Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রেস্তরাঁয় পচা মাংসের হদিস! বাদুড়িয়ায় যৌথ অভিযানে চাঞ্চল্য, নজরে খাবারের গুণমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬
 রেস্তরাঁয় পচা মাংসের হদিস! বাদুড়িয়ায় যৌথ অভিযানে চাঞ্চল্য, নজরে খাবারের গুণমান
প্রতীকী ছবি

উত্তর ২৪ পরগনাঃ নামী রেস্তরাঁয় খাবারের মান নিয়ে উঠল বড়সড় প্রশ্ন। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া বাজারের একটি রেস্তরাঁয় অভিযান চালিয়ে কিলো কিলো পচা মাংস উদ্ধার হয়েছে বলে খবর। উদ্ধার হওয়া মাংসের মধ্যে মুরগি এবং খাসির মাংস রয়েছে। 


স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই ওই রেস্তরাঁর খাবারের মান নিয়ে অভিযোগ উঠছিল। অভিযোগের ভিত্তিতে রেস্তরাঁয় হানা দেন প্রশাসনের আধিকারিকরা। তল্লাশির সময় মজুত থাকা বেশ কিছু মাংস দেখে প্রথমে সন্দেহ হয় তাঁদের। পরে পরীক্ষা জানা যায়, সেগুলি পচা এবং খাবারের অনুপযোগী। এরপরই ওই মাংস বাজেয়াপ্ত করা হয়। তবে এই ঘটনা ঘিরে প্রশ্ন উঠছে, এত পরিমাণ পচা মাংস রেস্তরাঁয় কেন মজুত করা হয়েছিল? কোথা থেকে এসেছিল ওই মাংস? সেগুলি কতদিন ধরে সেখানে রাখা হয়েছিল? সবচেয়ে বড় প্রশ্ন, এই মাংস ব্যবহার করে কোনও খাবার ইতিমধ্যেই ক্রেতাদের পরিবেশন করা হয়েছিল কি না। গোটা বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখছে প্রশাসন। রেস্তরাঁ কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে ব্যাখ্যাও চাওয়া হয়েছে। 


তবে, বাদুড়িয়ায় পচা মাংস উদ্ধারের ঘটনা অবশ্য নতুন নয়। কয়েক বছর আগেও এই এলাকায় একটি গোপন জায়গা থেকে বিপুল পরিমাণ পচা মাংস উদ্ধার হয়েছিল। বিভিন্ন রেস্তরাঁয় পচা মাংস সরবরাহ করার অভিযোগও  সামনে আসে। পরবর্তী সময়ে কলকাতা-সহ একাধিক এলাকায় অভিযান চালানো হয়। কয়েকজনকে গ্রেফতার করার পাশাপাশি একাধিক রেস্তরাঁর বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হয়েছিল।

বিষয় : Baduria Meat Notice Rotten Meat

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬


রেস্তরাঁয় পচা মাংসের হদিস! বাদুড়িয়ায় যৌথ অভিযানে চাঞ্চল্য, নজরে খাবারের গুণমান

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
উত্তর ২৪ পরগনাঃ নামী রেস্তরাঁয় খাবারের মান নিয়ে উঠল বড়সড় প্রশ্ন। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া বাজারের একটি রেস্তরাঁয় অভিযান চালিয়ে কিলো কিলো পচা মাংস উদ্ধার হয়েছে বলে খবর। উদ্ধার হওয়া মাংসের মধ্যে মুরগি এবং খাসির মাংস রয়েছে। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই ওই রেস্তরাঁর খাবারের মান নিয়ে অভিযোগ উঠছিল। অভিযোগের ভিত্তিতে রেস্তরাঁয় হানা দেন প্রশাসনের আধিকারিকরা। তল্লাশির সময় মজুত থাকা বেশ কিছু মাংস দেখে প্রথমে সন্দেহ হয় তাঁদের। পরে পরীক্ষা জানা যায়, সেগুলি পচা এবং খাবারের অনুপযোগী। এরপরই ওই মাংস বাজেয়াপ্ত করা হয়। তবে এই ঘটনা ঘিরে প্রশ্ন উঠছে, এত পরিমাণ পচা মাংস রেস্তরাঁয় কেন মজুত করা হয়েছিল? কোথা থেকে এসেছিল ওই মাংস? সেগুলি কতদিন ধরে সেখানে রাখা হয়েছিল? সবচেয়ে বড় প্রশ্ন, এই মাংস ব্যবহার করে কোনও খাবার ইতিমধ্যেই ক্রেতাদের পরিবেশন করা হয়েছিল কি না। গোটা বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখছে প্রশাসন। রেস্তরাঁ কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে ব্যাখ্যাও চাওয়া হয়েছে। তবে, বাদুড়িয়ায় পচা মাংস উদ্ধারের ঘটনা অবশ্য নতুন নয়। কয়েক বছর আগেও এই এলাকায় একটি গোপন জায়গা থেকে বিপুল পরিমাণ পচা মাংস উদ্ধার হয়েছিল। বিভিন্ন রেস্তরাঁয় পচা মাংস সরবরাহ করার অভিযোগও  সামনে আসে। পরবর্তী সময়ে কলকাতা-সহ একাধিক এলাকায় অভিযান চালানো হয়। কয়েকজনকে গ্রেফতার করার পাশাপাশি একাধিক রেস্তরাঁর বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হয়েছিল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত