Hidden Stories (বাংলা)

রণক্ষেত্র টলিপাড়া! পাপিয়ার নতুন গিল্ড ঘোষণার ২৪ ঘণ্টাতেই ধুন্ধুমার টালিগঞ্জে

কলকাতা, ৪ জুন ২০২৬: ফের বড়সড় রাজনৈতিক ও গোষ্ঠী দ্বন্দ্বে উত্তাল টালিগঞ্জের স্টুডিও পাড়া। বিজেপি বিধায়ক তথা নবনির্বাচিত সংগঠন EIMPCC (Eastern India Motion Pictures & Cultural Confederation)-এর সভাপতি পাপিয়া অধিকারীর নতুন ঘোষণা ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল টেকনিশিয়ান স্টুডিও চত্বর। বৃহস্পতিবার সকাল থেকেই দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে লাঠিচার্জের পাশাপাশি চলে দেদার ইটবৃষ্টি এবং ডিম ছোড়াছুড়ি।[TECHTARANGA-POST:9738]গত বুধবার টেকনিশিয়ান স্টুডিওতে এক হাইভোল্টেজ সভা করেন টালিগঞ্জের নতুন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। সেখান থেকেই টলিপাড়ার চিরপরিচিত ফেডারেশন অব সিনেমা টেকনিশিয়ানস অব ইস্টার্ন ইন্ডিয়া (FCTWEI)-এর একাধিপত্য ও 'দাদাগিরি'র অবসান ঘটানোর ডাক দেন তিনি।পাপিয়া অধিকারী স্পষ্ট জানান, দিল্লির ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স কনফেডারেশনের আওতায় এনে টলিউডকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করা হবে। ফেডারেশনের পুরনো ২৬টি গিল্ড ভেঙে নতুন ৪টি গিল্ড তৈরি করার এবং বর্তমান ফেডারেশনের শীর্ষ ৫ কর্তাকে কাজ থেকে দূরে রাখার হুঁশিয়ারি দেন তিনি। [TECHTARANGA-POST:9653]প্রসঙ্গত, পাপিয়া অধিকারীর এই বিতর্কিত ও আগ্রাসী ঘোষণার পরদিনই, অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে টেকনিশিয়ান স্টুডিওর বাইরে জমা হতে শুরু করেন পুরনো ফেডারেশনের সমর্থকেরা। অন্যদিকে নতুন সংগঠনের (EIMPCC) কর্মীরাও সেখানে উপস্থিত হলে মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই প্রযোজকদের একাংশ বিধায়ক পাপিয়া অধিকারীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন বলে জানা গেছে। তবে স্টুডিও পাড়ার সাধারণ টেকনিশিয়ানদের আশঙ্কা, এই ক্ষমতার লড়াই যদি দীর্ঘস্থায়ী হয়, তবে আবারও বড়সড় কর্মবিরতির মুখে পড়তে পারে বাংলা চলচ্চিত্র শিল্প।

রণক্ষেত্র টলিপাড়া! পাপিয়ার নতুন গিল্ড ঘোষণার ২৪ ঘণ্টাতেই ধুন্ধুমার টালিগঞ্জে

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার