Hidden Stories (বাংলা)

তৃণমূলের গড়েই ফের ইস্তফা, ২০২২-এর পর তৃতীয় চেয়ারম্যান পদ ছাড়লেন বৈদ্যনাথ সিনহা

রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে ফের ইস্তফার খবর। এ বার তমলুক পুরসভার চেয়ারম্যান পদ ছাড়লেন বৈদ্যনাথ সিনহা। সোমবার বোর্ড মিটিংয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়েছে। ২০২২ সালের পুর নির্বাচনের পর এই নিয়ে তমলুক পুরসভায় তৃতীয় চেয়ারম্যানের ইস্তফা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।[TECHTARANGA-POST:10425]২০২২ সালের পুর নির্বাচনে ২০টির মধ্যে ১৮টি ওয়ার্ডে জয় পেয়ে বোর্ড গঠন করেছিল তৃণমূল। প্রথম চেয়ারম্যান হন দীপেন্দ্রনারায়ণ রায়। পরে গত বছরের নভেম্বর মাসে দলীয় নির্দেশে তিনি এবং ভাইস চেয়ারম্যান লীনা মাভৈ রায় পদত্যাগ করেন। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান কাউন্সিলার চঞ্চল খাঁড়া। তবে তাঁর নিয়োগের বৈধতা নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা হয়। আদালতের নির্দেশে নতুন চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। গত ২১ জানুয়ারি কাউন্সিলারদের বৈঠকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হন বৈদ্যনাথ সিনহা। ভাইস চেয়ারম্যান হন সুফিয়া বেগম। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই সেই দায়িত্ব থেকেও সরে দাঁড়ালেন তিনি।[TECHTARANGA-POST:10419]ইস্তফার কারণ হিসেবে বৈদ্যনাথ সিনহা জানিয়েছেন, শারীরিক অসুস্থতা ও মানসিক চাপের কারণে তিনি দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছিলেন না। পাশাপাশি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলের কথাও উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এই পদে থাকা তাঁর কাছে আর সমীচীন বলে মনে হয়নি। তবে অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরিকল্পনা নেই বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। এদিকে, বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন ১৬ জন কাউন্সিলার। বিরোধী দলনেত্রী জয়া দাস নায়েক জানিয়েছেন, চেয়ারম্যান আগেই লিখিতভাবে ইস্তফাপত্র জমা দিয়েছিলেন। সোমবারের বৈঠকে সেই ইস্তফা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে। 

তৃণমূলের গড়েই ফের ইস্তফা, ২০২২-এর পর তৃতীয় চেয়ারম্যান পদ ছাড়লেন বৈদ্যনাথ সিনহা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার