Hidden Stories (বাংলা)

এবার টলিউডের পর্দায় আরজিকর-কাণ্ড! পরিচালনায় বিজেপি নেতা, 'অভিশপ্ত' মাসেই শুরু শুটিং, খোলসা হবে কোন ধামাচাপা সত্য?

কলকাতা: ২০২৪ সালের ৯ আগস্ট— আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালের অন্দরে তরুণী চিকিৎসকের ওপর হওয়া নৃশংস নির্যাতন এবং তাঁর মর্মান্তিক পরিণতি স্তব্ধ করে দিয়েছিল গোটা দেশকে। তিলোত্তমার বিচার চেয়ে গর্জে উঠেছিল বিদেশের মাটিও। সেই ঐতিহাসিক আন্দোলনের রেশ টেনেই এবার বড়পর্দায় আসতে চলেছে আরজিকরের সেই হাড়হিম করা ঘটনা। সিনেমার নাম ‘অভয়া শক্তি’। আর এই বহুচর্চিত ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন খোদ বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। বুধবার রাতে এই নতুন সিনেমার ঘোষণা হতেই বিনোদন দুনিয়া থেকে শুরু করে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে গিয়েছে।[TECHTARANGA-POST:9737]২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় রাজনৈতিক পালাবদলের পর আরজিকর মামলার ফাইল নতুন করে খুলতে শুরু করেছে। ঠিক এই আবহেই ‘অভয়া শক্তি’র ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ছবির প্রযোজক রানা সরকার স্পষ্টই জানিয়েছেন, রাজ্যে সরকার বদল হয়েছে বলেই আজ এই সিনেমা প্রযোজনা করার সাহস পেয়েছেন তিনি। অন্যদিকে পরিচালক শঙ্কুদেব পণ্ডা জানিয়েছেন, এই মামলার একাধিক নতুন ও চাঞ্চল্যকর তথ্য বর্তমানে প্রকাশ্যে আসছে, যা এযাবৎকাল কৌশলে ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। এই সিনেমার মাধ্যমে তিনি সেই সমস্ত অজানা সত্য ও নেপথ্যের ঘটনাকে নির্ভীকভাবে দর্শকদের সামনে তুলে ধরবেন।[TECHTARANGA-POST:9736]ছবিটি নিয়ে দর্শকদের মনে কৌতুহল তুঙ্গে থাকলেও, কারা প্রধান চরিত্রে অভিনয় করছেন তা এখনই খোলসা করতে চাননি পরিচালক। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, টলিউডের চেনা মুখদের পাশাপাশি এই ছবিতে ভারতের অন্যান্য প্রান্তের খ্যাতনামা শিল্পীদেরও দেখা যেতে পারে। আরও আগেই এই ছবি তৈরি করা উচিত ছিল বলে মনে করেন শঙ্কুদেব, তবে উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী আগস্ট মাসেই, অর্থাৎ যে 'অভিশপ্ত' মাসে এই নারকীয় ঘটনা ঘটেছিল, ঠিক সেই মাসেই শুরু হতে চলেছে ছবির শুটিং। টলিউডের পর্দায় ‘অভয়া শক্তি’র এই আত্মপ্রকাশ খবরের অন্তরালের কোন কোন কুৎসিত সত্যকে সামনে আনে, এখন সেদিকেই চোখ সবার।#HiddenStoriesNews #RGKarCase #AbhayaShakti #ShankudebPanda #RanaSarkar #Tollywood #TollywoodCalculations #WestBengalPolitics #BreakingNews@146995255755001

এবার টলিউডের পর্দায় আরজিকর-কাণ্ড! পরিচালনায় বিজেপি নেতা, 'অভিশপ্ত' মাসেই শুরু শুটিং, খোলসা হবে কোন ধামাচাপা সত্য?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার