Hidden Stories (বাংলা)

ভয় আউট, ভরসা ইন’— বাজেট অধিবেশনে সরকারের সাফল্যের খতিয়ান

বিধানসভার বাজেট অধিবেশনের সূচনাতেই রাজ্য সরকারের কাজের ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল আর এন রবি। বৃহস্পতিবার তাঁর ভাষণে উঠে এল আইনশৃঙ্খলার উন্নতি, নারী নিরাপত্তা, অনুপ্রবেশ রোধ, মানবপাচার দমন এবং জনকল্যাণমূলক প্রকল্পের মতো একাধিক বিষয়।[TECHTARANGA-POST:10058]রাজ্যপাল দাবি করেন, নতুন সরকারের আমলে রাজ্যে আইনের শাসন আরও শক্তিশালী হয়েছে। অনুপ্রবেশ রুখতে সীমান্তে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রশাসন সক্রিয় ভূমিকা নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। নারী ও শিশুদের সুরক্ষায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও তুলে ধরেন রাজ্যপাল। বলেন, “রাজ্যে তোলাবাজি, দুষ্কৃতীরাজের অবসান হয়েছে। মানবপাচার রুখতে কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। বছরের পর বছর দখল করে রাখা জমি উদ্ধার করে শিল্পে ব্যবহারের পরিকল্পনা করেছে রাজ্যে।” পাশাপাশি অন্নপূর্ণা ভাণ্ডারের মতো রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলোরও প্রশংসা করেন রাজ্যপাল।  [TECHTARANGA-POST:10046]এছাড়াও তিনি জানান, দীর্ঘদিনের নানা সমস্যার সমাধানে সরকার একাধিক পদক্ষেপ করেছে। বন্ধ চা বাগান পুনরায় চালু করা, জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন এবং শিল্পোন্নয়নের লক্ষ্যে জমি ব্যবহারের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে পূর্বতন সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও উন্নয়নমূলক প্রকল্পে বাধা দেওয়ার অভিযোগও তোলেন রাজ্যপাল। তাঁর বক্তব্য, নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনিক স্বচ্ছতা ও উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।[TECHTARANGA-POST:10060]২৫ জুন পর্যন্ত চলবে বাজেট অধিবেশন। আগামী ২২ জুন রাজ্যের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেটের আগে রাজ্যপালের এই ভাষণ রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

ভয় আউট, ভরসা ইন’— বাজেট অধিবেশনে সরকারের সাফল্যের খতিয়ান

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার