Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Rashmika Mandanna: ‘ওদের মুখের হাসিই আমার প্রাপ্তি’, ৪০০ পরিবারের পাশে দাঁড়িয়ে কী বললেন রশ্মিকা?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬
Rashmika Mandanna: ‘ওদের মুখের হাসিই আমার প্রাপ্তি’, ৪০০ পরিবারের পাশে দাঁড়িয়ে কী বললেন রশ্মিকা?
রশ্মিকার নয়া উদ্যোগ। সংগৃহীত ছবি

বড়পর্দায় নানা চরিত্রে অভিনয় করে থাকেন অভিনেতারা। কিন্তু কখনও কখনও সেই চরিত্রগুলি বাস্তবে নতুন কিছু করার অনুপ্রেরণা জোগায়। আসন্ন ছবি ‘রণবলী’-তে জয়াম্মার চরিত্রে অভিনয় করতে গিয়ে অনুপ্রাণিত হয়েছেন রশ্মিকা মন্দানা। আর সেই অনুপ্রেরণা থেকেই ৪০০টি পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 


নিজের সোশ্যাল মিডিয়ায় এই উদ্যোগের কথা জানিয়েছেন রশ্মিকা। শেয়ার করেছেন একটি ভিডিয়োও। সেখানে দেখা যাচ্ছে, তাঁর সহযোগী দলের সদস্যেরা পরিবারের হাতে তুলে দিচ্ছেন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। অভিনেত্রীর আশা, তিন মাসের বাজারের খরচ বেঁচে গেলে পরিবারগুলি ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারবে। রশ্মিকার কথায়, “আপনারা অনেকেই জানতে চান, জয়াম্মার সঙ্গে আমার কোনও মিল রয়েছে কি না। আমার উত্তর, হ্যাঁ। এই জায়গাতেই আমাদের মিল। আমি বরাবরই এমন কিছু করতে ভালবাসি, জয়াম্মাও তেমনই। আপনাদের কাছ থেকে যে ভালবাসা পাই, তার প্রতিদানে ভবিষ্যতেও এ রকম কাজ করে যেতে চাই।” 


বিষয়টি ব্যক্তিগত রাখতেই চেয়েছিলেন তিনি। তাঁর সহযোগী দলের কয়েক জন সদস্য ছাড়া তেমন কেউই এ বিষয়ে জানতেন না। তবে মানুষের মনে অনুপ্রেরণা জোগাতে এবার সমাজমাধ্যমে উদ্যোগের কথা ভাগ করে নিয়েছেন তিনি। বিজয় দেবরকোন্ডার সঙ্গে তাঁর আসন্ন ছবি ‘রণবলী’ ঘিরে অনুরাগীদের মধ্যে উত্তেজনা রয়েছে। ছবিতে রণবলীর স্ত্রী জয়াম্মার চরিত্রে দেখা যাবে রশ্মিকাকে। ছবির প্রেক্ষাপটে উঠে এসেছে ব্রিটিশ শাসনকালের দুর্ভিক্ষের ভয়াবহতা। রণবলীর চরিত্রে দেখা যাবে বিজয় দেবরকোন্ডাকে।

বিষয় : Rashmika Mandanna

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬


Rashmika Mandanna: ‘ওদের মুখের হাসিই আমার প্রাপ্তি’, ৪০০ পরিবারের পাশে দাঁড়িয়ে কী বললেন রশ্মিকা?

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image
বড়পর্দায় নানা চরিত্রে অভিনয় করে থাকেন অভিনেতারা। কিন্তু কখনও কখনও সেই চরিত্রগুলি বাস্তবে নতুন কিছু করার অনুপ্রেরণা জোগায়। আসন্ন ছবি ‘রণবলী’-তে জয়াম্মার চরিত্রে অভিনয় করতে গিয়ে অনুপ্রাণিত হয়েছেন রশ্মিকা মন্দানা। আর সেই অনুপ্রেরণা থেকেই ৪০০টি পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায় এই উদ্যোগের কথা জানিয়েছেন রশ্মিকা। শেয়ার করেছেন একটি ভিডিয়োও। সেখানে দেখা যাচ্ছে, তাঁর সহযোগী দলের সদস্যেরা পরিবারের হাতে তুলে দিচ্ছেন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। অভিনেত্রীর আশা, তিন মাসের বাজারের খরচ বেঁচে গেলে পরিবারগুলি ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারবে। রশ্মিকার কথায়, “আপনারা অনেকেই জানতে চান, জয়াম্মার সঙ্গে আমার কোনও মিল রয়েছে কি না। আমার উত্তর, হ্যাঁ। এই জায়গাতেই আমাদের মিল। আমি বরাবরই এমন কিছু করতে ভালবাসি, জয়াম্মাও তেমনই। আপনাদের কাছ থেকে যে ভালবাসা পাই, তার প্রতিদানে ভবিষ্যতেও এ রকম কাজ করে যেতে চাই।” বিষয়টি ব্যক্তিগত রাখতেই চেয়েছিলেন তিনি। তাঁর সহযোগী দলের কয়েক জন সদস্য ছাড়া তেমন কেউই এ বিষয়ে জানতেন না। তবে মানুষের মনে অনুপ্রেরণা জোগাতে এবার সমাজমাধ্যমে উদ্যোগের কথা ভাগ করে নিয়েছেন তিনি। বিজয় দেবরকোন্ডার সঙ্গে তাঁর আসন্ন ছবি ‘রণবলী’ ঘিরে অনুরাগীদের মধ্যে উত্তেজনা রয়েছে। ছবিতে রণবলীর স্ত্রী জয়াম্মার চরিত্রে দেখা যাবে রশ্মিকাকে। ছবির প্রেক্ষাপটে উঠে এসেছে ব্রিটিশ শাসনকালের দুর্ভিক্ষের ভয়াবহতা। রণবলীর চরিত্রে দেখা যাবে বিজয় দেবরকোন্ডাকে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত