'শ্লীলতাহানির শাস্তি'? খুঁটিতে বেঁধে বাঁশে ঝুলিয়ে পিটিয়ে খুন রেলপুলিশকে! ওড়িশায় আইন হাতে তুলে নিল উন্মত্ত জনতা! দর্শক পুলিশ
ভুবনেশ্বর: প্রকাশ্য দিবালোকে রণক্ষেত্র ওড়িশা! এক মহিলাকে হেনস্থা ও ধর্ষণের চেষ্টার অভিযোগে রেলপুলিশের এক কনস্টেবলকে পিটিয়ে মারল উত্তেজিত জনতা। শিউরে ওঠার মতো বিষয় হল, পুলিশের সামনেই অভিযুক্ত কনস্টেবলের হাত-পা বাঁশে বেঁধে ঝুলিয়ে চলে বেধড়ক মারধর! শেষ পর্যন্ত ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।[TECHTARANGA-POST:8880]পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ এক বন্ধুর সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন রেলপুলিশের ওই কনস্টেবল। অভিযোগ, সেই সময় ভুবনেশ্বরগামী দুই তরুণীর স্কুটিতে ধাক্কা মারেন তিনি। তরুণীরা রাস্তায় পড়ে গেলে তাঁদের উদ্দেশে অশালীন মন্তব্য এবং এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। আক্রান্ত তরুণী চিৎকার করে স্থানীয়দের বিষয়টি জানালে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।[TECHTARANGA-POST:8878]অভিযুক্তকে কবজায় পেয়েই মধ্যযুগীয় বর্বরতা শুরু করে উত্তেজিত জনতা! রেলপুলিশের ওই কর্মীকে প্রথমে একটি বাঁশের সঙ্গে হাত-পা বেঁধে ঝোলানো হয়। তারপর সেই অবস্থায় তাঁকে সারা এলাকা ঘোরানো হয়! সঙ্গে চলে এলোপাথাড়ি কিল-চড়-লাথি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও উন্মত্ত গ্রামবাসীর বাধায় তারা নাকি আক্রান্তের কাছেই ঘেঁষতে পারেনি! অভিযোগ, পুলিশের সামনেই দীর্ঘক্ষণ ধরে চলে গণপিটুনি। পুরো সময়টা নীরব দর্শকের ভূমিকা পালন করে পুলিশ।[TECHTARANGA-POST:8875]নিহত কনস্টেবল পেশায় একজন জিম প্রশিক্ষকও ছিলেন। গণপিটুনির এই মর্মান্তিক ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে। প্রশ্ন উঠছে, অভিযোগ সত্য হলেও আইন হাতে তুলে নিয়ে পুলিশের সামনেই এভাবে খুনের ঘটনা কি এড়ানো যেত না? তদন্তকারীরা খতিয়ে দেখছেন আর কারা এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত।হিডেন স্টোরিজ নিউজ।