Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Durga Puja 2026: বৃষ্টিকে আউট করে পঞ্চমীতে পাওয়ার প্লে, আলো জ্বলতেই রাস্তায় কলকাতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬
Durga Puja 2026: বৃষ্টিকে আউট করে পঞ্চমীতে পাওয়ার প্লে, আলো জ্বলতেই রাস্তায় কলকাতা
পঞ্চমীতে মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়।

কলকাতাঃ পঞ্চমীর সকাল থেকেই আকাশে রোদ-মেঘ-বৃষ্টির লুকোচুরি খেলা চলছিল। তবে বেলা বাড়তেই কালো মেঘে ঢেকে গেল আকাশ। ঝেঁপে বৃষ্টি নামল শহর জুড়ে। কিন্তু তাতেও পুজোর আনন্দে ভাটা পড়ল না। বৃষ্টিকে উপেক্ষা করেই কলকাতার মণ্ডপে মণ্ডপে ভিড় জমালেন দর্শনার্থীরা। কোথাও ঠাকুর দেখার লম্বা লাইন, কোথাও আবার উৎসবের মেজাজে মেতে উঠলেন মানুষ। আকাশের মুখ ভার হলেও শহরের পুজো-ছবিতে তার প্রভাব বিশেষ পড়েনি। 


পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিলেও বৃষ্টির সম্ভাবনা এখনও পুরোপুরি কাটেনি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ১৫ ও ১৬ অক্টোবর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৭ অক্টোবর কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।



উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির আশঙ্কা থাকছে। ১৬ থেকে ১৮ অক্টোবর দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জানানো হয়েছে। ফলে পুজোর বাকি দিনগুলিতে ঠাকুর দেখতে বেরনোর আগে আবহাওয়ার পূর্বাভাসে চোখ রাখা জরুরি। কিন্তু বৃষ্টির ভ্রুকুটি থাকলেও উৎসবের মেজাজে কমতি নেই শহর কলকাতায়। পঞ্চমীতেই রাস্তা থেকে শুরু করে মণ্ডপে মণ্ডপে আলোর রোশনাই আর মানুষের ভিড় বুঝিয়ে দিচ্ছে, পুজোর আনন্দে আবহাওয়ার খামখেয়ালিপনা বড় বাধা হয়ে উঠতে পারেনি।

বিষয় : Weather Update Durga Puja 2026

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬


Durga Puja 2026: বৃষ্টিকে আউট করে পঞ্চমীতে পাওয়ার প্লে, আলো জ্বলতেই রাস্তায় কলকাতা

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image
কলকাতাঃ পঞ্চমীর সকাল থেকেই আকাশে রোদ-মেঘ-বৃষ্টির লুকোচুরি খেলা চলছিল। তবে বেলা বাড়তেই কালো মেঘে ঢেকে গেল আকাশ। ঝেঁপে বৃষ্টি নামল শহর জুড়ে। কিন্তু তাতেও পুজোর আনন্দে ভাটা পড়ল না। বৃষ্টিকে উপেক্ষা করেই কলকাতার মণ্ডপে মণ্ডপে ভিড় জমালেন দর্শনার্থীরা। কোথাও ঠাকুর দেখার লম্বা লাইন, কোথাও আবার উৎসবের মেজাজে মেতে উঠলেন মানুষ। আকাশের মুখ ভার হলেও শহরের পুজো-ছবিতে তার প্রভাব বিশেষ পড়েনি। পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিলেও বৃষ্টির সম্ভাবনা এখনও পুরোপুরি কাটেনি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ১৫ ও ১৬ অক্টোবর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৭ অক্টোবর কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির আশঙ্কা থাকছে। ১৬ থেকে ১৮ অক্টোবর দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জানানো হয়েছে। ফলে পুজোর বাকি দিনগুলিতে ঠাকুর দেখতে বেরনোর আগে আবহাওয়ার পূর্বাভাসে চোখ রাখা জরুরি। কিন্তু বৃষ্টির ভ্রুকুটি থাকলেও উৎসবের মেজাজে কমতি নেই শহর কলকাতায়। পঞ্চমীতেই রাস্তা থেকে শুরু করে মণ্ডপে মণ্ডপে আলোর রোশনাই আর মানুষের ভিড় বুঝিয়ে দিচ্ছে, পুজোর আনন্দে আবহাওয়ার খামখেয়ালিপনা বড় বাধা হয়ে উঠতে পারেনি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত