Hidden Stories (বাংলা)
সর্বশেষ

উড়ে এল কাদা-ছেঁড়া চটি, উঠল 'চোর' স্লোগান! কাঁচরাপাড়ায় ঢুকতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ভয়াবহ হামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬
উড়ে এল কাদা-ছেঁড়া চটি, উঠল 'চোর' স্লোগান! কাঁচরাপাড়ায় ঢুকতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ভয়াবহ হামলা
মমতাকে ঘিরে বিক্ষোভ বীজপুরে। ছবি-সংগৃহীত

কাঁচরাপাড়া: কাঁচরাপাড়ায় পুলিশি হেফাজতে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে চরম বিক্ষোভ ও আক্রমণের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীজপুরে ঢোকার পথেই তাঁর কনভয় ঘিরে ধরে তীব্র প্রতিবাদ জানাতে শুরু করে ভারতীয় জনতা পার্টির সমর্থকেরা। গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় কাদা, ছেঁড়া চটি এবং প্রকাণ্ড ইট, সেই সঙ্গে ওঠে ‘চোর-চোর’ স্লোগান। অতর্কিত এই হামলায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে।

ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন তিন ববারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি রাজ্য সরকার ও পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সরাসরি নিশানা করে তোপ দাগেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি আশ্রিত গুন্ডারা পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালিয়েছে এবং পুলিশ লুম্পেনদেরই সুরক্ষা দিচ্ছে। তিনি জানান, ইটের আঘাতে তাঁর মাথা ফেটে গিয়ে প্রাণহানি হতে পারত এবং এই ঘটনার বিরুদ্ধে তাঁরা আইনি পদক্ষেপ করবেন। মমতার সফরসঙ্গী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং দোলা সেনও প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মাফিয়ারাজ চালানোর বিস্ফোরক অভিযোগ তোলেন। অন্যদিকে, বিজেপির দাবি, এলাকায় উস্কানি দিতে এসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, আর তারই প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাধারণ মানুষ।

উল্লেখ্য, তোলাবাজির অভিযোগে হালিশহর থানার পুলিশের হাতে গ্রেফতার হওয়া কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলরের স্বামী বিরজু কেওটের শনিবার পুলিশি হেফাজতে রহস্যমৃত্যু হয়। পরিবারের অভিযোগ, লকআপে মারাত্মক মারধরের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। রবিবার ওই শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে গিয়েই নজিরবিহীন এই হামলার মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে, পুলিশি হেফাজতে মৃত্যু এবং তারপর প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর এই তাণ্ডবকে কেন্দ্র করে ব্যাপক উত্তপ্ত বীজপুরের রাজনীতি।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalPolitics SuvenduAdhikari HiddenStoriesNews MamataBanerjee Kanchrapara Bijpur

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ০৯ আগস্ট ২০২৬


উড়ে এল কাদা-ছেঁড়া চটি, উঠল 'চোর' স্লোগান! কাঁচরাপাড়ায় ঢুকতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ভয়াবহ হামলা

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image
কাঁচরাপাড়া: কাঁচরাপাড়ায় পুলিশি হেফাজতে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে চরম বিক্ষোভ ও আক্রমণের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীজপুরে ঢোকার পথেই তাঁর কনভয় ঘিরে ধরে তীব্র প্রতিবাদ জানাতে শুরু করে ভারতীয় জনতা পার্টির সমর্থকেরা। গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় কাদা, ছেঁড়া চটি এবং প্রকাণ্ড ইট, সেই সঙ্গে ওঠে ‘চোর-চোর’ স্লোগান। অতর্কিত এই হামলায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে।ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন তিন ববারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি রাজ্য সরকার ও পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সরাসরি নিশানা করে তোপ দাগেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি আশ্রিত গুন্ডারা পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালিয়েছে এবং পুলিশ লুম্পেনদেরই সুরক্ষা দিচ্ছে। তিনি জানান, ইটের আঘাতে তাঁর মাথা ফেটে গিয়ে প্রাণহানি হতে পারত এবং এই ঘটনার বিরুদ্ধে তাঁরা আইনি পদক্ষেপ করবেন। মমতার সফরসঙ্গী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং দোলা সেনও প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মাফিয়ারাজ চালানোর বিস্ফোরক অভিযোগ তোলেন। অন্যদিকে, বিজেপির দাবি, এলাকায় উস্কানি দিতে এসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, আর তারই প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাধারণ মানুষ।উল্লেখ্য, তোলাবাজির অভিযোগে হালিশহর থানার পুলিশের হাতে গ্রেফতার হওয়া কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলরের স্বামী বিরজু কেওটের শনিবার পুলিশি হেফাজতে রহস্যমৃত্যু হয়। পরিবারের অভিযোগ, লকআপে মারাত্মক মারধরের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। রবিবার ওই শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে গিয়েই নজিরবিহীন এই হামলার মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে, পুলিশি হেফাজতে মৃত্যু এবং তারপর প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর এই তাণ্ডবকে কেন্দ্র করে ব্যাপক উত্তপ্ত বীজপুরের রাজনীতি।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত