Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Jeetu Kamal: দুর্নিবারকে চাপে ফেলতেই কি জীতুর এই চাল? বিছানায় জল ঢেলে সমালোচনার মুখে ‘অপরাজিত’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬
Jeetu Kamal: দুর্নিবারকে চাপে ফেলতেই কি জীতুর এই চাল? বিছানায় জল ঢেলে সমালোচনার মুখে ‘অপরাজিত’
সংগৃহীত ছবি।

কলকাতাঃ ‘বিগ বস বাংলা’র অন্দরমহলে বিতর্ক যেন থামার নামই নিচ্ছে না। কখনও প্রতিযোগীদের মধ্যে বাকবিতণ্ডা, টাস্ক ঘিরে উত্তেজনা সব মিলিয়ে চর্চার কেন্দ্রে রিয়্যালিটি শো। এবার দুর্নিবারের সঙ্গে বিবাদে জড়িয়ে ফের সমালোচনার মুখে পড়লেন জীতু। ক্যাপ্টেনের বিছানায় দুর্নিবার ও নিরঞ্জনকে শুতে দেখে জল ঢেলে দিলেন ‘অপরাজিত’ অভিনেতা। আর এই কাণ্ডেই তুমুল উত্তেজনা ছড়িয়েছে বিগ বসের বাড়িতে।


সম্প্রতি বাড়ির নতুন ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন দুর্নিবার। ক্যাপ্টেন্সি টাস্ক শেষ হওয়ার পর জীতু স্পষ্ট জানিয়ে দেন, ক্যাপ্টেনের ঘরে দুর্নিবার একাই ঘুমোবেন। নিরঞ্জনকে ওই বিছানায় শুতে দেওয়া যাবে না। এমনকি তাঁর কথা না মানলে বিছানায় জল ঢেলে দেওয়ার হুমকিও দেন জীতু। তাঁর যুক্তি, দুর্নিবার ক্যাপ্টেন হওয়ার কারণে ওই ঘরে থাকার অধিকার একমাত্র তাঁর।


কিন্তু জীতুর আপত্তি সত্ত্বেও ক্যাপ্টেনের বিছানায় শুয়ে পড়েন দুর্নিবার ও নিরঞ্জন। এরপরই হুমকি মতোই জীতু এল বালতি জল এনে বিছানায় ঢেলে দেন। ঘটনাটি দেখে চুপ করে থাকেননি বাড়ির অন্য সদস্যরাও। ভরত, মনামী ও নন্দিনী-সহ একাধিক প্রতিযোগী তাঁর আচরণের সমালোচনা করেন। রাজবীরও স্পষ্ট জানান, জীতুর এই কাজ একেবারেই ঠিক হয়নি। ঘটনাকে কেন্দ্র করে সমাজমাধ্যমেও শুরু হয়েছে আলোচনা। কেউ কেউ জীতুর আচরণকে হিংসার বহিঃপ্রকাশ বলে দাবি করছেন। আবার তাঁর শিবভক্তির প্রসঙ্গ টেনে কটাক্ষও করেছেন কয়েকজন নেটিজেন।

তবে এত সমালোচনার পরেও নিজের অবস্থানের অনড় জীতু। তাঁর দাবি, নিয়ম ভাঙলে এমন পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং ভবিষ্যতেও একই পরিস্থিতি তৈরি হলে তিনি আবার এমন করবেন। কিন্তু এই যুক্তি নিয়েও প্রশ্ন তুলছেন দর্শকদের একাংশ। 

বিষয় : Big Boss Bangla Jeetu Kamal

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬


Jeetu Kamal: দুর্নিবারকে চাপে ফেলতেই কি জীতুর এই চাল? বিছানায় জল ঢেলে সমালোচনার মুখে ‘অপরাজিত’

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image
কলকাতাঃ ‘বিগ বস বাংলা’র অন্দরমহলে বিতর্ক যেন থামার নামই নিচ্ছে না। কখনও প্রতিযোগীদের মধ্যে বাকবিতণ্ডা, টাস্ক ঘিরে উত্তেজনা সব মিলিয়ে চর্চার কেন্দ্রে রিয়্যালিটি শো। এবার দুর্নিবারের সঙ্গে বিবাদে জড়িয়ে ফের সমালোচনার মুখে পড়লেন জীতু। ক্যাপ্টেনের বিছানায় দুর্নিবার ও নিরঞ্জনকে শুতে দেখে জল ঢেলে দিলেন ‘অপরাজিত’ অভিনেতা। আর এই কাণ্ডেই তুমুল উত্তেজনা ছড়িয়েছে বিগ বসের বাড়িতে।সম্প্রতি বাড়ির নতুন ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন দুর্নিবার। ক্যাপ্টেন্সি টাস্ক শেষ হওয়ার পর জীতু স্পষ্ট জানিয়ে দেন, ক্যাপ্টেনের ঘরে দুর্নিবার একাই ঘুমোবেন। নিরঞ্জনকে ওই বিছানায় শুতে দেওয়া যাবে না। এমনকি তাঁর কথা না মানলে বিছানায় জল ঢেলে দেওয়ার হুমকিও দেন জীতু। তাঁর যুক্তি, দুর্নিবার ক্যাপ্টেন হওয়ার কারণে ওই ঘরে থাকার অধিকার একমাত্র তাঁর।কিন্তু জীতুর আপত্তি সত্ত্বেও ক্যাপ্টেনের বিছানায় শুয়ে পড়েন দুর্নিবার ও নিরঞ্জন। এরপরই হুমকি মতোই জীতু এল বালতি জল এনে বিছানায় ঢেলে দেন। ঘটনাটি দেখে চুপ করে থাকেননি বাড়ির অন্য সদস্যরাও। ভরত, মনামী ও নন্দিনী-সহ একাধিক প্রতিযোগী তাঁর আচরণের সমালোচনা করেন। রাজবীরও স্পষ্ট জানান, জীতুর এই কাজ একেবারেই ঠিক হয়নি। ঘটনাকে কেন্দ্র করে সমাজমাধ্যমেও শুরু হয়েছে আলোচনা। কেউ কেউ জীতুর আচরণকে হিংসার বহিঃপ্রকাশ বলে দাবি করছেন। আবার তাঁর শিবভক্তির প্রসঙ্গ টেনে কটাক্ষও করেছেন কয়েকজন নেটিজেন।তবে এত সমালোচনার পরেও নিজের অবস্থানের অনড় জীতু। তাঁর দাবি, নিয়ম ভাঙলে এমন পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং ভবিষ্যতেও একই পরিস্থিতি তৈরি হলে তিনি আবার এমন করবেন। কিন্তু এই যুক্তি নিয়েও প্রশ্ন তুলছেন দর্শকদের একাংশ। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত