Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘একান্তবাসে’ ইতি ইমরানের? পরিবারের সঙ্গে যোগাযোগ নিয়ে বড় নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬
‘একান্তবাসে’ ইতি ইমরানের? পরিবারের সঙ্গে যোগাযোগ নিয়ে বড় নির্দেশ আদালতের
ছবি সংগৃহীত

ইসলামাবাদঃ জেলের চার দেওয়ালের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তবে এবার আর পরিবারের সদস্যদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে হবে না তাঁকে। পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে হবে, এমনই নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাই কোর্ট। মঙ্গলবার আদিয়ালা জেল কর্তৃপক্ষকে কারাবিধি মেনে ইমরানের সঙ্গে তাঁর স্ত্রী বুশরা বিবির সাক্ষাতের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।


উল্লেখ্য, দুর্নীতি-সহ একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ৭৩ বছরের ইমরান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি। অভিযোগ উঠেছিল, জেলে থাকার পর পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গেও তাঁকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ নিয়েই আদালতের দ্বারস্থ হন ইমরানের বোন আলিমা খান। পাশাপাশি বুশরা বিবির মেয়ে মুবাশারা খাওয়ার মানেকাও পৃথক মামলা করেন। মামলার শুনানি শেষে বিচারপতি খাদিম হুসেন সুমরো স্পষ্ট করে দেন, কারাবিধি অনুযায়ী পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের অধিকার ইমরানকে দিতে হবে। শুধু সাক্ষাৎ নয়, তাঁর দুই ছেলের সঙ্গেও ফোনে কথা বলার ব্যবস্থা করতে হবে জেল কর্তৃপক্ষকে। 


ইমরানের শারীরিক অবস্থা নিয়েও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর চিকিৎসায় গাফিলতির অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই সরব তাঁর পরিবার ও দল। এই পরিস্থিতিতে ইমরানের চিকিৎসা নিয়েও জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত। প্রয়োজন অনুযায়ী কারাবিধি মেনে তাঁর চিকিৎসার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে প্রতিদিন ইমরানকে সংবাদপত্র এবং বই দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তবে অতীতে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সেগুলি পুরোপুরি কার্যকর হয়নি বলে অভিযোগ উঠেছিল। তাই আদালতের নির্দেশ মেনে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে আদিয়ালা জেলের সুপারিনটেনডেন্টকে।

বিষয় : Pakistan ImranKhan internationalnews ISLAMABADHIGHCOURT

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬


‘একান্তবাসে’ ইতি ইমরানের? পরিবারের সঙ্গে যোগাযোগ নিয়ে বড় নির্দেশ আদালতের

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
ইসলামাবাদঃ জেলের চার দেওয়ালের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তবে এবার আর পরিবারের সদস্যদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে হবে না তাঁকে। পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে হবে, এমনই নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাই কোর্ট। মঙ্গলবার আদিয়ালা জেল কর্তৃপক্ষকে কারাবিধি মেনে ইমরানের সঙ্গে তাঁর স্ত্রী বুশরা বিবির সাক্ষাতের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।উল্লেখ্য, দুর্নীতি-সহ একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ৭৩ বছরের ইমরান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি। অভিযোগ উঠেছিল, জেলে থাকার পর পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গেও তাঁকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ নিয়েই আদালতের দ্বারস্থ হন ইমরানের বোন আলিমা খান। পাশাপাশি বুশরা বিবির মেয়ে মুবাশারা খাওয়ার মানেকাও পৃথক মামলা করেন। মামলার শুনানি শেষে বিচারপতি খাদিম হুসেন সুমরো স্পষ্ট করে দেন, কারাবিধি অনুযায়ী পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের অধিকার ইমরানকে দিতে হবে। শুধু সাক্ষাৎ নয়, তাঁর দুই ছেলের সঙ্গেও ফোনে কথা বলার ব্যবস্থা করতে হবে জেল কর্তৃপক্ষকে। ইমরানের শারীরিক অবস্থা নিয়েও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর চিকিৎসায় গাফিলতির অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই সরব তাঁর পরিবার ও দল। এই পরিস্থিতিতে ইমরানের চিকিৎসা নিয়েও জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত। প্রয়োজন অনুযায়ী কারাবিধি মেনে তাঁর চিকিৎসার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে প্রতিদিন ইমরানকে সংবাদপত্র এবং বই দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তবে অতীতে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সেগুলি পুরোপুরি কার্যকর হয়নি বলে অভিযোগ উঠেছিল। তাই আদালতের নির্দেশ মেনে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে আদিয়ালা জেলের সুপারিনটেনডেন্টকে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত