Hidden Stories (বাংলা)
সর্বশেষ

The Eken: Kerala-e Kurukshetra Review: কেরলে একেনের অ্যাকশন-অ্যাডভেঞ্চার! রহস্য, রোমাঞ্চে কতটা জমল নতুন ছবি?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬
 The Eken: Kerala-e Kurukshetra Review: কেরলে একেনের অ্যাকশন-অ্যাডভেঞ্চার! রহস্য, রোমাঞ্চে কতটা জমল নতুন ছবি?
কেমন হল 'দ্য একেন : কেরালায় কুরুক্ষেত্র'? সংগৃহীত ছবি

কলকাতা: পুরুলিয়ায় পান্নার হার উদ্ধার করে রহস্য উদ্ঘাটন tকরেছিলেন একেনবাবু। কিন্তু কলকাতায় ফেরার আগেই আচমকা অপহৃত হলেন তিনি! বাপি-প্রমথের চোখের সামনেই উধাও হলেন গোয়েন্দা। আর এই অপহরণের সূত্র ধরেই এবার রহস্যের জাল বিস্তৃত হয়েছে কেরলে। পুজোয় বড় পর্দায় একেনবাবুকে নিয়ে নতুন অ্যাডভেঞ্চারে হাজির হয়েছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। রহস্য, অ্যাকশন আর হাস্যরসের মিশেলে কতটা জমল অনির্বাণ চক্রবর্তীর এই ছবি?



ছবির শুরুতেই কোচি বিমানবন্দর থেকে বেরিয়েই অপহৃত হন বিজ্ঞানী মিহির সেন (কমলেশ্বর মুখোপাধ্যায়)। তাঁকে তুলে নিয়ে যায় ‘আবু ঘানি’ দলের দুষ্কৃতীরা, যাদের প্রধান ইরফান ফাজিল (ঋত্বিক চক্রবর্তী)। মিহিরের অপহরণের সঙ্গে একেনবাবুর অপহরণের যোগ রয়েছে? আর ‘অপারেশন আতিশ’-এর নেপথ্যে কী রহস্য? একের পর এক রহস্য ঘিরেই এগোয় গল্প। অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের প্রধান সুমন্ত (সুব্রত দত্ত) ইরফানকে ধরতে একেনের সাহায্য চান। কিন্তু এই অভিযানে বিপদের ঝুঁকিও কম নয়।


‘নিউক্লিয়ার সিমুলেশন’ থেকে হরপ্পার শিলালিপি, এই রহস্যে বেশ জটিল কিছু সূত্র জুড়ে রয়েছে। তাই মনোযোগ সরলেই গল্পের গুরুত্বপূর্ণ যোগসূত্র মিস হয়ে যেতে পারে। তবে রহস্যের পাশাপাশি একেন-সুলভ ইয়ার্কি, অ্যাকশন ছবিটিকে একঘেয়ে হতে দেয় না। অনির্বাণ চক্রবর্তী এবার আগের চেয়ে বেশি অ্যাকশনমুখী। তাঁর স্বাভাবিক অভিনয়ই ছবিকে আরও সাজিয়ে তুলেছে। বাপি ও প্রমথের ভূমিকায় সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষও বেশ সাবলীল। তবে আলাদা করে নজর কেড়েছেন ঋত্বিক চক্রবর্তী। ইরফান ফাজিলের চরিত্রে তাঁর সংযত অভিনয় ছবির টানটান আবহকে আরও জোরালো করেছে। স্বল্প পরিসরে রাইমা সেনের উপস্থিতিও উল্লেখযোগ্য। 

ছবির অন্যতম মূল আকর্ষণ কেরলের মনোরম লোকেশন। কোচি, আলেপ্পির ব্যাকওয়াটার, পেরিয়ার নদীর তীর আর মুন্নারের জলপ্রপাত, গল্পের সঙ্গে সঙ্গে দর্শকও যেন ওই জায়গাগুলি থেকে ঘুরে এসেছে। টুবানের ক্যামেরার কাজ, পরিচালকের তৈরি র‍্যাপ এবং শুভদীপ গুহর আবহসংগীত ছবির সঙ্গে মানানসই। ছবিটি প্রায় দু’ঘণ্টার। সবমিলিয়ে ছবির গতি ধরে রাখার চেষ্টাও প্রশংসনীয়। তবে, পরিচিত একেন-ম্যাজিকের সঙ্গে এবার বাড়তি পাওনা অ্যাকশন আর কেরল-ভ্রমণের স্বাদ। পুজোয় রহস্য-রোমাঞ্চের খোঁজে থাকলে একেনবাবুর এই নতুন অভিযান দেখে আসতে পারেন।  

বিষয় : Entertainment Ritwick Chakraborty Film Review Anirban Chakraborti Raima Sen

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬


The Eken: Kerala-e Kurukshetra Review: কেরলে একেনের অ্যাকশন-অ্যাডভেঞ্চার! রহস্য, রোমাঞ্চে কতটা জমল নতুন ছবি?

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image
কলকাতা: পুরুলিয়ায় পান্নার হার উদ্ধার করে রহস্য উদ্ঘাটন tকরেছিলেন একেনবাবু। কিন্তু কলকাতায় ফেরার আগেই আচমকা অপহৃত হলেন তিনি! বাপি-প্রমথের চোখের সামনেই উধাও হলেন গোয়েন্দা। আর এই অপহরণের সূত্র ধরেই এবার রহস্যের জাল বিস্তৃত হয়েছে কেরলে। পুজোয় বড় পর্দায় একেনবাবুকে নিয়ে নতুন অ্যাডভেঞ্চারে হাজির হয়েছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। রহস্য, অ্যাকশন আর হাস্যরসের মিশেলে কতটা জমল অনির্বাণ চক্রবর্তীর এই ছবি?ছবির শুরুতেই কোচি বিমানবন্দর থেকে বেরিয়েই অপহৃত হন বিজ্ঞানী মিহির সেন (কমলেশ্বর মুখোপাধ্যায়)। তাঁকে তুলে নিয়ে যায় ‘আবু ঘানি’ দলের দুষ্কৃতীরা, যাদের প্রধান ইরফান ফাজিল (ঋত্বিক চক্রবর্তী)। মিহিরের অপহরণের সঙ্গে একেনবাবুর অপহরণের যোগ রয়েছে? আর ‘অপারেশন আতিশ’-এর নেপথ্যে কী রহস্য? একের পর এক রহস্য ঘিরেই এগোয় গল্প। অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের প্রধান সুমন্ত (সুব্রত দত্ত) ইরফানকে ধরতে একেনের সাহায্য চান। কিন্তু এই অভিযানে বিপদের ঝুঁকিও কম নয়।‘নিউক্লিয়ার সিমুলেশন’ থেকে হরপ্পার শিলালিপি, এই রহস্যে বেশ জটিল কিছু সূত্র জুড়ে রয়েছে। তাই মনোযোগ সরলেই গল্পের গুরুত্বপূর্ণ যোগসূত্র মিস হয়ে যেতে পারে। তবে রহস্যের পাশাপাশি একেন-সুলভ ইয়ার্কি, অ্যাকশন ছবিটিকে একঘেয়ে হতে দেয় না। অনির্বাণ চক্রবর্তী এবার আগের চেয়ে বেশি অ্যাকশনমুখী। তাঁর স্বাভাবিক অভিনয়ই ছবিকে আরও সাজিয়ে তুলেছে। বাপি ও প্রমথের ভূমিকায় সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষও বেশ সাবলীল। তবে আলাদা করে নজর কেড়েছেন ঋত্বিক চক্রবর্তী। ইরফান ফাজিলের চরিত্রে তাঁর সংযত অভিনয় ছবির টানটান আবহকে আরও জোরালো করেছে। স্বল্প পরিসরে রাইমা সেনের উপস্থিতিও উল্লেখযোগ্য। ছবির অন্যতম মূল আকর্ষণ কেরলের মনোরম লোকেশন। কোচি, আলেপ্পির ব্যাকওয়াটার, পেরিয়ার নদীর তীর আর মুন্নারের জলপ্রপাত, গল্পের সঙ্গে সঙ্গে দর্শকও যেন ওই জায়গাগুলি থেকে ঘুরে এসেছে। টুবানের ক্যামেরার কাজ, পরিচালকের তৈরি র‍্যাপ এবং শুভদীপ গুহর আবহসংগীত ছবির সঙ্গে মানানসই। ছবিটি প্রায় দু’ঘণ্টার। সবমিলিয়ে ছবির গতি ধরে রাখার চেষ্টাও প্রশংসনীয়। তবে, পরিচিত একেন-ম্যাজিকের সঙ্গে এবার বাড়তি পাওনা অ্যাকশন আর কেরল-ভ্রমণের স্বাদ। পুজোয় রহস্য-রোমাঞ্চের খোঁজে থাকলে একেনবাবুর এই নতুন অভিযান দেখে আসতে পারেন।  

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত