Hidden Stories (বাংলা)
সর্বশেষ

থার্মোকলের বাক্সে থরে থরে সাজানো দুর্লভ 'সাপের মাথা'! দমদম বিমানবন্দরে ধরা পড়ল কোটি টাকার সামগ্রী?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬
থার্মোকলের বাক্সে থরে থরে সাজানো দুর্লভ 'সাপের মাথা'! দমদম বিমানবন্দরে ধরা পড়ল কোটি টাকার সামগ্রী?
ছবি- সংগৃহীত

কলকাতা: থার্মোকলের বাক্স খুলতেই চোখ কপালে ওঠার জোগাড় কার্গো বিভাগের আধিকারিকদের! দমদম বিমানবন্দরে আন্তর্জাতিক কার্গো বিভাগের মাধ্যমে বিদেশে পাচারের আগেই বানচাল হয়ে গেল কোটি কোটি টাকার এক বিশাল চোরাচালান চক্র। শনিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা উদ্ধার করেন ৫৫০০টি দুর্লভ প্রজাতির ‘সাপের মাথা’ বা ‘স্নেক হেড ফিশ’। এক একটি থার্মোকলের প্যাকেটে ভরা এই বিশেষ বিদেশি মাছের আন্তর্জাতিক বাজারমূল্য কোটি টাকারও বেশি। ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে।

প্রশাসন ও ওয়াইল্ড লাইফ সূত্রের খবর, মূলত ‘চান্না বার্কা’ নামের অত্যন্ত বিরল ও মহার্ঘ এই মাছ আন্তর্জাতিক বাজারে সুবিশাল অ্যাকোয়ারিয়ামের শোভা বাড়াতে ব্যবহার করা হয়। অ্যাকোয়া এন্টারপ্রাইজের মালিক হিন্দোল হালদার নামে এক ব্যক্তির উদ্যোগে শনিবার চারটি বিশাল থার্মোকলের বাক্সে মুড়ে এই সাপের মতো দেখতে মাছগুলি মালয়েশিয়ায় পাঠানোর তোড়জোর চলছিল। খবর পেয়েই বিমানবন্দরে পৌঁছায় ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। তল্লাশি চালাতেই থরে থরে সাজানো প্লাস্টিকের প্যাকেট থেকে বেরিয়ে আসে বিভিন্ন মাপের এই দুর্লভ মাছ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মাত্র ২৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের এক-একটি মাছের দাম বাজারে প্রায় ৬০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। বাজেয়াপ্ত মাছগুলি দ্রুত সুরক্ষিত স্থানে স্থানান্তরিত করার পাশাপাশি অভিযুক্ত ব্যবসায়ী হিন্দোল হালদারের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ ও ওয়াইল্ড লাইফ ব্যুরো।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : Kolkata HiddenStoriesNews DUMDUMAIRPORT WildlifeCrimeControlBureau ChannaBarka SnakeHeadFish SmugglingUncovered

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ০৯ আগস্ট ২০২৬


থার্মোকলের বাক্সে থরে থরে সাজানো দুর্লভ 'সাপের মাথা'! দমদম বিমানবন্দরে ধরা পড়ল কোটি টাকার সামগ্রী?

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: থার্মোকলের বাক্স খুলতেই চোখ কপালে ওঠার জোগাড় কার্গো বিভাগের আধিকারিকদের! দমদম বিমানবন্দরে আন্তর্জাতিক কার্গো বিভাগের মাধ্যমে বিদেশে পাচারের আগেই বানচাল হয়ে গেল কোটি কোটি টাকার এক বিশাল চোরাচালান চক্র। শনিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা উদ্ধার করেন ৫৫০০টি দুর্লভ প্রজাতির ‘সাপের মাথা’ বা ‘স্নেক হেড ফিশ’। এক একটি থার্মোকলের প্যাকেটে ভরা এই বিশেষ বিদেশি মাছের আন্তর্জাতিক বাজারমূল্য কোটি টাকারও বেশি। ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে।প্রশাসন ও ওয়াইল্ড লাইফ সূত্রের খবর, মূলত ‘চান্না বার্কা’ নামের অত্যন্ত বিরল ও মহার্ঘ এই মাছ আন্তর্জাতিক বাজারে সুবিশাল অ্যাকোয়ারিয়ামের শোভা বাড়াতে ব্যবহার করা হয়। অ্যাকোয়া এন্টারপ্রাইজের মালিক হিন্দোল হালদার নামে এক ব্যক্তির উদ্যোগে শনিবার চারটি বিশাল থার্মোকলের বাক্সে মুড়ে এই সাপের মতো দেখতে মাছগুলি মালয়েশিয়ায় পাঠানোর তোড়জোর চলছিল। খবর পেয়েই বিমানবন্দরে পৌঁছায় ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। তল্লাশি চালাতেই থরে থরে সাজানো প্লাস্টিকের প্যাকেট থেকে বেরিয়ে আসে বিভিন্ন মাপের এই দুর্লভ মাছ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মাত্র ২৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের এক-একটি মাছের দাম বাজারে প্রায় ৬০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। বাজেয়াপ্ত মাছগুলি দ্রুত সুরক্ষিত স্থানে স্থানান্তরিত করার পাশাপাশি অভিযুক্ত ব্যবসায়ী হিন্দোল হালদারের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ ও ওয়াইল্ড লাইফ ব্যুরো।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত