Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Belgoria Incident : রাজ্যে এবার ভাগাড় দখলের চেষ্টা! বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন ডাম্পিং গ্রাউন্ডে সশস্ত্র তান্ডব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
Belgoria Incident : রাজ্যে এবার ভাগাড় দখলের চেষ্টা! বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন ডাম্পিং গ্রাউন্ডে সশস্ত্র তান্ডব
এই ভাগাড়কে কেন্দ্র করে তৈরি হয় উত্তেজনা। নিজস্ব ছবি

বেলঘড়িয়া: সিন্ডিকেট আর তোলাবাজির রাজনীতি গড়িয়ে এবার সোজা ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনার স্তূপে! রাজ্যের বুকে এবার খোদ ভাগাড় দখলের চেষ্টাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন প্রমোদ নগরে। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধারে থাকা ওই বিশাল ডাম্পিং গ্রাউন্ডে ঢুকে নিরাপত্তারক্ষী ও কর্মচারীদের উপর রাতভর সশস্ত্র তান্ডব চালাল একদল দুষ্কৃতী। মারধরের ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে চারজন কর্মী। ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের গ্রেফতারির দাবিতে অনির্দিষ্টকালের জন্য বর্জ্য গ্রহণ বন্ধের হুশিয়ারি দিয়েছে ওয়েস্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা সংস্থা।

চল্লিশ জনের তাণ্ডব ও রক্তপাত 

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে হঠাৎই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে প্রমোদ নগর ডাম্পিং গ্রাউন্ডে চড়াও হয় প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র দুষ্কৃতী দল। অভিযোগ, তারা দমদম এলাকারই কিছু পরিচিত দুষ্কৃতী। ডাম্পিং গ্রাউন্ডে ঢুকেই সেখানে থাকা কর্মীদের উপর চড়াও হয় তারা। সেখানে নিজেদের বাউন্সার ও নিরাপত্তা রক্ষী বসিয়ে দিয়ে দুষ্কৃতীরা দাবি করে, এবার থেকে এই ডাম্পিং গ্রাউন্ড পরিচালনা করবে তারাই। 'সুডা' (SUDA) থেকে বরাতপ্রাপ্ত সার প্রস্তুতকারী সংস্থা ‘ইস্টার্ন অর্গানিক ফার্টিলাইজার প্রাইভেট লিমিটেড’-এর প্রতিনিধি ও কর্মীরা বাধা দিলে তাঁদের বেধড়ক মারধর করা হয়। ধাক্কা মেরে ডাম্পিং গ্রাউন্ড থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হলে চারজন কর্মচারী গুরুতর আহত হন।

থানায় অভিযোগ, স্তব্ধ বর্জ্য ব্যবস্থাপনা 

ঘটনার পরেই আতঙ্কের পরিবেশ তৈরি হয় গোটা এলাকায়। আহতদের উদ্ধার করার পাশাপাশি ইস্টার্ন অর্গানিক ফার্টিলাইজার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সংস্থার আধিকারিকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার ও উপযুক্ত আইনি ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা ডাম্পিং গ্রাউন্ডে কোনো বর্জ্য গ্রহণ করবেন না। বর্তমানে দমদম, উত্তর দমদম, দক্ষিণ দমদম সহ মোট পাঁচটি পুরসভার ময়লা এই ভাগাড়ে ডাম্প করা হয়। সংস্থা কাজ বন্ধ রাখায় গোটা উত্তর শহরতলির বর্জ্য অপসারণ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। রবিবার দিনভর বর্জ্য ফেলা বন্ধ থাকলেও, পরিস্থিতি সামাল দিতে বিকল্প হিসেবে দক্ষিণ দমদম পুরসভার নিজস্ব কর্মীরা প্রাথমিক আবর্জনা ফেলার ব্যবস্থা তদারকি করছেন। তবে সংস্থাসংশ্লিষ্ট কোনো কর্মচারীকে কাজ করতে দেখা যায়নি।

রাজনৈতিক তরজা ও তোলাবাজির ছায়া 

ভাগাড় দখলের এই অভূতপূর্ব ঘটনায় রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। দমদমের বিজেপি নেতা টিঙ্কু দাস প্রশাসনের ব্যর্থতার দিকে আঙুল তুলে বলেন, "অবিলম্বে এই ধরনের বেআইনি ও অসামাজিক কাজের সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।" অন্যদিকে, তৃণমূল নেতা সৌরভ দত্তও ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি সাফ জানান, "এমন পরিবেশ কোনও ভাবেই কাম্য নয়। এর পেছনে স্পষ্টত সিন্ডিকেট এবং তোলাবাজির চক্র কাজ করছে।" স্থানীয় বিধায়ক যাতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন এবং পুলিশ কঠোর পদক্ষেপ করে, সেই আবেদনও জানান তিনি।

ভাগাড়ের মতো জায়গায় আধিপত্য বিস্তার ও তোলাবাজির এই ছক সামনে আসতেই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : HiddenStoriesNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬


Belgoria Incident : রাজ্যে এবার ভাগাড় দখলের চেষ্টা! বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন ডাম্পিং গ্রাউন্ডে সশস্ত্র তান্ডব

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
বেলঘড়িয়া: সিন্ডিকেট আর তোলাবাজির রাজনীতি গড়িয়ে এবার সোজা ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনার স্তূপে! রাজ্যের বুকে এবার খোদ ভাগাড় দখলের চেষ্টাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন প্রমোদ নগরে। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধারে থাকা ওই বিশাল ডাম্পিং গ্রাউন্ডে ঢুকে নিরাপত্তারক্ষী ও কর্মচারীদের উপর রাতভর সশস্ত্র তান্ডব চালাল একদল দুষ্কৃতী। মারধরের ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে চারজন কর্মী। ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের গ্রেফতারির দাবিতে অনির্দিষ্টকালের জন্য বর্জ্য গ্রহণ বন্ধের হুশিয়ারি দিয়েছে ওয়েস্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা সংস্থা।চল্লিশ জনের তাণ্ডব ও রক্তপাত স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে হঠাৎই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে প্রমোদ নগর ডাম্পিং গ্রাউন্ডে চড়াও হয় প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র দুষ্কৃতী দল। অভিযোগ, তারা দমদম এলাকারই কিছু পরিচিত দুষ্কৃতী। ডাম্পিং গ্রাউন্ডে ঢুকেই সেখানে থাকা কর্মীদের উপর চড়াও হয় তারা। সেখানে নিজেদের বাউন্সার ও নিরাপত্তা রক্ষী বসিয়ে দিয়ে দুষ্কৃতীরা দাবি করে, এবার থেকে এই ডাম্পিং গ্রাউন্ড পরিচালনা করবে তারাই। 'সুডা' (SUDA) থেকে বরাতপ্রাপ্ত সার প্রস্তুতকারী সংস্থা ‘ইস্টার্ন অর্গানিক ফার্টিলাইজার প্রাইভেট লিমিটেড’-এর প্রতিনিধি ও কর্মীরা বাধা দিলে তাঁদের বেধড়ক মারধর করা হয়। ধাক্কা মেরে ডাম্পিং গ্রাউন্ড থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হলে চারজন কর্মচারী গুরুতর আহত হন।থানায় অভিযোগ, স্তব্ধ বর্জ্য ব্যবস্থাপনা ঘটনার পরেই আতঙ্কের পরিবেশ তৈরি হয় গোটা এলাকায়। আহতদের উদ্ধার করার পাশাপাশি ইস্টার্ন অর্গানিক ফার্টিলাইজার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সংস্থার আধিকারিকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার ও উপযুক্ত আইনি ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা ডাম্পিং গ্রাউন্ডে কোনো বর্জ্য গ্রহণ করবেন না। বর্তমানে দমদম, উত্তর দমদম, দক্ষিণ দমদম সহ মোট পাঁচটি পুরসভার ময়লা এই ভাগাড়ে ডাম্প করা হয়। সংস্থা কাজ বন্ধ রাখায় গোটা উত্তর শহরতলির বর্জ্য অপসারণ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। রবিবার দিনভর বর্জ্য ফেলা বন্ধ থাকলেও, পরিস্থিতি সামাল দিতে বিকল্প হিসেবে দক্ষিণ দমদম পুরসভার নিজস্ব কর্মীরা প্রাথমিক আবর্জনা ফেলার ব্যবস্থা তদারকি করছেন। তবে সংস্থাসংশ্লিষ্ট কোনো কর্মচারীকে কাজ করতে দেখা যায়নি।রাজনৈতিক তরজা ও তোলাবাজির ছায়া ভাগাড় দখলের এই অভূতপূর্ব ঘটনায় রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। দমদমের বিজেপি নেতা টিঙ্কু দাস প্রশাসনের ব্যর্থতার দিকে আঙুল তুলে বলেন, "অবিলম্বে এই ধরনের বেআইনি ও অসামাজিক কাজের সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।" অন্যদিকে, তৃণমূল নেতা সৌরভ দত্তও ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি সাফ জানান, "এমন পরিবেশ কোনও ভাবেই কাম্য নয়। এর পেছনে স্পষ্টত সিন্ডিকেট এবং তোলাবাজির চক্র কাজ করছে।" স্থানীয় বিধায়ক যাতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন এবং পুলিশ কঠোর পদক্ষেপ করে, সেই আবেদনও জানান তিনি।ভাগাড়ের মতো জায়গায় আধিপত্য বিস্তার ও তোলাবাজির এই ছক সামনে আসতেই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত