Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘এখনই নিয়োগ শেষ করা অসম্ভব!’ আরও ৮ মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ এসএসসি, সোমেই ভাগ্য নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬
‘এখনই নিয়োগ শেষ করা অসম্ভব!’ আরও ৮ মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ এসএসসি, সোমেই ভাগ্য নির্ধারণ
সুপ্রিম কোর্ট। ফাইল চিত্র

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা ফুরোতেই ২৬ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে আরও সময় চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ও রাজ্য সরকার। আদালতের নির্দেশ অনুযায়ী ৩১ আগস্ট অর্থাৎ সোমবারই মেয়াদ শেষ হচ্ছে। এই পরিস্থিতিতে নিয়োগ প্রক্রিয়া নির্ভুলভাবে সম্পূর্ণ করতে আগামী বছরের ৩১ মে পর্যন্ত, অর্থাৎ আরও আট মাস অতিরিক্ত সময় দাবি করে আবেদন জানিয়েছে কমিশন। সোমবারই সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সচিন সচদেবার ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত আর্জির শুনানি হতে চলেছে।

পূর্বতন তৃণমূল সরকারের আমলে নিয়োগে ব্যাপক দুর্নীতির জেরে ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে নতুন পরীক্ষার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই নির্দেশ মেনে গত বছরের সেপ্টেম্বরে মোট ৪৪টি বিষয়ে নতুন পরীক্ষা নেওয়া হয়, যেখানে নবম-দশম ও একাদশ-দ্বাদশ মিলিয়ে ৫ লক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশ নেন। তবে পরীক্ষার ‘অ্যানসার কি’ প্রকাশের পর বিষয়ভিত্তিক প্রায় ১ লক্ষ ২৯ হাজার অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছে কমিশন। সেগুলি পর্যালোচনার জন্য গঠন করা হয়েছে বিশেষজ্ঞ রিভিউ কমিটি। এর পাশাপাশি ৫ লক্ষাধিক ওএমআর শিট তিনবার করে স্ক্যান করার প্রযুক্তিগত জটিলতা, ভোটের পর শীর্ষ কর্তাদের পদত্যাগ এবং হাই কোর্টের নির্দেশে ওবিসি সংরক্ষণ বাতিল সংক্রান্ত নতুন নীতিগত অবস্থানের কারণে পুরো প্রক্রিয়া শেষ করতে বাড়তি সময়ের প্রয়োজন বলে আদালতে যুক্তি দিয়েছে এসএসসি।

এদিকে একাদশ-দ্বাদশ শ্রেণিতে ৩৩টি বিষয়ের মধ্যে ২১টির কাউন্সেলিং শেষ করে ইতিমধ্যে ৩৫৮৬ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে এবং নবম-দশমের ইন্টারভিউ তালিকাও তৈরি। তবে নতুন করে সময় চাওয়ার এই পদক্ষেপে তীব্র ক্ষোভ ছড়িয়েছে চাকরিপ্রার্থীদের মহলে। বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম সাফ জানিয়েছেন, নিয়োগে ইতিমধ্যে অনেক দেরি হয়েছে, তাই আর কালক্ষেপ না করে দ্রুত প্রক্রিয়া শেষ করে যোগ্যদের চাকরি নিশ্চিত করতে হবে। এখন লক্ষ লক্ষ যোগ্য প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণে সুপ্রিম কোর্ট কমিশনের এই অতিরিক্ত সময়ের আবেদন মঞ্জুর করে কি না, সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : Supremecourt BreakingNews HiddenStoriesNews wbssc EducationNewsBengal SSCTeachersRecruitment

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ৩০ আগস্ট ২০২৬


‘এখনই নিয়োগ শেষ করা অসম্ভব!’ আরও ৮ মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ এসএসসি, সোমেই ভাগ্য নির্ধারণ

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা ফুরোতেই ২৬ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে আরও সময় চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ও রাজ্য সরকার। আদালতের নির্দেশ অনুযায়ী ৩১ আগস্ট অর্থাৎ সোমবারই মেয়াদ শেষ হচ্ছে। এই পরিস্থিতিতে নিয়োগ প্রক্রিয়া নির্ভুলভাবে সম্পূর্ণ করতে আগামী বছরের ৩১ মে পর্যন্ত, অর্থাৎ আরও আট মাস অতিরিক্ত সময় দাবি করে আবেদন জানিয়েছে কমিশন। সোমবারই সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সচিন সচদেবার ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত আর্জির শুনানি হতে চলেছে।পূর্বতন তৃণমূল সরকারের আমলে নিয়োগে ব্যাপক দুর্নীতির জেরে ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে নতুন পরীক্ষার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই নির্দেশ মেনে গত বছরের সেপ্টেম্বরে মোট ৪৪টি বিষয়ে নতুন পরীক্ষা নেওয়া হয়, যেখানে নবম-দশম ও একাদশ-দ্বাদশ মিলিয়ে ৫ লক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশ নেন। তবে পরীক্ষার ‘অ্যানসার কি’ প্রকাশের পর বিষয়ভিত্তিক প্রায় ১ লক্ষ ২৯ হাজার অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছে কমিশন। সেগুলি পর্যালোচনার জন্য গঠন করা হয়েছে বিশেষজ্ঞ রিভিউ কমিটি। এর পাশাপাশি ৫ লক্ষাধিক ওএমআর শিট তিনবার করে স্ক্যান করার প্রযুক্তিগত জটিলতা, ভোটের পর শীর্ষ কর্তাদের পদত্যাগ এবং হাই কোর্টের নির্দেশে ওবিসি সংরক্ষণ বাতিল সংক্রান্ত নতুন নীতিগত অবস্থানের কারণে পুরো প্রক্রিয়া শেষ করতে বাড়তি সময়ের প্রয়োজন বলে আদালতে যুক্তি দিয়েছে এসএসসি।এদিকে একাদশ-দ্বাদশ শ্রেণিতে ৩৩টি বিষয়ের মধ্যে ২১টির কাউন্সেলিং শেষ করে ইতিমধ্যে ৩৫৮৬ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে এবং নবম-দশমের ইন্টারভিউ তালিকাও তৈরি। তবে নতুন করে সময় চাওয়ার এই পদক্ষেপে তীব্র ক্ষোভ ছড়িয়েছে চাকরিপ্রার্থীদের মহলে। বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম সাফ জানিয়েছেন, নিয়োগে ইতিমধ্যে অনেক দেরি হয়েছে, তাই আর কালক্ষেপ না করে দ্রুত প্রক্রিয়া শেষ করে যোগ্যদের চাকরি নিশ্চিত করতে হবে। এখন লক্ষ লক্ষ যোগ্য প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণে সুপ্রিম কোর্ট কমিশনের এই অতিরিক্ত সময়ের আবেদন মঞ্জুর করে কি না, সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত