স্কুলে আশ্রয় নিয়েও রক্ষা হয়নি, জনতার রোষে গৌতম পাত্র; পরে উদ্ধার পুলিশের
গোঘাটে তৃণমূল নেতা গৌতম পাত্রকে ঘিরে শনিবার উত্তেজনা ছড়াল। দীর্ঘদিন পর এলাকায় ফিরতেই স্থানীয়দের একাংশ তাঁর বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ, পরিস্থিতি বেগতিক বুঝে তিনি একটি স্কুলে আশ্রয় নিলেও শেষরক্ষা হয়নি। পরে তাঁকে স্কুল থেকে বের করে জুতোপেটা করা হয় বলে অভিযোগ।[TECHTARANGA-POST:10336]ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাঁকে উদ্ধার করে। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে ভাইরাল ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রের দাবি, ২০২১ সালের বিধানসভা ভোট-পরবর্তী সময়ে গৌতম পাত্রের বিরুদ্ধে রাজনৈতিক হিংসা, মহিলাদের উপর অত্যাচার, বাড়ি ভাঙচুর এবং মিথ্যা মামলায় ফাঁসানোর মতো একাধিক অভিযোগ উঠেছিল। সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর তিনি এলাকা ছেড়ে চলে যান বলেও স্থানীয়দের দাবি।[TECHTARANGA-POST:10334]শনিবার দীর্ঘদিন পর এলাকায় ফিরতেই ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে তিনি একটি স্থানীয় স্কুলে আশ্রয় নেন। কিন্তু কিছুক্ষণ পর তাঁকে বাইরে বের করে এনে কয়েকজন মহিলা জুতো দিয়ে মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সদস্য শিশির রায় দাবি করেছেন, তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভেরই বহিঃপ্রকাশ এই ঘটনা। যদিও তিনি আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে নন বলেও মন্তব্য করেন।