সাতসকালে বোমাতঙ্ক দিল্লিতে! টার্গেট আর্মি ও এয়ার ফোর্সের দুই স্কুল, আতঙ্কে অভিভাবকরা
নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি: সপ্তাহর শুরুতেই ফের বোমাতঙ্কে কাঁপল রাজধানী। দিল্লির দুটি নামী কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে ই-মেলের মাধ্যমে বোমা মারার হুমকি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তড়িঘড়ি খালি করে দেওয়া হয়েছে স্কুল চত্বর।[TECHTARANGA-POST:6713]পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে আর্মি পাবলিক স্কুল এবং এয়ার ফোর্স বাল ভারতী—এই দুই স্কুলে হুমকি ভরা ই-মেল আসে। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি জানামাত্রই পুলিশে খবর দেয়। তড়িঘড়ি স্কুলে পৌঁছায় দিল্লি পুলিশ, বোম্ব ডিসপোজাল স্কোয়াড, ডগ স্কোয়াড এবং দমকল বাহিনী।পড়ুয়া ও শিক্ষাকর্মীদের সুরক্ষার খাতিরে দ্রুত স্কুল দুটি খালি করে দেওয়া হয়। এক শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন:"সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি। তবে হুমকি ই-মেলের উৎস খুঁজতে সাইবার সেলের সাহায্য নেওয়া হচ্ছে।"[TECHTARANGA-POST:6710]দিল্লিতে স্কুলগুলোতে এই ধরনের হুমকি ই-মেল আসা এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগেই রাজধানীর ১৩টি স্কুলে একই ধরনের হুমকি বার্তা পাঠানো হয়েছিল। বারবার এমন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ এখনও পর্যন্ত এই ধরনের ই-মেল প্রেরকদের নাগাল পায়নি দিল্লি পুলিশ।[TECHTARANGA-POST:6707]কে বা কারা এই ভুয়ো আতঙ্ক ছড়িয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে আজকের ঘটনায় অভিভাবকদের মধ্যে চরম উৎকণ্ঠা লক্ষ্য করা গেছে।