Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রাখির দিন থেকেই তুমুল দুর্যোগের চোখরাঙানি! কলকাতাসহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় জারি হলুদ সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬
রাখির দিন থেকেই তুমুল দুর্যোগের চোখরাঙানি! কলকাতাসহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় জারি হলুদ সতর্কতা
ফাইল চিত্র

কলকাতা: রাখিবন্ধন উৎসবের মাঝেই রাজ্যবাসীর জন্য চরম উদ্বেগের খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। বাংলাদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবে শুক্রবারই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা-বাংলা উপকূলে একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। পাশাপাশি দীঘার ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় সমুদ্র উত্তাল হওয়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। সেই কারণে রবিবার ও সোমবার পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর জারি করা হয়েছে কড়া নিষেধাজ্ঞা। আগামী ২৪ ঘণ্টায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমের সঙ্গে রাজ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও আসল দুর্যোগ নামবে সপ্তাহান্তে।

শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় রদবদল ঘটতে চলেছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনার জেরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এই সময় আকাশ মেঘলা থাকার পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিমি এবং সংলগ্ন জেলাগুলিতে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় শনি থেকে সোমবারের মধ্যে দফায় দফায় ভারী বৃষ্টির সতর্কতা বজায় থাকবে, তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকলেও রবিবার থেকেই সেখানে দুর্যোগের মেঘ কেটে বৃষ্টির দাপট কমতে শুরু করবে।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WeatherUpdate HiddenStoriesNews WestBengalRain MonsoonUpdate KolkataWeather YellowAlert

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬


রাখির দিন থেকেই তুমুল দুর্যোগের চোখরাঙানি! কলকাতাসহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় জারি হলুদ সতর্কতা

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: রাখিবন্ধন উৎসবের মাঝেই রাজ্যবাসীর জন্য চরম উদ্বেগের খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। বাংলাদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবে শুক্রবারই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা-বাংলা উপকূলে একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। পাশাপাশি দীঘার ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় সমুদ্র উত্তাল হওয়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। সেই কারণে রবিবার ও সোমবার পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর জারি করা হয়েছে কড়া নিষেধাজ্ঞা। আগামী ২৪ ঘণ্টায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমের সঙ্গে রাজ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও আসল দুর্যোগ নামবে সপ্তাহান্তে।শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় রদবদল ঘটতে চলেছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনার জেরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এই সময় আকাশ মেঘলা থাকার পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিমি এবং সংলগ্ন জেলাগুলিতে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় শনি থেকে সোমবারের মধ্যে দফায় দফায় ভারী বৃষ্টির সতর্কতা বজায় থাকবে, তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকলেও রবিবার থেকেই সেখানে দুর্যোগের মেঘ কেটে বৃষ্টির দাপট কমতে শুরু করবে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত