Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Chorbagan Incident: উৎসব পরিণত ‘উৎশবে’! চোরবাগানের ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬
 Chorbagan Incident: উৎসব পরিণত ‘উৎশবে’! চোরবাগানের ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ
বিপর্যস্ত চোরবাগানের পুজো মণ্ডপ। সংগৃহীত ছবি।

কলকাতাঃ রাত তখন প্রায় সাড়ে ৯টা। ঘটনাস্থলে গিয়ে দেখা গেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জুতো, চশমা সহ আরও অনেক কিছু। সব থেকেই ভেসে আসছে নতুনের গন্ধ। উত্তর কলকাতার প্রাচীন জনপদ চোরবাগানে উৎসবের রেশ যেন ফিকে। তার পরিবর্তে তৈরি হয়েছে ‘উৎশবের আবহ’। দুর্ঘটনার পিছনে প্রবল বৃষ্টি নাকি উদ্যোক্তাদের ভিড় সামাল দেওয়ার চরম ব্যর্থতা? শুরু হয়েছে তদন্ত। আপাতত বন্ধ রাখা হয়েছে পুজো।  



সবাইকে তাক লাগানোর জন্য এবার একেবারে অন্য ধারায় মণ্ডপ করেছিল চোরবাগান, যেখানে ব্যবহার করা হয়েছিল আধুনিক যন্ত্রপাতি। কিন্তু মণ্ডপ ঘিরে ইতিমধ্যেই একাধিক বেনিয়মের অভিযোগ উঠে এসেছে। যার মধ্যে রয়েছে সরু গলির মধ্যে একাধিক স্টলের কাঠামো। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার পর ওই সরু জায়গা দিয়ে আহতদের বের করতে অনেকটা সময় লেগে যায়। অভিযোগ, সেই কারণে সময়মতো অনেককে হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি। 



এই ঘটনার পর সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এই ঘটনা বেদনাদায়ক এবং মর্মান্তিক। প্রতিক্রিয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 



উল্লেখ্য, অতিরিক্ত ভিড়ের জন্য তৃণমূল আমলেও শ্রীভূমি এবং উত্তর শহরতলির অর্জুনপুরের পুজো বন্ধ করে দিয়েছিল পুলিশ। এমনকী, খোদ কলকাতার বুকে দেশপ্রিয় পার্কের পুজো বন্ধ করার নজির রয়েছে। ওয়াকিবহল মহলের অভিযোগ, তাহলে কোন স্বার্থে চোরবাগানকে ছাড় দেওয়া হল? 



এইবছর মণ্ডপে ঢোকার জন্য এলিভেটেড করিডোর করা হয়েছিল। সেখান দিয়ে ঠাকুর দেখতে হলে ওই করিডোর দিয়ে ঢুকে ৩৬০ ডিগ্রি ঘুরে মণ্ডপ থেকে বেরোতে হবে। প্রাথমিকভাবে দাবি করা হয়েছে, বিপত্তি ঘটেছিল ওই করিডোরেই। কারণ প্রত্যক্ষদর্শীদের একাংশের অভিযোগ, ঘটনার সময় পুলিশ বাঁ সিকিউরিটি সেখানে ছিল না। তাই সাহায্য চেয়েও মেলেনি। 

চোরবাগানের ঘটনা থেকে পুলিশ ভবিষ্যতে কি আদেও শিক্ষা নেবে? উত্তর হয়তো সময়ই বলবে। উৎসব পরিণত হল  ‘উৎশবে’। চোরবাগানের দুর্ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ।

বিষয় : Chorbagan

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৮ অক্টোবর ২০২৬


Chorbagan Incident: উৎসব পরিণত ‘উৎশবে’! চোরবাগানের ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image
কলকাতাঃ রাত তখন প্রায় সাড়ে ৯টা। ঘটনাস্থলে গিয়ে দেখা গেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জুতো, চশমা সহ আরও অনেক কিছু। সব থেকেই ভেসে আসছে নতুনের গন্ধ। উত্তর কলকাতার প্রাচীন জনপদ চোরবাগানে উৎসবের রেশ যেন ফিকে। তার পরিবর্তে তৈরি হয়েছে ‘উৎশবের আবহ’। দুর্ঘটনার পিছনে প্রবল বৃষ্টি নাকি উদ্যোক্তাদের ভিড় সামাল দেওয়ার চরম ব্যর্থতা? শুরু হয়েছে তদন্ত। আপাতত বন্ধ রাখা হয়েছে পুজো।  সবাইকে তাক লাগানোর জন্য এবার একেবারে অন্য ধারায় মণ্ডপ করেছিল চোরবাগান, যেখানে ব্যবহার করা হয়েছিল আধুনিক যন্ত্রপাতি। কিন্তু মণ্ডপ ঘিরে ইতিমধ্যেই একাধিক বেনিয়মের অভিযোগ উঠে এসেছে। যার মধ্যে রয়েছে সরু গলির মধ্যে একাধিক স্টলের কাঠামো। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার পর ওই সরু জায়গা দিয়ে আহতদের বের করতে অনেকটা সময় লেগে যায়। অভিযোগ, সেই কারণে সময়মতো অনেককে হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি। এই ঘটনার পর সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এই ঘটনা বেদনাদায়ক এবং মর্মান্তিক। প্রতিক্রিয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, অতিরিক্ত ভিড়ের জন্য তৃণমূল আমলেও শ্রীভূমি এবং উত্তর শহরতলির অর্জুনপুরের পুজো বন্ধ করে দিয়েছিল পুলিশ। এমনকী, খোদ কলকাতার বুকে দেশপ্রিয় পার্কের পুজো বন্ধ করার নজির রয়েছে। ওয়াকিবহল মহলের অভিযোগ, তাহলে কোন স্বার্থে চোরবাগানকে ছাড় দেওয়া হল? এইবছর মণ্ডপে ঢোকার জন্য এলিভেটেড করিডোর করা হয়েছিল। সেখান দিয়ে ঠাকুর দেখতে হলে ওই করিডোর দিয়ে ঢুকে ৩৬০ ডিগ্রি ঘুরে মণ্ডপ থেকে বেরোতে হবে। প্রাথমিকভাবে দাবি করা হয়েছে, বিপত্তি ঘটেছিল ওই করিডোরেই। কারণ প্রত্যক্ষদর্শীদের একাংশের অভিযোগ, ঘটনার সময় পুলিশ বাঁ সিকিউরিটি সেখানে ছিল না। তাই সাহায্য চেয়েও মেলেনি। চোরবাগানের ঘটনা থেকে পুলিশ ভবিষ্যতে কি আদেও শিক্ষা নেবে? উত্তর হয়তো সময়ই বলবে। উৎসব পরিণত হল  ‘উৎশবে’। চোরবাগানের দুর্ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত