Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ফ্ল্যাটে আলমারি খুলতেই থরে থরে নোটের পাহাড়, গুনতে আনতেই হলো মেশিন!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬
ফ্ল্যাটে আলমারি খুলতেই থরে থরে নোটের পাহাড়, গুনতে আনতেই হলো মেশিন!
মালদহে একটি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার। ছবি-সংগৃহীত

মালদহ: বীরভূমে 'পাথর সম্রাট' টুলু মণ্ডলের কোটি কোটি টাকা ও সোনা উদ্ধারের পর এবার কাঁপল মালদহ! শহরের মঙ্গলবাড়ির এক ফ্ল্যাটে রবিবার রাতে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করল পুলিশ। যৌথ অভিযানে উদ্ধার হয়েছে প্রচুর নিষিদ্ধ কাফ সিরাপ ও সোনাও। পরিস্থিতি সামাল দিতে শেষে টাকা গোনার মেশিন পর্যন্ত নিয়ে আসতে হয় পুলিশকে। রাত পর্যন্ত অন্তত আড়াই কোটি টাকা গোনা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

দক্ষিণ দিনাজপুরে কিছুদিন আগে ১৫০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপসহ ধরা পড়া চার মাদক কারবারিকে জেরার পথ ধরেই এই গোপন ডেরার হদিস পায় স্পেশাল অপারেশন টিম। যে ফ্ল্যাটে এই কারবার চলত, সেটি এলাকার পরিচিত তৃণমূল কর্মী দিলীপ সাহার। তবে দিলীপবাবুর দাবি, তিনি পিন্টু সরকার নামে এক ব্যক্তিকে এটি ভাড়া দিয়েছিলেন এবং ভেতরে কী চলত, তা তিনি জানতেন না। পুলিশ মনে করছে, এই মেগা অর্থ মূলত আন্তঃরাজ্য নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের কায়কারবারে ব্যবহার হতো। পুরো ঘটনার পেছনে রাজনৈতিক কোনো মদত রয়েছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধী শিবির।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalNews HiddenStoriesNews MoneyLaundering MaldahMoneySeized BengalPolice MaldahNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ০৩ আগস্ট ২০২৬


ফ্ল্যাটে আলমারি খুলতেই থরে থরে নোটের পাহাড়, গুনতে আনতেই হলো মেশিন!

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image
মালদহ: বীরভূমে 'পাথর সম্রাট' টুলু মণ্ডলের কোটি কোটি টাকা ও সোনা উদ্ধারের পর এবার কাঁপল মালদহ! শহরের মঙ্গলবাড়ির এক ফ্ল্যাটে রবিবার রাতে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করল পুলিশ। যৌথ অভিযানে উদ্ধার হয়েছে প্রচুর নিষিদ্ধ কাফ সিরাপ ও সোনাও। পরিস্থিতি সামাল দিতে শেষে টাকা গোনার মেশিন পর্যন্ত নিয়ে আসতে হয় পুলিশকে। রাত পর্যন্ত অন্তত আড়াই কোটি টাকা গোনা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।দক্ষিণ দিনাজপুরে কিছুদিন আগে ১৫০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপসহ ধরা পড়া চার মাদক কারবারিকে জেরার পথ ধরেই এই গোপন ডেরার হদিস পায় স্পেশাল অপারেশন টিম। যে ফ্ল্যাটে এই কারবার চলত, সেটি এলাকার পরিচিত তৃণমূল কর্মী দিলীপ সাহার। তবে দিলীপবাবুর দাবি, তিনি পিন্টু সরকার নামে এক ব্যক্তিকে এটি ভাড়া দিয়েছিলেন এবং ভেতরে কী চলত, তা তিনি জানতেন না। পুলিশ মনে করছে, এই মেগা অর্থ মূলত আন্তঃরাজ্য নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের কায়কারবারে ব্যবহার হতো। পুরো ঘটনার পেছনে রাজনৈতিক কোনো মদত রয়েছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধী শিবির।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত