Hidden Stories (বাংলা)

KMC Election2026: খসড়া তালিকা প্রকাশ কলকাতা পুরসভার! আসন সংরক্ষণে তোলপাড় রাজনৈতিক মহল

কলকাতা: ২০২৬ সালের কলকাতা পুরনিগম নির্বাচনকে (KMC Election 2026) কেন্দ্র করে ভোটের বাদ্যি বেজে গেল তিলোত্তমায়। রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে কলকাতা পুরসভার মোট ২০৯টি ওয়ার্ডের ওয়ার্ড ভিত্তিক প্রাথমিক বা খসড়া আসন সংরক্ষণ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো। এই খসড়া নির্দেশিকা সামনে আসতেই কলকাতার রাজনৈতিক অলিন্দে জোর হিসাব-নিকাশ ও তোলপাড় শুরু হয়ে গেছে। প্রকাশ পাওয়া খসড়া তালিকা অনুযায়ী, ২০৯টি আসনের মধ্যে মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে মোট ৭০টি ওয়ার্ড। যার মধ্যে সাধারণ বিভাগের মহিলাদের জন্য ৬৬টি আসন এবং তফসিলি জাতি (SC) সম্প্রদায়ের মহিলাদের জন্য বরাদ্দ করা হয়েছে ৪টি আসন।[TECHTARANGA-POST:12744]প্রকাশিত নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, মহিলা সংরক্ষণের পাশাপাশি সাধারণ তফসিলি জাতি (SC) সম্প্রদায়ের প্রতিনিধিদের জন্য আরও ৮টি আসন সংরক্ষিত রয়েছে। তবে এই খসড়া তালিকায় তফসিলি উপজাতি (ST) সম্প্রদায়ের প্রতিনিধির জন্য কোনও আসন সংরক্ষিত করা হয়নি। তফসিলি জাতির জন্য নির্ধারিত ওয়ার্ডগুলির মধ্যে রয়েছে ৬, ২৮, ৩১, ৫২, ৭৫, ১২৬, ১৪৪, ১৫৪, ১৫৮, ১৯৭, ২০০ এবং ২০১ নম্বর ওয়ার্ড। এর মধ্যে ৬, ৫২, ১৪৪ এবং ১৯৭ নম্বর ওয়ার্ডগুলি বিশেষ করে তফসিলি জাতির মহিলাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। বাকি সাধারণ শ্রেণির মহিলাদের জন্য ১, ৪, ৮, ১১, ৭৮, ৮১, ১২০, ১৩০, ২০৮ সহ মোট ৬৬টি গুরুত্বপূর্ণ ওয়ার্ড সংরক্ষিত তালিকায় স্থান পেয়েছে।[TECHTARANGA-POST:12749]তবে পুরসভা ও নির্বাচন কমিশন সূত্রের খবর, এটি চূড়ান্ত তালিকা নয়; কেবল প্রাথমিক খসড়া মাত্র। এই সংরক্ষণের ওপর কোনও সাধারণ নাগরিক, রাজনৈতিক দল বা সংস্থার কোনও দাবি, আপত্তি কিংবা পরামর্শ থাকলে তা জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। পরবর্তী দুই সপ্তাহের মধ্যে প্রাপ্ত সমস্ত অভিযোগ ও পরামর্শ পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা ও নিষ্পত্তি করা হবে। সেই নির্দিষ্ট মেয়াদের পর সমস্ত সংশোধিত তথ্য খতিয়ে দেখে তবেই চূড়ান্ত আসন পুনর্বিন্যাস ও সংরক্ষণ তালিকা ঘোষণা করবে কমিশন।ভোটের নির্ঘণ্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই এই খসড়া তালিকা প্রকাশ পাওয়ায় প্রতিটি ওয়ার্ডের হেভিওয়েট প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কোন কাউন্সিলর নিজের ওয়ার্ড ধরে রাখবেন আর কাকে আসন পরিবর্তনের কারণে সরতে হবে, তা নিয়ে রাজনৈতিক দলগুলির সদর দফতরে তীব্র জল্পনা শুরু হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে আপত্তির ভিত্তিতে কোনও পরিবর্তন ঘটে কি না, সেদিকেই এখন নজর পুরো কলকাতার।

KMC Election2026: খসড়া তালিকা প্রকাশ কলকাতা পুরসভার! আসন সংরক্ষণে তোলপাড় রাজনৈতিক মহল