Hidden Stories (বাংলা)

ক্যামেরার ওপারে হাজারো গল্প: উদযাপিত হচ্ছে বিশ্ব আলোকচিত্র দিবস

ক্লিক... আর মুহূর্তটা বন্দি আজীবনের জন্য। শব্দ যেখানে থেমে যায়, ঠিক সেখান থেকেই শুরু হয় ছবির ভাষা। আজ ১৯ আগস্ট, বিশ্বজুড়ে লেন্সের পেছনের জাদুকরদের কুর্নিশ জানানোর দিন—বিশ্ব আলোকচিত্র দিবস (World Photography Day)।স্মার্টফোনের চটজলদি স্ন্যাপশট থেকে শুরু করে ডিএসএলআরের নিখুঁত ফ্রেম—আজকের দিনে ছবি তোলা শুধু শখ নয়, অনুভূতি প্রকাশের অন্যতম মাধ্যম। যুদ্ধক্ষেত্র থেকে পাহাড়ি উপত্যকা, শিশুর প্রথম হাসি কিংবা সূর্যাস্তের শেষ আভা। প্রতিটি ফ্রেমেই লুকিয়ে থাকে এক একটি জীবন্ত ইতিহাস।১৮৩৯ সালের ১৯ আগস্ট ফরাসি সরকার জোসেফ নিসেফোর নিপসে এবং লুই ডাগুয়েরের উদ্ভাবিত 'ডাগুয়েরিওটাইপ' প্রক্রিয়ার পেটেন্ট উন্মুক্ত করে বিশ্ববাসীর জন্য। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণে রেখেই ২০১০ সাল থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাপী দিনটি উদযাপন শুরু হয়।সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকেই যেন নিজের জীবনের একজন স্টোরিটেলার। লেন্সের চোখ দিয়ে বিশ্বকে নতুন করে দেখা এবং দেখানোর এই জাদুকেই সম্মান জানাচ্ছে আজকের দিনটি।

ক্যামেরার ওপারে হাজারো গল্প: উদযাপিত হচ্ছে বিশ্ব আলোকচিত্র দিবস