চৈত্র সেলে সঙ্গী প্যাচপ্যাচে গরম! ১ বৈশাখে কি ভিজবে বাংলা? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট
চৈত্রের শেষলগ্নে চড়া রোদে পুড়ছে দক্ষিণবঙ্গ। নববর্ষের কেনাকাটা বা চৈত্র সেলের ভিড়ে আমজনতার প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছে এখন অস্বস্তিকর গরম। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এখনই তাপপ্রবাহ থেকে রেহাই নেই; উল্টে আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পশ্চিমের জেলাগুলোতে পারদ ৪০ ডিগ্রির ঘর ছুঁইছুঁই। এমনকি শুক্রবার থেকে রাজ্যের একাধিক জেলায় ‘লু’ বা হিটওয়েভ বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।[TECHTARANGA-POST:7958]কলকাতায় বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। সোমবার সকাল থেকেই শহরে চড়া রোদ, আর রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি। দুপুর গড়ালেই বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দপ্তরের পরামর্শ— একান্ত প্রয়োজন ছাড়া রোদে বেরোবেন না, আর বেরোলেও সাথে অবশ্যই রাখুন ছাতা ও জলের বোতল।[TECHTARANGA-POST:7951]দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা শুকনো থাকলেও মঙ্গলবার ও বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিতে গরম কমবে না, বরং আর্দ্রতা বাড়ায় অস্বস্তি আরও বাড়তে পারে। নববর্ষের দিনটি রাজ্যবাসীকে ঘেমেনেয়েই কাটাতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।[TECHTARANGA-POST:7955]উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা সোমবার থেকে কিছুটা কমবে। তবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি জারি থাকতে পারে। উত্তরের সমতলের জেলাগুলোতে কিন্তু দক্ষিণবঙ্গের মতোই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।