Hidden Stories (বাংলা)

Soham Chakraborty: জালিয়াতির অভিযোগ! কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়ে গ্রেফতারে আশঙ্কায় অভিনেতা সোহম চক্রবর্তী

জালিয়াতির অভিযোগ! কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়ে গ্রেফতারে আশঙ্কায় অভিনেতা সোহম চক্রবর্তীকলকাতা: সিনেমায় অভিনয় করানোর নাম করে লক্ষাধিক টাকা আত্মসাৎ এবং জালিয়াতির অভিযোগে আইনি জালে জড়িয়ে পড়েছেন টলিউডের পরিচিত অভিনেতা তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী। পুলিশি মামলা থেকে রেহাই পেতে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও মিলল না কোনও স্বস্তি। বুধবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ অভিযুক্ত অভিনেতার করা আগাম জামিনের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে। উচ্চ আদালত থেকে আগাম জামিনের সুরক্ষা না পাওয়ায়, পুজোর মরশুমের ঠিক আগেই অভিনেতা-রাজনীতিকের মাথার ওপর গ্রেফতারির খাঁড়া আরও জোরালো হল বলেই মনে করছে আইনি মহল।মামলার বিবরণে প্রকাশ, ২০১৮ সালে একটি বাংলা ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার প্রতিশ্রুতি দিয়ে বালুরঘাটের এক বাসিন্দা তরুণ দাসের কাছ থেকে প্রযোজনা সংস্থার নামে ১৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ওঠে সোহমের বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, চুক্তি অনুযায়ী ওই সিনেমায় অভিনয় করা তো দূরের কথা, দীর্ঘদিন পেরিয়ে গেলেও শুটিং শুরু করা হয়নি। উলটে টাকা ফেরত চাইলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়। সে সময় রাজনৈতিক প্রভাবের কারণে সরাসরি মুখ খুলতে না পারলেও, পরবর্তীতে বালুরঘাট জেলা আদালতে মামলা দায়ের করেন ওই ব্যক্তি। এরপর জুনে নিচুতলার আদালতে জামিন খারিজ হলে সোহম হাইকোর্টের শরণাপন্ন হন।তবে শুধু একটি নয়, সোহমের প্রযোজনা সংস্থা ‘সোহম এন্টারটেইনমেন্ট’-এর বিরুদ্ধে আর্থিক প্রতারণার জাল আরও গভীর। এর আগে ২০২২ সালে ‘লাল সুটকেসটা কোথায়’ নামের আরেকটি ছবি তৈরির নাম করে কৌতীক কর্মকার নামক এক বিনিয়োগকারীর কাছ থেকে ১ কোটি ৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ওঠে। সেই মামলায় তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, চুক্তির জন্য জমা দেওয়া নথিপত্রের বেশ কয়েকটিই সম্পূর্ণ ভুয়া। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক জামিন অযোগ্য ধারায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।আইনি বিশেষজ্ঞদের মতে, কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় এখন তদন্তকারী সংস্থার পক্ষে সোহম চক্রবর্তীকে গ্রেফতরার করার ক্ষেত্রে আইনি বাধা অনেকটাই কেটে গেল। পরপর দুটি বড় আর্থিক প্রতারণার অভিযোগে নাম জড়ানোয় টলিউড এবং রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার পুলিশি পদক্ষেপে পরবর্তী আইনি লড়াইয়ে অভিনেতা কোন পথে এগোয়।

Soham Chakraborty: জালিয়াতির অভিযোগ! কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়ে গ্রেফতারে আশঙ্কায় অভিনেতা সোহম চক্রবর্তী