Hidden Stories (বাংলা)

মহারাষ্ট্র

পুণেতে ভোরের ভয়াবহ বিপর্যয়! ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে বহু; বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই-সহ মহারাষ্ট্র

মুষলধারে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত মহারাষ্ট্র। সোমবার ভোরে পুণে জেলার মাভাল তহশিলের পাতান গ্রামে পাহাড় ধসে একাধিক বাড়ি মাটির নিচে চাপা পড়ে যায়। প্রশাসনের আশঙ্কা, এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন অন্তত ৩০ থেকে ৩৫ জন। ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তিনটি মৃতদেহ উদ্ধার করেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।[TECHTARANGA-POST:10655]প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাতভর প্রবল বৃষ্টির পর সোমবার ভোর সাড়ে ৪টা নাগাদ পাহাড়ের একাংশ ধসে পড়ে। মুহূর্তের মধ্যে মাটি ও পাথরের নিচে চাপা পড়ে যায় অন্তত পাঁচটি বাড়ি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় এনডিআরএফের ৩০ সদস্যের উদ্ধারকারী দল। প্রবল বৃষ্টি এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। এখনও পর্যন্ত উদ্ধার হওয়া তিন মৃতের পরিচয় মিলেছে—৬০ বছরের নন্দু তিকোনে, ৩০ বছরের মৌলি তিকোনে এবং ৫৫ বছরের অনিতা তিকোনে। 'বারুইপুরের জন্য জাস্টিস চাই'— সরব সুজন চক্রবর্তীএদিকে, একটানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই-সহ গোটা মহারাষ্ট্র। ধস, জলমগ্ন রাস্তা, গাছ ভেঙে পড়া এবং বাড়ি ধসের ঘটনায় ইতিমধ্যেই অন্তত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। পরিস্থিতির অবনতির জেরে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ে এবং পুরনো মুম্বই-পুণে জাতীয় সড়কের একাধিক অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্বোধনের মাত্র দুই মাসের মধ্যেই ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের ২ নম্বর টানেলও। ফলে যান চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে।[TECHTARANGA-POST:10627]আবহাওয়া দপ্তর থানে, পালঘর, রায়গড়-সহ মহারাষ্ট্রের একাধিক জেলায় রেড অ্যালার্ট জারি করেছে। প্রবল বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কায় সাধারণ মানুষকে অত্যন্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে প্রশাসন। পাশাপাশি মুম্বই থেকে পুণে বা পুণে থেকে মুম্বই যাতায়াতের আগে সরকারি ট্র্যাফিক আপডেট দেখে নেওয়ারও আবেদন জানানো হয়েছে।

পুণেতে ভোরের ভয়াবহ বিপর্যয়! ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে বহু; বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই-সহ মহারাষ্ট্র

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার