Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Big Boss Bangla: খেলায় ব্যর্থ, নাকি মনটাই ছিল বাইরে? বিগ বসের পর সায়কের অকপট স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
Big Boss Bangla: খেলায় ব্যর্থ, নাকি মনটাই ছিল বাইরে? বিগ বসের পর সায়কের অকপট স্বীকারোক্তি
ছবিঃ সংগৃহীত

বিগ বস বাংলা থেকে বিদায় নিয়েছেন সায়ক। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন তিনি। গত রবিবার মুম্বই থেকেই একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি জানান, বিগ বসের ঘরে কাটানো সময়টা তাঁর জন্য মোটেই সহজ ছিল না। বিশেষ করে অসুস্থ মাকে বাড়িতে রেখে এসেছিলেন, যার চিন্তায় ধীরে ধীরে তাঁর মানসিক চাপ বাড়ছিল। 


শুরুর দিকে নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছিলেন সায়ক। কিন্তু সময় যত এগিয়েছে, ততই মাকে নিয়ে অপরাধবোধ তাঁকে গ্রাস করেছে। একটা সময় সেই আত্মগ্লানি তাঁর খেলার উপরেও পড়ে বলে  জানিয়েছেন তিনি। তবে বিগ বসের ঘরের সায়ক আর সোশ্যাল মিডিয়ায় পরিচিত সায়কের সঙ্গে তাঁর পার্থক্য রয়েছে বলেই মনে করেন অভিনেতা। সায়কের কথায়, বিগ বসের ঘর নিঃসন্দেহে প্রতিযোগিতার জায়গা। কিন্তু দিনের পর দিন একসঙ্গে থাকতে থাকতে সহ-প্রতিযোগীদের সঙ্গে অজান্তেই একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। 


অন্যদিকে, রুটি বানানো থেকে শুরু করে নিজের হাতে খাবার তৈরি করা এই কাজগুলিই নাকি মায়ের পরিশ্রমকে নতুন করে উপলব্ধি করতে শিখিয়েছে তাঁকে। তাই শো থেকে বেরিয়ে এবার মায়ের সঙ্গে নিয়মিত রুটি বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন সায়ক। নিজের কাজ নিজে করা, রান্না করা এবং অন্যদের খাওয়ানোর মতো ছোট ছোট মুহূর্তগুলিও তাঁর কাছে বিগ বসের ঘরের অন্যতম স্মৃতি হয়ে থাকবে। নিজের পারফরম্যান্স নিয়েও একেবারে অকপট সায়ক। তাঁর মতে, বিগ বসের ঘরে টিকে থাকার জন্য প্রচুর মানসিক শক্তি প্রয়োজন, হয়তো তা তাঁর মধ্যে যথেষ্ট ছিল না। ফলে দর্শকদের প্রত্যাশামতো খেলতে না পারার জন্য তাঁদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

বিষয় : Big Boss Bangla Sayak

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬


Big Boss Bangla: খেলায় ব্যর্থ, নাকি মনটাই ছিল বাইরে? বিগ বসের পর সায়কের অকপট স্বীকারোক্তি

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
বিগ বস বাংলা থেকে বিদায় নিয়েছেন সায়ক। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন তিনি। গত রবিবার মুম্বই থেকেই একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি জানান, বিগ বসের ঘরে কাটানো সময়টা তাঁর জন্য মোটেই সহজ ছিল না। বিশেষ করে অসুস্থ মাকে বাড়িতে রেখে এসেছিলেন, যার চিন্তায় ধীরে ধীরে তাঁর মানসিক চাপ বাড়ছিল। শুরুর দিকে নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছিলেন সায়ক। কিন্তু সময় যত এগিয়েছে, ততই মাকে নিয়ে অপরাধবোধ তাঁকে গ্রাস করেছে। একটা সময় সেই আত্মগ্লানি তাঁর খেলার উপরেও পড়ে বলে  জানিয়েছেন তিনি। তবে বিগ বসের ঘরের সায়ক আর সোশ্যাল মিডিয়ায় পরিচিত সায়কের সঙ্গে তাঁর পার্থক্য রয়েছে বলেই মনে করেন অভিনেতা। সায়কের কথায়, বিগ বসের ঘর নিঃসন্দেহে প্রতিযোগিতার জায়গা। কিন্তু দিনের পর দিন একসঙ্গে থাকতে থাকতে সহ-প্রতিযোগীদের সঙ্গে অজান্তেই একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। অন্যদিকে, রুটি বানানো থেকে শুরু করে নিজের হাতে খাবার তৈরি করা এই কাজগুলিই নাকি মায়ের পরিশ্রমকে নতুন করে উপলব্ধি করতে শিখিয়েছে তাঁকে। তাই শো থেকে বেরিয়ে এবার মায়ের সঙ্গে নিয়মিত রুটি বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন সায়ক। নিজের কাজ নিজে করা, রান্না করা এবং অন্যদের খাওয়ানোর মতো ছোট ছোট মুহূর্তগুলিও তাঁর কাছে বিগ বসের ঘরের অন্যতম স্মৃতি হয়ে থাকবে। নিজের পারফরম্যান্স নিয়েও একেবারে অকপট সায়ক। তাঁর মতে, বিগ বসের ঘরে টিকে থাকার জন্য প্রচুর মানসিক শক্তি প্রয়োজন, হয়তো তা তাঁর মধ্যে যথেষ্ট ছিল না। ফলে দর্শকদের প্রত্যাশামতো খেলতে না পারার জন্য তাঁদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত