Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Bihar Horror: এবার সমস্তিপুর! ফের প্রকাশ্যে বিহারের ‘জঙ্গলরাজে’র ছবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
Bihar Horror: এবার সমস্তিপুর! ফের প্রকাশ্যে বিহারের ‘জঙ্গলরাজে’র ছবি
বিহারের সমস্তিপুরের এই ছবি এখন ভাইরাল। ছবি : এক্স

পাটনা: একটার পর একটা গণ-শ্লীলতাহানির ঘটনাই যেন বলে দিচ্ছে, বিজেপি-শাসিত বিহারে আইনশৃঙ্খলা বলতে আর কিছুই অবশিষ্ট নেই। সমাজ বিরোধীদের হাত থেকে রাজপথ যে নারীদের জন্য কতটা বিপজ্জনক, তা আবারও প্রমাণ করল নতুন এক রক্তহিম করা ছবি। 

জামুইয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে হেনস্থা ও নির্যাতনের রেশ কাটতে না কাটতেই, মাত্র ১৩১ কিলোমিটার দূরে সমস্তিপুরে ক্যামেরার সামনে আরও এক তরুণীকে প্রকাশ্যে শ্লীলতাহানি, শারীরিক অত্যাচার এবং গালিগালাজ করার রোমহর্ষক ঘটনা সামনে এল। 

ঘটনাটির ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই ফের উত্তাল রাজ্য রাজনীতি। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি হিডেন স্টোরিজ নিউজ। সাধারণ মানুষের ক্ষোভ একটাই, ‘সুশাসন’-এর ঢাকঢোল পেটানো প্রশাসনের নাকের ডগাতেই কি তবে বিহারের রাজপথে পুরোদমে ফিরে এল নব্বইয়ের দশকের সেই কুখ্যাত ‘জঙ্গলরাজ’?

পুলিশ সূত্র ও স্থানীয় সূত্রের খবর, সমস্তিপুরের জগতসিংহপুর গ্রামের ড্যাম বাইপাস রাস্তার ওপর ঘটনাটি ঘটেছে। ওই তরুণী তাঁর এক পুরুষ বন্ধুর সঙ্গে সেখানে স্কুটারে চেপে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। হঠাৎই মোটরসাইকেলে চেপে আসা একদল স্থানীয় দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। 

এর পর ওই দুষ্কৃতীরা তরুণীটিকে ঘিরে ধরে নোংরা ভাষায় গালিগালাজ শুরু করে, বারবার তাঁর জামা ও হাত ধরে টানে এবং জোরপূর্বক আপত্তিকর স্পর্শ (ব্যাড টাচ) করতে থাকে। ভিডিওতে দেখা যাচ্ছে, ভীত-সন্ত্রস্ত তরুণীটি বারবার তাদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য হাতজোড় করে আকুতি জানাচ্ছেন, এমনকি ভাইকে ডেকে পাঠানোর হুমকিও দিচ্ছেন। কিন্তু অপরাধীরা তাতে তোয়াক্কা না করে তাঁর ওপর চড়াও হতে থাকে এবং হাসাহাসি করে পুরো ঘটনা মোবাইল বন্দি করে।

ভিডিওটি দাবানলের মতো ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। সমস্তিপুরের পুলিশ আধিকারিক অরবিন্দ প্রতাপ সিংহ জানিয়েছেন, ভিডিওর সত্যতা এবং অবস্থান যাচাই করে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। 

পুলিশ সুত্রে খবর, জড়িতদের মধ্যে চারজনকে গ্রেফতার করা গেলেও অধরা অনেকেই। কিন্তু প্রশ্ন উঠছে, অপরাধীদের মনে প্রশাসনের ভয় ঠিক কতটা কমলে একের পর এক এমন নারকীয় ঘটনা ঘটিয়ে তা অনায়াসে ক্যামেরাবন্দি করে নেটে পোস্ট করা যায়?

মাত্র কয়েক দিন আগেই জামুইয়ের মারওয়া পাহাড় এলাকায় কোচিং ক্লাস সেরে ফেরার পথে একইভাবে এক স্কুলছাত্রী ও তাঁর সহপাঠীকে ঘেরাও করে চরম যৌন হেনস্থা ও শারীরিক নির্যাতন চালানো হয়েছিল। সেই ঘটনার রেশ মেটার আগেই সমস্তিপুরের এই নতুন তাণ্ডব প্রমাণ করছে, পুলিশের নজরদারি ব্যবস্থা কতটা ঠুনকো। 

আইনশৃঙ্খলার এই চরম অবনতি নিয়ে বিরোধী শিবির ইতিমধ্যেই নীতীশ প্রশাসনকে বিঁধতে শুরু করেছে। রাজ্যের সাধারণ মানুষের প্রশ্ন স্পষ্ট,  সাধারণ দিনে রাস্তার ওপরই যদি নারীদের নিরাপত্তা এভাবে তলানিতে গিয়ে ঠেকে, তবে কোন মুখে বিহার সরকার রাজ্যের মহিলাদের সুরক্ষার কথা বলে? 

বিচার ও কঠোর শাস্তির আশ্বাস পুলিশ বারবার দিলেও, বিহারের রাস্তায় নারীদের নিরাপত্তাহীনতার এই অন্ধকার যে সহজে কাটার নয়, তা এই জোড়া ভিডিও-সন্ত্রাসেই পরিষ্কার।

বিষয় : HiddenStoriesNews #BiharCrime #SamastipurHorror #BiharJungleRaj #JamuiIncident #WomenSafety #NitishGovt #LawAndOrderFail #BiharNews #JungleRajInBihar

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬


Bihar Horror: এবার সমস্তিপুর! ফের প্রকাশ্যে বিহারের ‘জঙ্গলরাজে’র ছবি

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
পাটনা: একটার পর একটা গণ-শ্লীলতাহানির ঘটনাই যেন বলে দিচ্ছে, বিজেপি-শাসিত বিহারে আইনশৃঙ্খলা বলতে আর কিছুই অবশিষ্ট নেই। সমাজ বিরোধীদের হাত থেকে রাজপথ যে নারীদের জন্য কতটা বিপজ্জনক, তা আবারও প্রমাণ করল নতুন এক রক্তহিম করা ছবি। জামুইয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে হেনস্থা ও নির্যাতনের রেশ কাটতে না কাটতেই, মাত্র ১৩১ কিলোমিটার দূরে সমস্তিপুরে ক্যামেরার সামনে আরও এক তরুণীকে প্রকাশ্যে শ্লীলতাহানি, শারীরিক অত্যাচার এবং গালিগালাজ করার রোমহর্ষক ঘটনা সামনে এল। ঘটনাটির ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই ফের উত্তাল রাজ্য রাজনীতি। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি হিডেন স্টোরিজ নিউজ। সাধারণ মানুষের ক্ষোভ একটাই, ‘সুশাসন’-এর ঢাকঢোল পেটানো প্রশাসনের নাকের ডগাতেই কি তবে বিহারের রাজপথে পুরোদমে ফিরে এল নব্বইয়ের দশকের সেই কুখ্যাত ‘জঙ্গলরাজ’?পুলিশ সূত্র ও স্থানীয় সূত্রের খবর, সমস্তিপুরের জগতসিংহপুর গ্রামের ড্যাম বাইপাস রাস্তার ওপর ঘটনাটি ঘটেছে। ওই তরুণী তাঁর এক পুরুষ বন্ধুর সঙ্গে সেখানে স্কুটারে চেপে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। হঠাৎই মোটরসাইকেলে চেপে আসা একদল স্থানীয় দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। এর পর ওই দুষ্কৃতীরা তরুণীটিকে ঘিরে ধরে নোংরা ভাষায় গালিগালাজ শুরু করে, বারবার তাঁর জামা ও হাত ধরে টানে এবং জোরপূর্বক আপত্তিকর স্পর্শ (ব্যাড টাচ) করতে থাকে। ভিডিওতে দেখা যাচ্ছে, ভীত-সন্ত্রস্ত তরুণীটি বারবার তাদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য হাতজোড় করে আকুতি জানাচ্ছেন, এমনকি ভাইকে ডেকে পাঠানোর হুমকিও দিচ্ছেন। কিন্তু অপরাধীরা তাতে তোয়াক্কা না করে তাঁর ওপর চড়াও হতে থাকে এবং হাসাহাসি করে পুরো ঘটনা মোবাইল বন্দি করে।ভিডিওটি দাবানলের মতো ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। সমস্তিপুরের পুলিশ আধিকারিক অরবিন্দ প্রতাপ সিংহ জানিয়েছেন, ভিডিওর সত্যতা এবং অবস্থান যাচাই করে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ সুত্রে খবর, জড়িতদের মধ্যে চারজনকে গ্রেফতার করা গেলেও অধরা অনেকেই। কিন্তু প্রশ্ন উঠছে, অপরাধীদের মনে প্রশাসনের ভয় ঠিক কতটা কমলে একের পর এক এমন নারকীয় ঘটনা ঘটিয়ে তা অনায়াসে ক্যামেরাবন্দি করে নেটে পোস্ট করা যায়?মাত্র কয়েক দিন আগেই জামুইয়ের মারওয়া পাহাড় এলাকায় কোচিং ক্লাস সেরে ফেরার পথে একইভাবে এক স্কুলছাত্রী ও তাঁর সহপাঠীকে ঘেরাও করে চরম যৌন হেনস্থা ও শারীরিক নির্যাতন চালানো হয়েছিল। সেই ঘটনার রেশ মেটার আগেই সমস্তিপুরের এই নতুন তাণ্ডব প্রমাণ করছে, পুলিশের নজরদারি ব্যবস্থা কতটা ঠুনকো। আইনশৃঙ্খলার এই চরম অবনতি নিয়ে বিরোধী শিবির ইতিমধ্যেই নীতীশ প্রশাসনকে বিঁধতে শুরু করেছে। রাজ্যের সাধারণ মানুষের প্রশ্ন স্পষ্ট,  সাধারণ দিনে রাস্তার ওপরই যদি নারীদের নিরাপত্তা এভাবে তলানিতে গিয়ে ঠেকে, তবে কোন মুখে বিহার সরকার রাজ্যের মহিলাদের সুরক্ষার কথা বলে? বিচার ও কঠোর শাস্তির আশ্বাস পুলিশ বারবার দিলেও, বিহারের রাস্তায় নারীদের নিরাপত্তাহীনতার এই অন্ধকার যে সহজে কাটার নয়, তা এই জোড়া ভিডিও-সন্ত্রাসেই পরিষ্কার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত