Hidden Stories (বাংলা)

রাম মন্দির অনুদান কাণ্ডে চাপ বাড়ল, ধৃতদের পক্ষে সওয়াল করলেই গুনতে হবে ৫ লক্ষ টাকা

অযোধ্যার রাম মন্দিরে অনুদান চুরির অভিযোগ ঘিরে বিতর্ক আরও তীব্র হল। সোমবার সর্বসম্মতিক্রমে অযোধ্যা বার অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে, এই মামলায় ধৃত কোনও অভিযুক্তের হয়ে কোনও আইনজীবী আদালতে সওয়াল করবেন না। সংগঠনের সিদ্ধান্ত অমান্য করলে সংশ্লিষ্ট আইনজীবীকে ৫ লক্ষ টাকা জরিমানা দিতে হবে বলেও জানানো হয়েছে।[TECHTARANGA-POST:10407]বার অ্যাসোসিয়েশনের সভাপতি কালিকা প্রসাদ মিশ্র জানিয়েছেন, রাম মন্দির ট্রাস্টের প্রাক্তন প্রধান চম্পত রাই, সদস্য অনিল মিশ্র ও গোপাল রাওয়ের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে অনুদান কাণ্ডের নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই তদন্তের দাবিও জানানো হয়েছে। প্রয়োজনে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছে আইনজীবী সংগঠন। অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রাজেশ কুমার উপাধ্যায়ের দাবি, এখনও পর্যন্ত যাঁদের গ্রেপ্তার করা হয়েছে তাঁরা মূল অভিযুক্ত নন। তাঁর অভিযোগ, প্রকৃত দায়ীদের আড়াল করা হচ্ছে। সেই কারণেই ট্রাস্টের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে তদন্তের দাবি আরও জোরালো হয়েছে।[TECHTARANGA-POST:10405]বেতন বৃদ্ধির দাবিতে জঙ্গিপুর পৌরসভায় বিক্ষোভ অস্থায়ী কর্মীদের [TECHTARANGA-POST:10393]এদিকে বার অ্যাসোসিয়েশন তিন দিনের মধ্যে চম্পত রাই, অনিল মিশ্র ও গোপাল রাওকে অযোধ্যা ছাড়ার আলটিমেটামও দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাঁরা না গেলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। উল্লেখ্য, তদন্তে উঠে এসেছে রাম মন্দিরে জমা পড়া বিপুল পরিমাণ নগদ অনুদান ও মূল্যবান সামগ্রীর হিসাব নিয়ে একাধিক প্রশ্ন। এই ঘটনায় ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্তের আওতায় ট্রাস্টের শীর্ষ কর্তাদেরও আনা উচিত বলে দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

রাম মন্দির অনুদান কাণ্ডে চাপ বাড়ল, ধৃতদের পক্ষে সওয়াল করলেই গুনতে হবে ৫ লক্ষ টাকা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার