Hidden Stories (বাংলা)
সর্বশেষ

শহর পরিষ্কার রাখতে বড় পদক্ষেপ! নিয়ম ভাঙলে গুনতে হবে জরিমানা,জেনে নিন পুরো হিসাব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬
শহর পরিষ্কার রাখতে বড় পদক্ষেপ! নিয়ম ভাঙলে গুনতে হবে জরিমানা,জেনে নিন পুরো হিসাব
ছবি সংগৃহীত

কলকাতাঃ রাস্তা নোংরা করার দিন শেষ! শহর ও পুর এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখতে এবার কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। রাস্তায় থুতু ফেলা, প্রকাশ্যে মলমূত্র ত্যাগ, বেআইনি পার্কিং কিংবা রাস্তার ধারে নির্মাণসামগ্রী ফেলে রাখলে এবার গুনতে হবে জরিমানা। ১ সেপ্টেম্বর থেকেই কার্যকর হল নতুন নিয়ম।


মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য, ‘‘আমাদের নিজেদের পরিবেশটাকে একটু সুন্দর, সুস্থ রাখার দায়িত্ব আমাদেরই নিতে হবে। এ শহরের রাস্তাঘাটের সঙ্গে অন্যান্য শহরের তুলনাই চলে না। সেসব শহর অত্যন্ত পরিচ্ছন্ন। আমরাও তা না করতে পারলে অন্যদের সঙ্গে পাল্লা দেব কীভাবে? আমি আগেই বলেছিলাম, রাস্তাঘাট পরিষ্কার রাখতেই হবে। এতদিন যা চলত, এখন আর চলবে না। আজ থেকে আমরা রাস্তা অপরিষ্কারে জরিমানা চালু করলাম। একটা ন্যূনতম টাকা জরিমানা হিসেবে নেওয়া হবে। পথে থুতু ফেললে বা মলমূত্র ত্যাগ করলে ১০০ থেকে ২০০ টাকা আদায় করা হবে।”  পাশাপাশি, পরিবেশ দূষণকারী প্লাস্টিক ব্যবহারের উপরেও নজরদারি বাড়ানো হচ্ছে। ১২০ মাইক্রনের কম পুরু প্লাস্টিক ব্যাগ ব্যবহার করলেও জরিমানা করা হবে বলে জানিয়েছেন তিনি। 


তবে এই জরিমানা নগদে নেওয়া হবে না। ডিজিটাল পদ্ধতিতে পুরো প্রক্রিয়াটি হবে। মন্ত্রীর বক্তব্য, জরিমানা করে সরকারের আয় বাড়ানো এই উদ্যোগের উদ্দেশ্য নয়। বরং বারবার সচেতন করা সত্ত্বেও যারা নিয়ম মানছেন না, তাঁদের আচরণে বদল আনতেই এই ব্যবস্থা। শাস্তির ভয় থাকলে মানুষ নিজে থেকেই রাস্তাঘাট পরিষ্কার রাখার বিষয়ে আরও সচেতন হবেন।

বিষয় : West Bengal Agnimitra Paul Clean Drive Fine Roads

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬


শহর পরিষ্কার রাখতে বড় পদক্ষেপ! নিয়ম ভাঙলে গুনতে হবে জরিমানা,জেনে নিন পুরো হিসাব

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কলকাতাঃ রাস্তা নোংরা করার দিন শেষ! শহর ও পুর এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখতে এবার কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। রাস্তায় থুতু ফেলা, প্রকাশ্যে মলমূত্র ত্যাগ, বেআইনি পার্কিং কিংবা রাস্তার ধারে নির্মাণসামগ্রী ফেলে রাখলে এবার গুনতে হবে জরিমানা। ১ সেপ্টেম্বর থেকেই কার্যকর হল নতুন নিয়ম।মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য, ‘‘আমাদের নিজেদের পরিবেশটাকে একটু সুন্দর, সুস্থ রাখার দায়িত্ব আমাদেরই নিতে হবে। এ শহরের রাস্তাঘাটের সঙ্গে অন্যান্য শহরের তুলনাই চলে না। সেসব শহর অত্যন্ত পরিচ্ছন্ন। আমরাও তা না করতে পারলে অন্যদের সঙ্গে পাল্লা দেব কীভাবে? আমি আগেই বলেছিলাম, রাস্তাঘাট পরিষ্কার রাখতেই হবে। এতদিন যা চলত, এখন আর চলবে না। আজ থেকে আমরা রাস্তা অপরিষ্কারে জরিমানা চালু করলাম। একটা ন্যূনতম টাকা জরিমানা হিসেবে নেওয়া হবে। পথে থুতু ফেললে বা মলমূত্র ত্যাগ করলে ১০০ থেকে ২০০ টাকা আদায় করা হবে।”  পাশাপাশি, পরিবেশ দূষণকারী প্লাস্টিক ব্যবহারের উপরেও নজরদারি বাড়ানো হচ্ছে। ১২০ মাইক্রনের কম পুরু প্লাস্টিক ব্যাগ ব্যবহার করলেও জরিমানা করা হবে বলে জানিয়েছেন তিনি। তবে এই জরিমানা নগদে নেওয়া হবে না। ডিজিটাল পদ্ধতিতে পুরো প্রক্রিয়াটি হবে। মন্ত্রীর বক্তব্য, জরিমানা করে সরকারের আয় বাড়ানো এই উদ্যোগের উদ্দেশ্য নয়। বরং বারবার সচেতন করা সত্ত্বেও যারা নিয়ম মানছেন না, তাঁদের আচরণে বদল আনতেই এই ব্যবস্থা। শাস্তির ভয় থাকলে মানুষ নিজে থেকেই রাস্তাঘাট পরিষ্কার রাখার বিষয়ে আরও সচেতন হবেন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত