Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রবিবার থেকেই রাজ্যে ৫ লক্ষের ক্যাশলেস চিকিৎসা! জোড়া প্রকল্পের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬
রবিবার থেকেই রাজ্যে ৫ লক্ষের ক্যাশলেস চিকিৎসা! জোড়া প্রকল্পের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
গ্রাফিক্স: হিডেন স্টোরিজ নিউজ

কলকাতা: পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোয় বড় পরিবর্তন। আগামী ১৬ আগস্ট, রবিবার থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। একই সঙ্গে যে সমস্ত পরিবার কেন্দ্রীয় আয়ুষ্মান প্রকল্পের মাপকাঠির বাইরে থাকবে, তাঁদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে রাজ্য চালু করছে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা’। ফলে রাজ্যের কোনো নাগরিকই স্বাস্থ্যবিমার বাইরে থাকছেন না। আগামী ১৬ আগস্ট দিনটিকে রাজ্য জুড়ে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে পালনের ঘোষণা করা হয়েছে।  


নতুন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যসমূহ:

প্রতি যোগ্য পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ও ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাবে।

পরিবারে সদস্য সংখ্যার কোনো ঊর্ধ্বসীমা নেই; পরিবারের প্রত্যেক সদস্যই এই বিমার আওতাভুক্ত হবেন।

শুধু হাসপাতালে ভর্তি থাকাকালীন নয়, হাসপাতালে ভর্তির আগের প্রয়োজনীয় পরীক্ষা এবং ছুটি পাওয়ার পরবর্তী চিকিৎসার নির্দিষ্ট খরচও এই প্রকল্পের আওতায় আসবে।

রাজ্যের নাগরিক বা ভিনরাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা অসুস্থ হলে কেবল পশ্চিমবঙ্গেই নয়, দেশের যে কোনো অনুমোদিত তালিকাভুক্ত হাসপাতালে এই কার্ড ব্যবহার করে চিকিৎসা করাতে পারবেন।

হাসপাতালে থাকা নির্দিষ্ট কাউন্টারে আধার কার্ড দিলে তাৎক্ষণিক ডিজিটাল ভেরিফিকেশন হবে। পাশাপাশি ‘আভা’ (ABHA) আইডি থাকলে রোগীর পুরনো স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দ্রুত চিকিৎসকদের কাছে পৌঁছাবে।


কারা পাবেন এই সুবিধা?

রাজ্যের প্রত্যেক ৭০ বছর বা তার বেশি বয়সি প্রবীণ নাগরিকরা সরাসরি কেন্দ্রের এই প্রকল্পের আওতায় আসবেন।

যাঁরা কেন্দ্রীয় আয়ুষ্মান ভারতের তালিকায় নেই, তাঁদের সম্পূর্ণ নিরাপত্তা দেবে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এতেও সমানভাবে বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যাবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, আয়ুষ্মান ভারত চালু হলেই সঙ্গে সঙ্গে বিদ্যমান ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প বন্ধ হচ্ছে না। আগামী ২-৩ মাস স্বাস্থ্যসাথী এবং নতুন প্রকল্পগুলি সমান্তরালভাবে চালু থাকবে। পর্যায়ক্রমে পর্যালোচনা ও মূল্যায়ন শেষে ধীরে ধীরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষের চিকিৎসা পেতে কোনো রকম বিভ্রান্তি বা অসুবিধা না হয়।  

বিষয় : WestBengalNews westbengalgovernment HealthScheme healthtreatment cashlesstreatment healthministerofbengal

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৫ আগস্ট ২০২৬


রবিবার থেকেই রাজ্যে ৫ লক্ষের ক্যাশলেস চিকিৎসা! জোড়া প্রকল্পের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোয় বড় পরিবর্তন। আগামী ১৬ আগস্ট, রবিবার থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। একই সঙ্গে যে সমস্ত পরিবার কেন্দ্রীয় আয়ুষ্মান প্রকল্পের মাপকাঠির বাইরে থাকবে, তাঁদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে রাজ্য চালু করছে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা’। ফলে রাজ্যের কোনো নাগরিকই স্বাস্থ্যবিমার বাইরে থাকছেন না। আগামী ১৬ আগস্ট দিনটিকে রাজ্য জুড়ে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে পালনের ঘোষণা করা হয়েছে।  নতুন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যসমূহ:প্রতি যোগ্য পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ও ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাবে।পরিবারে সদস্য সংখ্যার কোনো ঊর্ধ্বসীমা নেই; পরিবারের প্রত্যেক সদস্যই এই বিমার আওতাভুক্ত হবেন।শুধু হাসপাতালে ভর্তি থাকাকালীন নয়, হাসপাতালে ভর্তির আগের প্রয়োজনীয় পরীক্ষা এবং ছুটি পাওয়ার পরবর্তী চিকিৎসার নির্দিষ্ট খরচও এই প্রকল্পের আওতায় আসবে।রাজ্যের নাগরিক বা ভিনরাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা অসুস্থ হলে কেবল পশ্চিমবঙ্গেই নয়, দেশের যে কোনো অনুমোদিত তালিকাভুক্ত হাসপাতালে এই কার্ড ব্যবহার করে চিকিৎসা করাতে পারবেন।হাসপাতালে থাকা নির্দিষ্ট কাউন্টারে আধার কার্ড দিলে তাৎক্ষণিক ডিজিটাল ভেরিফিকেশন হবে। পাশাপাশি ‘আভা’ (ABHA) আইডি থাকলে রোগীর পুরনো স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দ্রুত চিকিৎসকদের কাছে পৌঁছাবে।কারা পাবেন এই সুবিধা?রাজ্যের প্রত্যেক ৭০ বছর বা তার বেশি বয়সি প্রবীণ নাগরিকরা সরাসরি কেন্দ্রের এই প্রকল্পের আওতায় আসবেন।যাঁরা কেন্দ্রীয় আয়ুষ্মান ভারতের তালিকায় নেই, তাঁদের সম্পূর্ণ নিরাপত্তা দেবে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এতেও সমানভাবে বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যাবে।প্রশাসন সূত্রে জানা গেছে, আয়ুষ্মান ভারত চালু হলেই সঙ্গে সঙ্গে বিদ্যমান ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প বন্ধ হচ্ছে না। আগামী ২-৩ মাস স্বাস্থ্যসাথী এবং নতুন প্রকল্পগুলি সমান্তরালভাবে চালু থাকবে। পর্যায়ক্রমে পর্যালোচনা ও মূল্যায়ন শেষে ধীরে ধীরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষের চিকিৎসা পেতে কোনো রকম বিভ্রান্তি বা অসুবিধা না হয়।  

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত