Hidden Stories (বাংলা)
সর্বশেষ

শালবনি জমি কাণ্ডে ফাঁসলেন অভিষেকের আপ্তসহায়ক, ঝুলেই রইল সুমিতের ভাগ্য!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬
শালবনি জমি কাণ্ডে ফাঁসলেন অভিষেকের আপ্তসহায়ক, ঝুলেই রইল সুমিতের ভাগ্য!
ঝুলেই রইল সুমিতের ভাগ্য। ফাইল ছবি

কলকাতা: পশ্চিম মেদিনীপুরের শালবনি সরকারি জমি-দুর্নীতি মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই রায় দেওয়ার পর সুমিতের গ্রেফতারিতে আপাতত আইনি আর কোনো বাধা রইল না। তবে ডেবরা থানার পৃথক একটি চাকরি-দুর্নীতি মামলায় তাঁকে ১০ দিনের মধ্যে তদন্তকারী অফিসারের সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়ে শর্তসাপেক্ষে আগাম জামিন মঞ্জুর করেছেন বিচারপতি।

শালবনিতে ভুয়ো নথিপত্র তৈরি করে মোটা টাকার বিনিময়ে সরকারি জমি বেআইনিভাবে দখল ও বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল সুমিতের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে পুলিশ সুমিতের কোনো হদিস না পেয়ে মেদিনীপুর মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত থেকে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায়। এরপরই গ্রেফতারি এড়াতে আগাম জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিতের আইনজীবী।

মামলায় সুমিত দীর্ঘ দিন ধরেই ‘গা ঢাকা’ দিয়ে রয়েছেন বলে দাবি তদন্তকারীদের। তাঁর খোঁজে মোবাইল লোকেশন ট্র্যাক করে শালবনি থানার পুলিশ ইতিমধ্যেই কালীঘাটে অভিষেকের বাসভবনে তালা ভেঙে তল্লাশি চালায় এবং একই দিনে শ্রীরামপুরে তাঁর শ্বশুরবাড়িতেও অভিযান চালানো হয়, যদিও সুমিতের কোনো সন্ধান এখনও মেলেনি। তবে হাই কোর্টের সোমবারের নির্দেশের পর জমি-দুর্নীতি কাণ্ডে সুমিত রায়ের গ্রেফতারি এখন শুধুই সময়ের অপেক্ষা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalNews BengalPolitics BreakingNews AbhishekBanerjee HiddenStoriesNews kolkatahighcourt sumitroy

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ০৩ আগস্ট ২০২৬


শালবনি জমি কাণ্ডে ফাঁসলেন অভিষেকের আপ্তসহায়ক, ঝুলেই রইল সুমিতের ভাগ্য!

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: পশ্চিম মেদিনীপুরের শালবনি সরকারি জমি-দুর্নীতি মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই রায় দেওয়ার পর সুমিতের গ্রেফতারিতে আপাতত আইনি আর কোনো বাধা রইল না। তবে ডেবরা থানার পৃথক একটি চাকরি-দুর্নীতি মামলায় তাঁকে ১০ দিনের মধ্যে তদন্তকারী অফিসারের সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়ে শর্তসাপেক্ষে আগাম জামিন মঞ্জুর করেছেন বিচারপতি।শালবনিতে ভুয়ো নথিপত্র তৈরি করে মোটা টাকার বিনিময়ে সরকারি জমি বেআইনিভাবে দখল ও বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল সুমিতের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে পুলিশ সুমিতের কোনো হদিস না পেয়ে মেদিনীপুর মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত থেকে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায়। এরপরই গ্রেফতারি এড়াতে আগাম জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিতের আইনজীবী।মামলায় সুমিত দীর্ঘ দিন ধরেই ‘গা ঢাকা’ দিয়ে রয়েছেন বলে দাবি তদন্তকারীদের। তাঁর খোঁজে মোবাইল লোকেশন ট্র্যাক করে শালবনি থানার পুলিশ ইতিমধ্যেই কালীঘাটে অভিষেকের বাসভবনে তালা ভেঙে তল্লাশি চালায় এবং একই দিনে শ্রীরামপুরে তাঁর শ্বশুরবাড়িতেও অভিযান চালানো হয়, যদিও সুমিতের কোনো সন্ধান এখনও মেলেনি। তবে হাই কোর্টের সোমবারের নির্দেশের পর জমি-দুর্নীতি কাণ্ডে সুমিত রায়ের গ্রেফতারি এখন শুধুই সময়ের অপেক্ষা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত