Hidden Stories (বাংলা)
সর্বশেষ

India Vs Brazil: ভারতের কোনও ফুটবল সংস্কৃতিই নেই! কলকাতায় আসার আগে কে বললেন একথা ?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
 India Vs Brazil: ভারতের কোনও ফুটবল সংস্কৃতিই নেই! কলকাতায় আসার আগে কে বললেন একথা ?
কলকাতায় আসার আগে ভারতীয় ফুটবলকে তোপ ব্রাজিল কোচের। ছবি : ফেসবুক

নয়াদিল্লি: ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক প্রীতি ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তার আগেই ভারতীয় ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সোরগোল ফেলে দিলেন ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। 

রিয়াল মাদ্রিদের প্রাক্তন এই হাইপ্রোফাইল কোচ সোজা সাপ্টা জানিয়ে দিলেন, ভারতের সংস্কৃতিতে ফুটবলের কোনও শক্ত ভিত বা উপযুক্ত পরিকাঠামোই তৈরি হয়নি। যুব স্তর থেকে ফুটবলার তুলে আনার প্রক্রিয়ায় চরম গলদ রয়েছে বলেই মনে করেন তিনি।

অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, “আমাদের বিভিন্ন ফুটবল সংস্কৃতির মুখোমুখি হতে হয়। বিভিন্ন স্টাইলের দলের বিরুদ্ধে খেলাটা আমাদের অভ্যাস। ভারতের বিরুদ্ধে ম্যাচটা আমাদের জন্য রোমাঞ্চকর হবে। এটা সত্যি যে বিশ্বমানের প্রতিপক্ষের সঙ্গে খেলার খুব একটা অভিজ্ঞতা ভারতের নেই, তবে ওদের খেলার ধরন দেখাটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি এর আগে কখনও ভারতে যাইনি। কলকাতাকে নিয়ে আমি খুবই উত্তেজিত।” 

তবে এর পরেই ভারতীয় ফুটবলের চরম বাস্তব তুলে ধরে তাঁর স্পষ্ট মন্তব্য, “আমার মনে হয় সমস্যাটা ফুটবলের সংস্কৃতিতে। ভারতে ফুটবলের কালচারটাই নেই। যদিও অন্য খেলায় তারা বেশ ভাল করছে। তবে ভারতে নতুন প্রজন্মের ফুটবলার তুলে আনতে হলে একদম গোড়া থেকে কাজ শুরু করতে হবে।”

আসলে ভারতীয় ফুটবলের বর্তমান রক্তাল্পতার চিত্রটি ঢেকে রাখার কোনো উপায় নেই। ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন গত ২০২৪ সালের জুনে কাতারের কাছে ২-১ গোলে হেরে চুরমার হয়ে গিয়েছিল ব্লু টাইগার্সদের। 

এরপর ২০২৭ এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যোগ্যতা অর্জনেও ব্যর্থ হয়েছে তারা। গ্রুপ ‘সি’-তে ছয় ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে বিদায় নিতে হয় ভারতকে। টানা ব্যর্থতার জেরে ফিফা ক্রমতালিকায় এক সময়ের ৯৪ নম্বর দলটি খসে এখন রয়েছে ১৩৮ নম্বরে।

শুধুমাত্র জাতীয় দলই নয়, ভারতের ঘরোয়া ফুটবলেও তীব্র অনিশ্চয়তা বাসা বেঁধেছে। এফএসডিএল ও এআইএফএফ চুক্তি সংক্রান্ত অস্থিরতায় ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ভবিষ্যৎ ও সম্প্রচার ব্যবস্থা ঝুলে রয়েছে। 

অন্যদিকে অর্থনৈতিক সংকটে একাধিক ফ্র্যাঞ্চাইজি দল বন্ধ হয়ে যাওয়ার মুখে। পাশাপাশি জাপান কিংবা দক্ষিণ কোরিয়ার মতো এশীয় শক্তির তুলনায় ভারতের উঠতি ফুটবলাররা অনেক কম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পায়। যোগ্য কোচের অভাব ও তৃণমূল স্তরের অনিয়মিত লিগ ব্যবস্থা ফুটবলের বিকাশকে পুরোপুরি থমকে দিয়েছে।

এই চরম দুর্দশার আবহেই অক্টোবরে আন্তর্জাতিক ফ্রেন্ডলিত মুখোমুখি হতে চলেছে ভারত। যেখানে তাদের লড়তে হবে পানামা, ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই সিরিজের শেষ দুটি হাইভোল্টেজ ম্যাচ হবে কলকাতায়। বিশ্ব ফুটবলের মহীরুহ আনচেলত্তির এই কড়া মন্তব্য ভারতের ফুটবল কর্তাদের আত্মতুষ্টির গালে বড়সড় চড় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


বিষয় : HiddenStoriesNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬


India Vs Brazil: ভারতের কোনও ফুটবল সংস্কৃতিই নেই! কলকাতায় আসার আগে কে বললেন একথা ?

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
নয়াদিল্লি: ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক প্রীতি ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তার আগেই ভারতীয় ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সোরগোল ফেলে দিলেন ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের প্রাক্তন এই হাইপ্রোফাইল কোচ সোজা সাপ্টা জানিয়ে দিলেন, ভারতের সংস্কৃতিতে ফুটবলের কোনও শক্ত ভিত বা উপযুক্ত পরিকাঠামোই তৈরি হয়নি। যুব স্তর থেকে ফুটবলার তুলে আনার প্রক্রিয়ায় চরম গলদ রয়েছে বলেই মনে করেন তিনি।অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, “আমাদের বিভিন্ন ফুটবল সংস্কৃতির মুখোমুখি হতে হয়। বিভিন্ন স্টাইলের দলের বিরুদ্ধে খেলাটা আমাদের অভ্যাস। ভারতের বিরুদ্ধে ম্যাচটা আমাদের জন্য রোমাঞ্চকর হবে। এটা সত্যি যে বিশ্বমানের প্রতিপক্ষের সঙ্গে খেলার খুব একটা অভিজ্ঞতা ভারতের নেই, তবে ওদের খেলার ধরন দেখাটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি এর আগে কখনও ভারতে যাইনি। কলকাতাকে নিয়ে আমি খুবই উত্তেজিত।” তবে এর পরেই ভারতীয় ফুটবলের চরম বাস্তব তুলে ধরে তাঁর স্পষ্ট মন্তব্য, “আমার মনে হয় সমস্যাটা ফুটবলের সংস্কৃতিতে। ভারতে ফুটবলের কালচারটাই নেই। যদিও অন্য খেলায় তারা বেশ ভাল করছে। তবে ভারতে নতুন প্রজন্মের ফুটবলার তুলে আনতে হলে একদম গোড়া থেকে কাজ শুরু করতে হবে।”আসলে ভারতীয় ফুটবলের বর্তমান রক্তাল্পতার চিত্রটি ঢেকে রাখার কোনো উপায় নেই। ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন গত ২০২৪ সালের জুনে কাতারের কাছে ২-১ গোলে হেরে চুরমার হয়ে গিয়েছিল ব্লু টাইগার্সদের। এরপর ২০২৭ এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যোগ্যতা অর্জনেও ব্যর্থ হয়েছে তারা। গ্রুপ ‘সি’-তে ছয় ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে বিদায় নিতে হয় ভারতকে। টানা ব্যর্থতার জেরে ফিফা ক্রমতালিকায় এক সময়ের ৯৪ নম্বর দলটি খসে এখন রয়েছে ১৩৮ নম্বরে।শুধুমাত্র জাতীয় দলই নয়, ভারতের ঘরোয়া ফুটবলেও তীব্র অনিশ্চয়তা বাসা বেঁধেছে। এফএসডিএল ও এআইএফএফ চুক্তি সংক্রান্ত অস্থিরতায় ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ভবিষ্যৎ ও সম্প্রচার ব্যবস্থা ঝুলে রয়েছে। অন্যদিকে অর্থনৈতিক সংকটে একাধিক ফ্র্যাঞ্চাইজি দল বন্ধ হয়ে যাওয়ার মুখে। পাশাপাশি জাপান কিংবা দক্ষিণ কোরিয়ার মতো এশীয় শক্তির তুলনায় ভারতের উঠতি ফুটবলাররা অনেক কম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পায়। যোগ্য কোচের অভাব ও তৃণমূল স্তরের অনিয়মিত লিগ ব্যবস্থা ফুটবলের বিকাশকে পুরোপুরি থমকে দিয়েছে।এই চরম দুর্দশার আবহেই অক্টোবরে আন্তর্জাতিক ফ্রেন্ডলিত মুখোমুখি হতে চলেছে ভারত। যেখানে তাদের লড়তে হবে পানামা, ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই সিরিজের শেষ দুটি হাইভোল্টেজ ম্যাচ হবে কলকাতায়। বিশ্ব ফুটবলের মহীরুহ আনচেলত্তির এই কড়া মন্তব্য ভারতের ফুটবল কর্তাদের আত্মতুষ্টির গালে বড়সড় চড় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত