একসময় মূলত রোম্যান্টিক নায়ক হিসেবে পরিচিত অক্ষয় খান্না। তবে সাম্প্রতিক সময়ে ‘ছাবা’ থেকে ‘ধুরন্ধর’, পর পর ব্যতিক্রমী চরিত্রে নজর কেড়েছেন অভিনেতা। অভিনয় জীবন থেকে শুরু করে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের আগ্রহ তুঙ্গে। আর এই সময়েই ব্যক্তিগত জীবনে বড়সড় সম্পত্তি কেনার খবর প্রকাশ্যে এল অভিনেতার।
সূত্রের খবর, মুম্বইয়ের অন্যতম অভিজাত এলাকা মালাবার হিলে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন অক্ষয়। ফ্ল্যাটটির কার্পেট এরিয়া প্রায় ২,৩৪১.৩৯ বর্গফুট। এর সঙ্গে রয়েছে প্রায় ১৭৫.৪৫ বর্গফুটের বারান্দা। সব মিলিয়ে অ্যাপার্টমেন্টটির আয়তন প্রায় ২,৫১৬.৮৪ বর্গফুট। নতুন এই সম্পত্তির সঙ্গে তিনটি নির্দিষ্ট গাড়ি রাখার জায়গাও পেয়েছেন অভিনেতা। ৩৩.২৬ কোটি টাকার এই সম্পত্তির জন্য প্রায় ১.৯৯ কোটি টাকা স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে। রেজিস্ট্রেশন চার্জ বাবদ খরচ হয়েছে আরও ৩০ হাজার টাকা।
উল্লেখ্য, ধুরন্ধর’-এ রেহমান ডাকাতের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছেন অভিনেতা। অন্যদিকে, ২০২৬ এই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘ইক্কা’, যেখানে সানি দেওলের সঙ্গে অভিনয় করেছেন অক্ষয়। এরপর অভিনেতাকে দেখা যাবে ‘মহাকালী’-তে শুক্রাচার্যের চরিত্রে। ছবিটির প্রথম ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, যেখানে একেবারে অন্য অবতারে দেখা গিয়েছে অভিনেতাকে।
বিষয় : Akshaye Khanna Bollywood

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন