ করা যায়নি। তাই এবার শুধু সচেতনতা নয়, নিয়ম ভাঙলে শাস্তির পথেও হাঁটতে চলেছে সরকার।[TECHTARANGA-POST:10056]মন্ত্রী আরও জানান, বর্ষার আগে জল জমার সমস্যা মোকাবিলায় নর্দমা ও খাল সংস্কারের কাজ চলছে জোরকদমে। পাশাপাশি শহরের ল্যাম্পপোস্টগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে, যাতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো দুর্ঘটনা এড়ানো যায়। ২০ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফর এবং ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের আগে রাজ্যের বিভিন্ন শহরে পরিচ্ছন্নতা অভিযান আরও জোরদার করা হয়েছে। সরকারের আশা, প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষও এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেবেন।

 শহর পরিষ্কার রাখতে কড়া পদক্ষেপ, নাগরিকদের জন্য নতুন বার্তা সরকারের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার