Hidden Stories (বাংলা)

চারদিনের ছুটিতে বিদেশ? পুজোয় এমন সুযোগ হাতছাড়া করবেন না

শরতের কাশফুল আর শিউলি ঝরা ভোরে আগমনীর সুর যতই বাজুক, বাঙালির মন কিন্তু পুজো এলেই চঞ্চল হয়ে ওঠে অচেনাকে চেনার নেশায়। কারও পছন্দ কুয়াশাঘেরা কাঞ্চনজঙ্ঘা, তো কারও ডেস্টিনেশন নীল সমুদ্রের উত্তাল ঢেউ। কিন্তু এবার যদি পুজোর চারটে দিন চেনা ভিড়ভাট্টা এড়িয়ে দূর কোনো দ্বীপের শান্ত সৈকতে বসে সূর্যাস্ত দেখা যায়? ঠিক এই স্বপ্নটাকেই ছুঁয়ে দিতে ভ্রমণপ্রিয় বাঙালির জন্য এক অনবদ্য ডালি নিয়ে হাজির IRCTC। [TECHTARANGA-POST:12415]এবার শারদোৎসবের ছুটিতে ব্যাগ গুছিয়ে সোজা উড়ে যাওয়ার পালা ইন্দোনেশিয়ার স্বপ্নিল দ্বীপ বালিতে—যেখানে এক নিমেষেই শরীর-মন জুড়িয়ে দেবে নীল জলরাশি আর প্রাচীন সংস্কৃতির অদ্ভুত এক মায়াজাল।IRCTC-র এই বিশেষ আন্তর্জাতিক ট্যুর প্যাকেজের নাম ‘Blissful Bali – Festive Special’। পাঁচ রাত ও ছয় দিনের এই সফর শুরু হবে ৫ অক্টোবর থেকে এবং চলবে ১০ অক্টোবর পর্যন্ত। এই প্যাকেজে কলকাতা বিমানবন্দর থেকে বিমানে বালির উদ্দেশে যাত্রা করবেন পর্যটকেরা। যাতায়াতের জন্য থাকছে Malaysia Airlines।প্যাকেজে কী কী থাকছে?[TECHTARANGA-POST:12410]এই সফরে যাত্রীদের যাতে আলাদা করে কোনও ঝামেলা পোহাতে না হয়, সেদিকেও নজর রাখা হয়েছে। প্যাকেজের মধ্যে থাকছে- বিমান ভাড়া, তিন তারা হোটেলে থাকার ব্যবস্থা, তিন বেলার খাবার, স্থানীয় যাতায়াতের ব্যবস্থা, ট্রাভেল ইনস্যুরেন্সঅর্থাৎ, একবার প্যাকেজ বুক করেই অনেকটা নিশ্চিন্তে বালি ভ্রমণ উপভোগ করতে পারবেন।কোথায় কোথায় ঘুরবেন? এই সফরে বালির একাধিক জনপ্রিয় পর্যটনস্থল ঘুরে দেখার সুযোগ থাকছে। তালিকায় রয়েছে- Nusa Penida IslandKintamaniUbudUlun Danu BedugulTanah Lot TempleLempuyangTirta Gangga Water Palaceসমুদ্র, পাহাড়, মন্দির এবং বালির প্রাকৃতিক সৌন্দর্য—সব মিলিয়ে এই সফর হতে পারে পুজোর ছুটিতে এক অন্যরকম অভিজ্ঞতা।খরচ কত? প্যাকেজে ভ্রমণের খরচ শুরু হচ্ছে জনপ্রতি ৬১,৫০০ টাকা থেকে। শেয়ারিং অনুযায়ী খরচের তালিকা হল—  একজনের জন্য খরচ: ৭৯,০০০ টাকা (আনুমানিক)দু'জনের জন্য খরচ: ৭১,৫০০ টাকা (আনুমানিক)তিনজনের জন্য খরচ: ৭১,০০০ টাকা (আনুমানিক)তবে এর সঙ্গে বালি ট্যুরিজম ট্যাক্স (প্রায় ৭৮০ টাকা) এবং ভিসা ফি (প্রায় ২,৫৯৯ টাকা) আলাদা করে দিতে হবে।তবে এই বিশেষ পুজো প্যাকেজে আসনসংখ্যা মাত্র ২০টি। তাই পুজোর ছুটিতে যদি কলকাতার ব্যস্ততা ছেড়ে বালির সমুদ্র আর প্রকৃতির মাঝে কয়েকটা দিন কাটানোর পরিকল্পনা থাকে, তাহলে আজ থেকেই ব্যাগ গোছানো শুরু করুন।

চারদিনের ছুটিতে বিদেশ? পুজোয় এমন সুযোগ হাতছাড়া করবেন না