Hidden Stories (বাংলা)
সর্বশেষ

West Bengal Transport: জিটি রোড ও বাসরুটে চালানো যাবে না টোটো! পরিবহণ দফতরের কড়া নির্দেশ জেলায় জেলায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
West Bengal Transport: জিটি রোড ও বাসরুটে চালানো যাবে না টোটো! পরিবহণ দফতরের কড়া নির্দেশ জেলায় জেলায়
জিটি রোড ও বাসরুটে আর চলবে না টোটো। ফাইল ছবি

কলকাতা: জাতীয় ও রাজ্য সড়কে টোটোর দৌরাত্ম্য বন্ধ করতে এবার চরম কড়া অবস্থান নিল রাজ্য পরিবহণ দফতর। নির্দেশিকা অমান্য করে জাতীয় সড়ক, রাজ্য সড়ক তো বটেই, এমনকি জিটি রোড এবং নিয়মিত বাস চলাচল করে এমন গুরুত্বপূর্ণ রুটগুলোতেও টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিয়ম ভাঙলে কড়া আইনি পদক্ষেপ এবং জরিমানা করার স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। পরিবহণ দফতরের প্রধান সচিব রবি ইন্দর সিং ইতিময়ধ্যেই রাজ্য পুলিশের ডিজি-কে চিঠি দিয়ে এই নির্দেশিকা দ্রুত ও কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকারের এই চাঞ্চল্যকর পদক্ষেপে জেলায় জেলায় টোটো চালকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মূলত ২০১৪ সালের কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী, ই-রিকশা বা টোটো তৈরি করা হয়েছিল 'লাস্ট মাইল কানেক্টিভিটি' অর্থাৎ গলি কিংবা স্বল্প দূরত্বের যোগাযোগের জন্য। ২০১৬ সালে রাজ্য পরিবহণ দফতর কেবল স্থানীয় রাস্তায় টোটো চলাচলের অনুমতি দিয়েছিল এবং বড় রাস্তায় তা নিষিদ্ধ করেছিল। কিন্তু বাস্তব চিত্রে দেখা যাচ্ছে, সমস্ত নিয়মকানুন শিকেয় তুলে প্রতিদিন বেআইনিভাবে জেলায় জেলায় জিটি রোড ও প্রধান সড়কে টোটো দাপিয়ে বেড়াচ্ছে। এর ফলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে মারাত্মক যানজট, পাশাপাশি লাফিয়ে বাড়ছে ভয়াবহ পথদুর্ঘটনার আশঙ্কা। জেলা মফঃস্বলে টোটোর বেনিয়ম দাপটের কারণে বহু গুরুত্বপূর্ণ বাসরুট পুরোপুরি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার 'মোটর ভেহিকলস অ্যাক্ট, ১৯৮৮' অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। একইসঙ্গে বেআইনি টোটো বন্ধ করে নিয়মমাফিক ই-রিকশা চালুর প্রক্রিয়াও জোরদার করা হচ্ছে।

পরিবহণ দফতরের এই কঠোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বেসরকারি বাসমালিক সংগঠনগুলি। বেশ কিছুদিন ধরেই জাতীয় ও রাজ্য সড়কে টোটোর দাপটে বাসের গতি কমা ও যানজট নিয়ে সরব হয়েছিলেন বাসমালিকরা। 'সারা বাংলা বাস মিনিবাস সমন্বয় সমিতি'র সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় জানিয়েছেন, বড় রাস্তায় টোটোর দৌরাত্ম্য বন্ধে তাঁরা বারবার পরিবহণমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছিলেন। নতুন এই সরকারি নির্দেশিকা যদি পুলিশ প্রশাসন গুরুত্ব দিয়ে কার্যকর করে, তবে রাস্তায় দুর্ঘটনার সংখ্যা কমবে এবং বন্ধ হতে বসা বাসরুটগুলি আবার নতুন জীবন ফিরে পাবে। সব মিলিয়ে, জিটি রোড ও বাসরুট থেকে টোটো উচ্ছেদে প্রশাসনের এই সাঁড়াশি অভিযানে সাধারণ যাত্রীদের যাতায়াতে বড় সড় পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে।


বিষয় : KolkataNews westbengalpolice HiddenStoriesNews trafficrules westbengaltransport TotoBan GTRoad

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬


West Bengal Transport: জিটি রোড ও বাসরুটে চালানো যাবে না টোটো! পরিবহণ দফতরের কড়া নির্দেশ জেলায় জেলায়

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কলকাতা: জাতীয় ও রাজ্য সড়কে টোটোর দৌরাত্ম্য বন্ধ করতে এবার চরম কড়া অবস্থান নিল রাজ্য পরিবহণ দফতর। নির্দেশিকা অমান্য করে জাতীয় সড়ক, রাজ্য সড়ক তো বটেই, এমনকি জিটি রোড এবং নিয়মিত বাস চলাচল করে এমন গুরুত্বপূর্ণ রুটগুলোতেও টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিয়ম ভাঙলে কড়া আইনি পদক্ষেপ এবং জরিমানা করার স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। পরিবহণ দফতরের প্রধান সচিব রবি ইন্দর সিং ইতিময়ধ্যেই রাজ্য পুলিশের ডিজি-কে চিঠি দিয়ে এই নির্দেশিকা দ্রুত ও কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকারের এই চাঞ্চল্যকর পদক্ষেপে জেলায় জেলায় টোটো চালকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মূলত ২০১৪ সালের কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী, ই-রিকশা বা টোটো তৈরি করা হয়েছিল 'লাস্ট মাইল কানেক্টিভিটি' অর্থাৎ গলি কিংবা স্বল্প দূরত্বের যোগাযোগের জন্য। ২০১৬ সালে রাজ্য পরিবহণ দফতর কেবল স্থানীয় রাস্তায় টোটো চলাচলের অনুমতি দিয়েছিল এবং বড় রাস্তায় তা নিষিদ্ধ করেছিল। কিন্তু বাস্তব চিত্রে দেখা যাচ্ছে, সমস্ত নিয়মকানুন শিকেয় তুলে প্রতিদিন বেআইনিভাবে জেলায় জেলায় জিটি রোড ও প্রধান সড়কে টোটো দাপিয়ে বেড়াচ্ছে। এর ফলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে মারাত্মক যানজট, পাশাপাশি লাফিয়ে বাড়ছে ভয়াবহ পথদুর্ঘটনার আশঙ্কা। জেলা মফঃস্বলে টোটোর বেনিয়ম দাপটের কারণে বহু গুরুত্বপূর্ণ বাসরুট পুরোপুরি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার 'মোটর ভেহিকলস অ্যাক্ট, ১৯৮৮' অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। একইসঙ্গে বেআইনি টোটো বন্ধ করে নিয়মমাফিক ই-রিকশা চালুর প্রক্রিয়াও জোরদার করা হচ্ছে।পরিবহণ দফতরের এই কঠোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বেসরকারি বাসমালিক সংগঠনগুলি। বেশ কিছুদিন ধরেই জাতীয় ও রাজ্য সড়কে টোটোর দাপটে বাসের গতি কমা ও যানজট নিয়ে সরব হয়েছিলেন বাসমালিকরা। 'সারা বাংলা বাস মিনিবাস সমন্বয় সমিতি'র সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় জানিয়েছেন, বড় রাস্তায় টোটোর দৌরাত্ম্য বন্ধে তাঁরা বারবার পরিবহণমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছিলেন। নতুন এই সরকারি নির্দেশিকা যদি পুলিশ প্রশাসন গুরুত্ব দিয়ে কার্যকর করে, তবে রাস্তায় দুর্ঘটনার সংখ্যা কমবে এবং বন্ধ হতে বসা বাসরুটগুলি আবার নতুন জীবন ফিরে পাবে। সব মিলিয়ে, জিটি রোড ও বাসরুট থেকে টোটো উচ্ছেদে প্রশাসনের এই সাঁড়াশি অভিযানে সাধারণ যাত্রীদের যাতায়াতে বড় সড় পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত