Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নতুন তদন্তের খাঁড়া নামতেই আতঙ্কে সন্দীপ ঘোষ! তড়িঘড়ি শীর্ষ আদালতের দ্বারস্থ, সিবিআই-কে চরম নোটিস সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬
নতুন তদন্তের খাঁড়া নামতেই আতঙ্কে সন্দীপ ঘোষ! তড়িঘড়ি শীর্ষ আদালতের দ্বারস্থ, সিবিআই-কে চরম নোটিস সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্টে জামিন চাইলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ফাইল ছবি

নয়াদিল্লি: আর জি কর কাণ্ডে নতুন করে তদন্তে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঠিক তখনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সন্দীপ ঘোষ। জামিনের জন্য আবেদন করেছেন আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গ্রেফতারি ও জেলবন্দি দশা থেকে মুক্তি পেতে সটান দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে জামিনের আবেদন জানিয়েছেন তিনি। সেই আর্জি গ্রহণ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর অবস্থান জানতে চেয়ে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী সপ্তাহেই বিচারপতি এম এম সুন্দ্রেশ এবং বিচারপতি পি বি ভারালের ডিভিশন বেঞ্চে এই হাইভোল্টেজ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

২০২৪ সালে গোটা দেশকে নাড়িয়ে দেওয়া আরজি কর হাসপাতালের ট্র্যাজেডির পর তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় টেন্ডার জালিয়াতি ও ঘনিষ্ঠদের বেআইনি আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে নামে সিবিআই। ধর্ষণ ও খুনের মূল ধারায় স্বস্তি মিললেও দীর্ঘ তিন বছর ধরে চলা প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগে এখনও বিচারাধীন বন্দি হিসেবেই শ্রীঘরে দিন কাটছে তাঁর। এদিকে ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে তদন্তের গতি বাড়ানোর চরম হুঁশিয়ারি দেন। মুখ্যমন্ত্রীর সেই কড়া নির্দেশের পরপরই নির্যাতিতার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষসহ তিনজনকে জালে তোলে পুলিশ।

রাজ্য প্রশাসনের এই সাঁড়াশি অভিযানের মুখে নতুন করে ফাঁদে পড়ার আশঙ্কায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষের এই আইনি পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। একদিকে শুভেন্দু সরকারের একের পর এক হেভিওয়েটদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, অন্যদিকে জেলমুক্তির মরিয়া চেষ্টায় সুপ্রিম কোর্টে সন্দীপ ঘোষের লড়াই—শীর্ষ আদালতে সিবিআই কী জবাব দেয় এবং শুনানি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে তামাম রাজনৈতিক ও বিচারবিভাগীয় মহল।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : CBI WestBengalPolitics SupremeCourt KolkataNews SuvenduAdhikari rgkarcase justiceforabhaya HiddenStoriesNews sandipghosh NirmalGhosh

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ২৬ আগস্ট ২০২৬


নতুন তদন্তের খাঁড়া নামতেই আতঙ্কে সন্দীপ ঘোষ! তড়িঘড়ি শীর্ষ আদালতের দ্বারস্থ, সিবিআই-কে চরম নোটিস সুপ্রিম কোর্টের

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image
নয়াদিল্লি: আর জি কর কাণ্ডে নতুন করে তদন্তে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঠিক তখনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সন্দীপ ঘোষ। জামিনের জন্য আবেদন করেছেন আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গ্রেফতারি ও জেলবন্দি দশা থেকে মুক্তি পেতে সটান দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে জামিনের আবেদন জানিয়েছেন তিনি। সেই আর্জি গ্রহণ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর অবস্থান জানতে চেয়ে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী সপ্তাহেই বিচারপতি এম এম সুন্দ্রেশ এবং বিচারপতি পি বি ভারালের ডিভিশন বেঞ্চে এই হাইভোল্টেজ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।২০২৪ সালে গোটা দেশকে নাড়িয়ে দেওয়া আরজি কর হাসপাতালের ট্র্যাজেডির পর তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় টেন্ডার জালিয়াতি ও ঘনিষ্ঠদের বেআইনি আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে নামে সিবিআই। ধর্ষণ ও খুনের মূল ধারায় স্বস্তি মিললেও দীর্ঘ তিন বছর ধরে চলা প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগে এখনও বিচারাধীন বন্দি হিসেবেই শ্রীঘরে দিন কাটছে তাঁর। এদিকে ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে তদন্তের গতি বাড়ানোর চরম হুঁশিয়ারি দেন। মুখ্যমন্ত্রীর সেই কড়া নির্দেশের পরপরই নির্যাতিতার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষসহ তিনজনকে জালে তোলে পুলিশ।রাজ্য প্রশাসনের এই সাঁড়াশি অভিযানের মুখে নতুন করে ফাঁদে পড়ার আশঙ্কায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষের এই আইনি পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। একদিকে শুভেন্দু সরকারের একের পর এক হেভিওয়েটদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, অন্যদিকে জেলমুক্তির মরিয়া চেষ্টায় সুপ্রিম কোর্টে সন্দীপ ঘোষের লড়াই—শীর্ষ আদালতে সিবিআই কী জবাব দেয় এবং শুনানি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে তামাম রাজনৈতিক ও বিচারবিভাগীয় মহল।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত