Hidden Stories (বাংলা)

নন্দন নয়, সত্যজিৎ রায়ের বাড়িতে রাখা হবে অনীক দত্তর মরদেহ! শেষকৃত্য নিয়ে হঠাৎ কেন বড় সিদ্ধান্ত বদল পরিবারের?

কলকাতা: টলিপাড়ার আকাশে ঘনীভূত শোকের কালো মেঘের মাঝেই প্রখ্যাত পরিচালক অনীক দত্তের শেষকৃত্য এবং শেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান নিয়ে বড়সড় সিদ্ধান্ত বদল করল তাঁর পরিবার। গড়িয়াহাট থানার অন্তর্গত প্রাক্তন স্ত্রীর ফ্ল্যাটের ছাদ থেকে রহস্যজনকভাবে পড়ে গিয়ে পরিচালকের আকস্মিক মৃত্যুর পর স্তব্ধ গোটা বাংলা সিনেমা জগৎ। [TECHTARANGA-POST:9554]প্রথমে স্থির হয়েছিল যে আজ, বৃহস্পতিবারই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে এবং মরদেহ সাধারণ মানুষ ও অনুরাগীদের শেষ শ্রদ্ধার জন্য নন্দনে রাখা হবে। কিন্তু পারিবারিক অনিবার্য কারণে সেই সিদ্ধান্তে বড় পরিবর্তন আনা হয়েছে। পরিচালকের পরিবার সূত্রে জানানো হয়েছে, অনীক দত্তর মেয়ে ঐশী বর্তমানে বিদেশে থাকেন। বাবার আকস্মিক মৃত্যুর খবর পেয়েই তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মেয়ে শহরে না পৌঁছানো পর্যন্ত শেষ যাত্রার প্রস্তুতি শুরু করা সম্ভব নয়। ফলে তাঁর অপেক্ষাতেই আজ হচ্ছে না শেষকৃত্য, সম্ভবত আগামীকাল অর্থাৎ শুক্রবার প্রয়াত পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হবে।[TECHTARANGA-POST:9543]এদিকে, নন্দনে মরদেহ রাখার পূর্বপরিকল্পনা বাতিল করে এক অত্যন্ত আবেগঘন সিদ্ধান্ত নিয়েছে পরিবার। জানা গিয়েছে, বাংলা সিনেমার কিংবদন্তি সত্যজিৎ রায়ের ঐতিহাসিক বাড়িতেই শেষবারের মতো নিয়ে যাওয়া হবে অনীক দত্তকে। সেখানে সত্যজিৎ রায়ের স্মৃতিধন্য প্রাঙ্গণেই সংস্কৃতি জগতের মানুষ, সহকর্মী ও গুণমুগ্ধ অনুরাগীরা এই স্বাধীনচেতা পরিচালককে নিজেদের শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। সেখান থেকেই তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে শ্মশানের উদ্দেশ্যে। অন্যদিকে, গড়িয়াহাট থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। বুধবার রাতেই অনীকবাবুর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পুলিশের হাতে এসেছে, যা এককথায় হাড়হিম করা।[TECHTARANGA-POST:9538]এসএসকেএম হাসপাতালে হওয়া ময়নাতদন্তের সেই প্রাথমিক রিপোর্টে পরিচালকের শরীরে ভয়ঙ্কর আঘাতের ছবি ধরা পড়েছে। চিকিৎসকদের মতে, অত উঁচু ছাদ থেকে নিচে আছড়ে পড়ার তীব্র অভিঘাতে পরিচালকের মস্তিষ্কে মারাত্মক অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়, যার জেরে মাথার খুলির বাঁদিকের হাড় সম্পূর্ণ দু’টুকরো হয়ে যায়। শুধু মাথা নয়, বুকের বাঁদিকের পাঁজর ভেঙে যাওয়ার পাশাপাশি কোমরের হাড় চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে এবং শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিমার ও পেলভিক বোন টুকরো টুকরো হয়ে গিয়েছে। এমনকি ফুসফুসেও মারাত্মক চোটের চিহ্ন মিলেছে।[TECHTARANGA-POST:9501] ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই ফ্ল্যাটের ছাদ থেকে একটি নোট এবং একটি চিঠি উদ্ধার করেছে। প্রথম নোটে লেখা ছিল যে এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, এবং দ্বিতীয় চিঠিতে মেয়ে ঐশীর উদ্দেশ্যে কিছু আবেগঘন কথা লিখেছেন পরিচালক। পুলিশ তদন্তের স্বার্থে এই দুটি জিনিসই বাজেয়াপ্ত করেছে এবং অনীকবাবুর হাতের লেখার সাথে তা মিলিয়ে দেখা হবে। এই ঘটনা নিছকই এক মর্মান্তিক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো মানসিক অবসাদ বা গভীর রহস্য লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

নন্দন নয়, সত্যজিৎ রায়ের বাড়িতে রাখা হবে অনীক দত্তর মরদেহ! শেষকৃত্য নিয়ে হঠাৎ কেন বড় সিদ্ধান্ত বদল পরিবারের?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার