Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Ajay Devgn: পুজোর আনন্দে কাজল, অজয়ের জুহুর বাংলোয় বিপত্তি! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙল একাংশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬
Ajay Devgn: পুজোর আনন্দে কাজল, অজয়ের জুহুর বাংলোয় বিপত্তি! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙল একাংশ
অজয় দেবগণের বাংলো ঘিরে বিতর্ক। সংগৃহীত ছবি।

মুম্বই: বলিউডের ‘সিংহম’-এর জীবনে একের পর এক আইনি জটিলতা। সপ্তমীর দিন মুম্বইয়ের জুহুতে অবস্থিত অজয় দেবগণের বিলাসবহুল বাংলোর একাংশ ভেঙে দিল বৃহন্মুম্বই কর্পোরেশন (বিএমসি)। এর আগে অভিনেতাকে নোটিশ পাঠিয়েছিল পুরসভা।


অজয় দেবগণের বাংলোটির আয়তন প্রায় ৭,৮০২ বর্গফুট। বিএমসির অভিযোগ, প্রয়োজনীয় পৌর অনুমতি ছাড়াই বাংলোর ভিতরে একাধিক পরিবর্তন করা হচ্ছিল। এর মধ্যে ছিল দেওয়াল নির্মাণ, জানালার পরিবর্তন সহ অন্যান্য কাঠামোগত কাজ। এই অভিযোগের ভিত্তিতে গত ১০ সেপ্টেম্বর অভিনেতাকে নোটিশ পাঠিয়ে অবিলম্বে কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ অমান্য করে কাজ চলার অভিযোগ ওঠে। এরপর শুক্রবার সকালে পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন বিএমসির আধিকারিকরা। ভেঙে ফেলা হয় বাংলোর একাংশ।


বিজ্ঞাপন ঘিরেও নতুন করে আইনি জটিলতায় পড়েছেন অভিনেতা। জনপ্রিয় ‘বিমল এলাচি’র বিজ্ঞাপনে অংশ নেওয়ার কারণে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএর তরফে তাঁকে নোটিশ পাঠানো হয়েছে। তবে ই ঘটনায় শুধু অজয় ছাড়াও শাহরুখ খান ও টাইগার শ্রফের নামও উঠে এসেছে। মহারাষ্ট্র এফডিএ প্রধান তুষার মুন্ডের বক্তব্য, বিজ্ঞাপনটি নিষিদ্ধ পণ্যের প্রচারের জন্য পরোক্ষ বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই বিষয়টি যাচাই করতেই এই পদক্ষেপ।

বিষয় : Bollywood Ajay Devgn

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬


Ajay Devgn: পুজোর আনন্দে কাজল, অজয়ের জুহুর বাংলোয় বিপত্তি! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙল একাংশ

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image
মুম্বই: বলিউডের ‘সিংহম’-এর জীবনে একের পর এক আইনি জটিলতা। সপ্তমীর দিন মুম্বইয়ের জুহুতে অবস্থিত অজয় দেবগণের বিলাসবহুল বাংলোর একাংশ ভেঙে দিল বৃহন্মুম্বই কর্পোরেশন (বিএমসি)। এর আগে অভিনেতাকে নোটিশ পাঠিয়েছিল পুরসভা।অজয় দেবগণের বাংলোটির আয়তন প্রায় ৭,৮০২ বর্গফুট। বিএমসির অভিযোগ, প্রয়োজনীয় পৌর অনুমতি ছাড়াই বাংলোর ভিতরে একাধিক পরিবর্তন করা হচ্ছিল। এর মধ্যে ছিল দেওয়াল নির্মাণ, জানালার পরিবর্তন সহ অন্যান্য কাঠামোগত কাজ। এই অভিযোগের ভিত্তিতে গত ১০ সেপ্টেম্বর অভিনেতাকে নোটিশ পাঠিয়ে অবিলম্বে কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ অমান্য করে কাজ চলার অভিযোগ ওঠে। এরপর শুক্রবার সকালে পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন বিএমসির আধিকারিকরা। ভেঙে ফেলা হয় বাংলোর একাংশ।বিজ্ঞাপন ঘিরেও নতুন করে আইনি জটিলতায় পড়েছেন অভিনেতা। জনপ্রিয় ‘বিমল এলাচি’র বিজ্ঞাপনে অংশ নেওয়ার কারণে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএর তরফে তাঁকে নোটিশ পাঠানো হয়েছে। তবে ই ঘটনায় শুধু অজয় ছাড়াও শাহরুখ খান ও টাইগার শ্রফের নামও উঠে এসেছে। মহারাষ্ট্র এফডিএ প্রধান তুষার মুন্ডের বক্তব্য, বিজ্ঞাপনটি নিষিদ্ধ পণ্যের প্রচারের জন্য পরোক্ষ বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই বিষয়টি যাচাই করতেই এই পদক্ষেপ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত