OBC শংসাপত্রে বড় ধাক্কা! তৃণমূল আমলের নতুন সার্টিফিকেট বাতিল, এবার ‘জেনারেল’ কারা?
কলকাতাঃ তৃণমূল সরকারের আমলে নতুন নিয়মে তৈরি হওয়া ওবিসি শংসাপত্র নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা হাই কোর্টের। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অনুজ সিংহের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, ওই নতুন নিয়মে জারি হওয়া ওবিসি-এ এবং ওবিসি-বি শংসাপত্রের আর বৈধতা নেই। অর্থাৎ, সংশ্লিষ্ট ব্যক্তিদের সাধারণ শ্রেণি (জেনারেল ক্যাটেগরি) হিসেবেই বিবেচনা করা হবে। [TECHTARANGA-POST:11639]২০১০ সালের পর পশ্চিমবঙ্গে ওবিসি শ্রেণিকে ওবিসি-এ এবং ওবিসি-বি এই দুই ভাগে ভাগ করা হয়েছিল। তৃণমূল সরকারের আমলে এই তালিকা ও ওবিসি শংসাপত্র নিয়ে একাধিক অভিযোগ ওঠে। ২০২৪ সালে মামলার শুনানিতে কলকাতা হাই কোর্ট ৬৬টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই সঙ্গে নতুন করে সমীক্ষা করে তালিকা তৈরির কথাও বলা হয়েছিল। হাই কোর্টের সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল তৎকালীন রাজ্য সরকার। তবে শীর্ষ আদালতও হাই কোর্টের নির্দেশ বহাল রাখে। মোট ১৪২টি জনগোষ্ঠীকে নতুন করে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল।[TECHTARANGA-POST:11637]কিন্তু সেই সমীক্ষা নিয়েও আপত্তি তোলে হাই কোর্ট। বিষয়টি নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। তবে এ বার শীর্ষ আদালত কোনও স্থগিতাদেশ দেয়নি। ফলে নতুন নিয়মে ওবিসি শংসাপত্র দেওয়ার প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই রাজ্যে সরকার বদলের পর ওবিসি-এ এবং ওবিসি-বি বিভাজন তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিজেপি সরকার। অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য একটিই সংরক্ষণ ব্যবস্থা রাখার কথা জানানো হয়। আগের সরকারের দায়ের করা মামলাও প্রত্যাহার করে নেয় নতুন সরকার। এই পরিস্থিতিতেই তৃণমূল আমলের নতুন নিয়মে জারি হওয়া ওবিসি শংসাপত্রগুলির বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। বুধবার সেই শংসাপত্রগুলিই বাতিল করে দিল হাই কোর্ট।